রাহুলের শেষ যাত্রায় অশ্রুসিক্ত রুকমা রায়! ‘দেশের মাটি’র ‘রাজা-মাম্পি’ জুটি আজও দর্শকদের স্মৃতিতে জীবন্ত! স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে বিচ্ছেদের আগেই নাকি সহ-অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অরুণোদয়? মৃ’ত্যুর আগে নিজের মুখে জানিয়েছিলেন অভিনেতা?

২৯ মার্চ, রবিবারের সকালটা যেন আচমকাই থমকে গেল টলিপাড়ার জন্য। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সহকর্মী থেকে দর্শক, সবাই। দিঘার তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। এই অপ্রত্যাশিত ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন, আর সেই সঙ্গে সামনে আসছে তাঁর ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ও।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে রবিবারই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীনই এই দুর্ঘটনা ঘটে। জলসংলগ্ন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে হঠাৎই বিপত্তি এবং তার জেরে এই মর্মান্তিক পরিণতি। যদিও ঠিক কীভাবে ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

অভিনয়ের দুনিয়ায় রাহুল বন্দ্যোপাধ্যায় ছিলেন এক পরিচিত নাম। ছোটপর্দা, বড়পর্দা থেকে ওয়েব সিরিজ সব মাধ্যমেই তাঁর স্বচ্ছন্দ উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। তবে ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অনেকটাই গুটিয়ে থাকা মানুষ। তাঁর স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিচ্ছেদের মামলা চলাকালীন সময় থেকেই তাঁর নাম জড়াতে শুরু করে সহঅভিনেত্রী রুকমা রায়-এর সঙ্গে। এই সম্পর্ক নিয়েই দীর্ঘদিন ধরে টলিপাড়ায় চলেছে নানা গুঞ্জন।

এই প্রসঙ্গে ২০২৩ সালে এক সাক্ষাৎকারে রাহুল নিজেই মুখ খুলেছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, রুকমার সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই বন্ধুত্বের। তাঁর কথায়, “আমরা বেস্ট ফ্রেন্ড। খুব বেশি দেখা না হলেও আমরা জানি, বিপদের সময়ে একে অপরের পাশে থাকব।” তিনি আরও বলেন, সব সম্পর্ককে ‘অন্য চোখে’ দেখার প্রবণতা ঠিক নয়। বরং বন্ধুত্বের জায়গাটা আলাদা এবং সেটাকে জটিল না করাই ভালো। এই মন্তব্যে তিনি বোঝাতে চেয়েছিলেন, তাঁদের সম্পর্কের মধ্যে কোনও রোম্যান্টিক জটিলতা নেই, বরং তা সরল ও স্বচ্ছ।

আরও পড়ুনঃ “আমি যদি প্রেগন্যান্ট হই তাতে সমস্যা কোথায়, ৩৬ বছর বয়সটায় তো ছেলে খেলা করার জায়গা নেই” মা আমায় হতেই হবে! অন্তঃসত্ত্বা জল্পনায় তড়িঘড়ি বিয়ে? অবশেষে মুখ খুললেন সুস্মিতা রায়, সত্যিই কি মা হতে চলেছেন অভিনেত্রী?

উল্লেখযোগ্যভাবে, ‘দেশের মাটি’ ধারাবাহিকে ‘রাজা’ আর ‘মাম্পি’ হয়ে একসঙ্গে কাজ করার সময় থেকেই রাহুল ও রুকমার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের নজর কেড়েছিল। সেই সময়ই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে, বিশেষ করে যখন রাহুল ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। যদিও বাস্তবে সেই জল্পনাকে বারবার নস্যাৎ করেছেন অভিনেতা নিজেই। এদিকে তাঁর মৃত্যুর পর নানা মহল থেকে নতুন নতুন তথ্য সামনে আসছে, কিন্তু সেগুলির সত্যতা এখনও যাচাই সাপেক্ষ।

You cannot copy content of this page