বাংলায় বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকদিনের মধ্যে। এই পরিস্থিতিতে রাজনীতিবিদরা প্রচারে বেশ সক্রিয় হয়ে উঠেছেন। ভোটপ্রচারের এই সময়ে প্রচারের অদ্ভুত ও হাস্যকর কিছু মুহূর্তও চোখে পড়ছে। একদিকে যেমন কেউ ঘরে ঢুকে রুটি বেলছেন, অন্যদিকে আবার কেউ কুটনো কাটছেন বা বাড়িতে প্রবেশ করে সোজা খেতে চাইছেন। কিন্তু সবচেয়ে বেশি আলোচিত ও ভাইরাল ঘটনা ঘটেছে, আজ সকালে তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) প্রচারের সময়! এদিন তিনি বরানগর পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রচার করছিলেন।
একসময় তাকে হঠাৎ দৌঁড়াতে দেখা যায়, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে এবং নেটিজেনরা তাকে ট্রোল করতে শুরু করে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের দৌড়ানোর এই দৃশ্য নিয়ে কিছু নেটিজেন মজা করে লেখেন, “সায়ন্তিকা হয়তো জিমে যাওয়ার সময় পাচ্ছে না, তাই প্রচারের মধ্যেই ওয়ার্ক আউট করে নিচ্ছে।” অন্যদিকে, কেউ লিখেছেন, “তাঁর এই দৌড়ানো দেখে মনে হচ্ছে, একমাত্র এই উপায়েই ভোট পাবেন।”
কেউ এদিকে লেখেন, “কে তাড়া করেছে ওকে?” আবার কেউ মন্তব্য করেন, “পটি পেয়ে গেছে নাকি?” এমনকি কেউ কেউ লিখেছেন, “আগেই বুঝে নিয়েছে, পালাতে হবে!” এক ব্যক্তি বলছেন, “৪ মে-এর পরে ঠিক এরকমভাবে ছুটতে হবে।” আবার কটাক্ষ করে একজন বলেছেন, “ওমা ছুটছে কেন এমন উর্দ্ধশ্বাসে? এতদিন এই এনার্জি কোথায় ছিল দিদি?” অন্যজন খোঁচা দিয়ে বলেছেন, “দিদি তো রাস্তায় মার্চ পাস্ট করে সবাইকে ছাপিয়ে এগিয়ে যায়, এ তো দেখছি দিদির অনুপ্রেরনায় দৌড় দিচ্ছে!”
তো কেউ আবার পরামর্শ দিয়ে বলেছেন, “আরেকটু জোরে ছুটুন যদি শরীরটা একটু কমে।” এদিকে কিছুদিন আঘের অভিনেত্রীর মন্তব্যকে টেনে খোঁচা দিয়ে একজন বলেছেন, “গামলা বলাতে বরানগরবাসী তাড়া করেছে নাকি?”সায়ন্তিকার এই প্রচার পদ্ধতি নিয়ে হাস্যকর মিম তৈরি হতেও শুরু করেছে। তারকা প্রার্থীর প্রচারের কৌশলকে নিয়ে সবার মন্তব্যই যেন প্রমাণ করছে, তাঁর রাজনীতির প্রতি মানুষের মনোভাবকেও ঠিক কেমন। উল্লেখ্য, ২০২৪ সালের উপনির্বাচনে বরানগরের বিধায়ক নির্বাচিত হওয়ার পর এবার আরও বড় লক্ষ্যে এগোচ্ছেন তিনি।
তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী হিসেবে তিনি পরবর্তী বিধানসভা নির্বাচনে পুনরায় টিকিট পেয়েছেন। বরানগর, যা তৃণমূলের শক্ত ঘাঁটি, সেখানে সায়ন্তিকা নিজের জয় নিয়ে আশাবাদী। সম্প্রতি, তিনি এই এলাকার নিকাশি ব্যবস্থার অবস্থা নিয়ে ‘গামলা’ মন্তব্য করেছিলেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিছু নেটিজেন তাকে ট্রোলও করেন, তবে তার প্রচারের কৌশল নিয়ে আপাতত তাকে বিন্দুমাত্র পিছিয়ে যেতে দেখা যাচ্ছে না। এদিকে বরানগর এলাকায় বিজেপি প্রার্থীও প্রচারে ব্যস্ত রয়েছেন।
আরও পড়ুনঃ ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর পাঁচ বছরে আয় বেড়েছে ছ’গুণ, স্ত্রী শুভশ্রীর আয়ও ছুঁল ১ কোটি ৬৮ লক্ষ! ১৯০ ভরি সোনার গয়না সহ, বিশাল সম্পত্তির হলফনামা প্রকাশ! সম্পূর্ণ জানলে, আপনার চোখ উঠবে কপালে!
এক কথায়, বরানগরের ১৬ নম্বর ওয়ার্ডে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের প্রচার এখন পুরো এলাকা জুড়ে শোরগোল সৃষ্টি করেছে। তিনি চান, বরানগরের প্রতিটি বাড়িতে পৌঁছে গিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন। বর্তমানে তার লক্ষ্য একটাই, ওই এলাকা থেকে ভোট নিয়ে বিজয়ী হওয়া। তবে, সামাজিক মাধ্যমে চলমান মিমের পাশাপাশি সায়ন্তিকার প্রচারের ছবি ও ভিডিওতে যেভাবে বারবার চোখে পড়ছে, তাতে নির্বাচনের ফলাফল কি হবে? এখনই বলা যাচ্ছে না।






“দেবাশিস কুমারের মেয়ে দেবলীনার সঙ্গে তো উত্তম কুমারের ছেলের বিয়ে হয়েছে” দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! দমদমের প্রচার সভায় মুখ্যমন্ত্রীর বেফাঁস মন্তব্য ঘিরে তোলপাড়! কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?