পর্দায় নেতা হয়ে উঠতেই বাস্তব নিয়েও বাড়ছে কৌতূহল! ‘কর্পূর’ ছবিতে প্রভাবশালী ‘নিলয় বিশ্বাস’ চরিত্রে নজর কেড়ে এবার রাজনীতিতে সাহেব চট্টোপাধ্যায়? টলিউড ট্রেন্ড মেনে, নাম লেখাবেন তিনিও? জল্পনা বাড়তেই, কী বললেন অভিনেতা?

টলিউডে (Tollywood) এমন কিছু শিল্পী আছেন, যাঁরা একসঙ্গে একাধিক ক্ষেত্র সামলে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছেন। অভিনেতাসাহেব চট্টোপাধ্যায়’ (Saheb Chatterjee) তাঁদের মধ্যেই অন্যতম নাম। অভিনয় এবং সঙ্গীত, এই দুই জগতেই তাঁর স্বচ্ছন্দ উপস্থিতি তাঁকে দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে জনপ্রিয় করে রেখেছে। ছোটপর্দা হোক বা বড়পর্দা, কিংবা মঞ্চে গান, সব ক্ষেত্রেই তিনি নিজের মতো করে জায়গা করে নিয়েছেন।

তবে, সম্প্রতি তাঁর নতুন ছবি ‘কর্পূর‘ (Korpur) মুক্তি পাওয়ার পর তাঁকে ঘিরে এক অন্যরকম আলোচনা শুরু হয়েছে। ছবিতে তিনি ‘নিলয় বিশ্বাস’ নামের এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করেছেন, যা অনেকটাই শশী থারুরের থেকে অনুপ্রাণিত হওয়ায়, অনেকের কাছেই যথেষ্ট বাস্তবসম্মত মনে হয়েছে। সেই অভিনয় দেখেই দর্শকদের একাংশের মনে প্রশ্ন জেগেছে, তিনি কি সত্যিই ভবিষ্যতে রাজনীতির ময়দানে নামতে পারেন?

এই জল্পনার পিছনে আরেকটি কারণও রয়েছে। বর্তমানে টলিউডের অনেক পরিচিত মুখই রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন, ফলে সাহেবকে নিয়েও একইরকম কৌতূহল তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। বিশেষ করে যখন তিনি এমন একটি চরিত্র এত বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন, তখন অনেকেই বাস্তবের সঙ্গে তার মিল খুঁজে দেখতে চাইছেন। তবে, এই প্রসঙ্গে অভিনেতা নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন।

তাঁর কথায়, বাস্তব জীবনে রাজনীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই এবং এই বিষয়টি নিয়ে তাঁর জ্ঞানও খুব সীমিত। বরং তিনি নিজেকে ‘ভীতু’ বলেও স্বীকার করেছেন। এমনকি এটাও জানিয়েছেন যে রাজনীতির জটিলতা এবং চাপের পরিবেশ তাঁকে স্বস্তি দেয় না। নিজের স্বভাবকে তিনি নরম মনের বলেই মনে করেন, আর সেই কারণেই এমন কঠিন এবং কৌশলী পরিবেশে নিজেকে কল্পনা করতেও তিনি স্বচ্ছন্দ নন।

আরও পড়ুনঃ “জয় শ্রী রাম বললে রাগ হত…” রামনবমীর সকালেই রামরাজাতলা মন্দিরে বি’স্ফোরক রুদ্রনীল ঘোষ! গদা হাতে নাচ দেখে ‘জোকার’ আখ্যা নেটিজেনদের, আজ হঠাৎ এমন কথা কেন বললেন বিজেপির নেতা?

অভিনয়ের দিক থেকে এই চরিত্রটি তাঁর কাছে অবশ্যই বড় একটি চ্যালেঞ্জ ছিল। কারণ এর আগে কখনও এমন রাজনৈতিক প্রেক্ষাপটের চরিত্রে তিনি কাজ করেননি। তবুও, সেই অচেনা জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। ফলে, এই কাজ তাঁর অভিনয়জীবনে নতুন অভিজ্ঞতা হিসেবে যুক্ত হয়েছে। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি এখনও সেই আগের মতোই, অভিনয় আর সঙ্গীত নিয়েই থাকতে চান।

You cannot copy content of this page