পরিচালকের ‘চুমু’ কাণ্ডে শুটিং ফ্লোরে তোলপাড়! ক্যামেরা চলাকালীন বেসামাল হয়ে বারবার ঠোঁটে ঠোঁট, অস্ব’স্তিকর পরিস্থিতিতে লজ্জায় মুখ লুকিয়ে সেট ছাড়তে বাধ্য হলেন নায়িকা! হতবাক পুরো টিম, গোপন রাখার চেষ্টা করেও ফাঁস পরিচালকের কীর্তি?

ইন্ডাস্ট্রির শুটিং ফ্লোরের এক অনাবশ্যক ঘটনা, যা কখনোই প্রকাশ হওয়ার কথা ছিল না, তা একসময় গসিপ ম্যাগাজিনে প্রকাশিত হয়ে যায়। সমসাময়িক এক শীর্ষ পরিচালক তার সিনেমার শুটিংয়ে এমন একটি ঘটনা ঘটিয়েছিলেন, যা পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল! ওই ঘটনায় শুটিং ফ্লোরে উপস্থিত সবাই হতবাক হয়ে গিয়েছিলেন এবং নায়িকা, যিনি তখনও সিনেমার দুনিয়ায় নতুন, পুরো ঘটনাটি থেকে বড় ধাক্কা খেয়েছিলেন। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন, তার এই প্রতিক্রিয়া ছিল পুরোপুরি স্বাভাবিক। কারণ ঘটনাটি ছিল একেবারেই অপ্রত্যাশিত এবং অস্বস্তিকর!

এমনকি নায়িকাও কিছুক্ষণের জন্য শুটিং ছেড়ে ফ্লোর ত্যাগ করেছিলেন। তবে ঘটনাটা কী? সেই সময় নায়িকা নাকি শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন। একেবারে নতুন এবং অভিজ্ঞতার অভাবে তিনি প্রাথমিকভাবে বেশ নার্ভাস ছিলেন। হঠাৎ পরিচালকের কন্ঠে, “অ্যাকশন!” শোনার সাথে সাথে তার হাত-পা কাঁপা শুরু হয়ে যেত। তবুও, তিনি নিজেকে শান্ত রেখে শুটিং চালিয়ে যাচ্ছিলেন। পরিচালক ছিলেন অত্যন্ত খুঁতখুঁতে, বিশেষ করে সেই সময়ে সাহসী এবং খোলামেলা দৃশ্য নিয়ে তিনি বেশ সচেতন ছিলেন। প্রতিটি দৃশ্যের মধ্যে যৌন ইঙ্গিতও ছিল, যা নায়িকার জন্য বেশ অস্বস্তিকর ছিল।

আর এই পরিস্থিতিতে নায়ক ছিলেন পরিচালকের ছেলে, যার কারণে তাকে নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ ছিল না। সব মিলিয়ে, শুটিং ফ্লোর ছিল একধরনের চাপের পরিবেশ। তবে ঘটনার আকস্মিকতা তখনই প্রকাশ পায়, যখন শুটিংয়ের এক দৃশ্যে পরিচালক তার ছেলেকে নায়িকার ঠোঁটে চুমু দেওয়ার নির্দেশ দেন। কিন্তু, ঘটনাটি তখনই অন্য দিকে মোড় নেয়। পরিচালক, যিনি নায়কের বাবা, নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেই নায়িকাকে চুমু দিয়ে বসেন একাধিকবার। এই ঘটনা পুরো শুটিং টিমকে হতবাক করে দেয়।

নায়িকা, যিনি তখন খুবই নবীন, মুহূর্তে নিজেকে সামলাতে পারলেন না এবং দ্রুত শুটিং ফ্লোর ছেড়ে চলে যান। এই ঘটনায় পরিচালক, যার সুনাম তখন যথেষ্ট বড় ছিল, তৎক্ষণাৎ বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। তিনি টিমের সদস্যদের কাছে অনুরোধ করেন, যেন এ ঘটনার খবর বাইরে না আসে। কিন্তু, পুরো ঘটনাটি শুটিং ইউনিটের মধ্যে ফাঁস হয়ে যায় এবং এক সময় তা ম্যাগাজিনে প্রকাশিত হয়। ভাবছেন তো কে? পরিচালক, রাজ কাপুর, যিনি তখন নামকরা বলিউড পরিচালক। নিজের ছেলে রাজীব কাপুরকে নিয়ে ছবি করছিলেন, ‘রাম তেরি গঙ্গা ময়েলি’।

আরও পড়ুনঃ “এই পরিবেশে একদম মানিয়ে নিতে পারি না, সব কিছু মেনে নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়” বাংলা বিনোদন জগতের বর্তমান পরিবেশ নিয়ে ক্ষোভ! অন্যায়ের সঙ্গে আপস না করে, এবার টলিউডকে বিদায় জানাচ্ছেন অভিনেত্রী সুদীপা বসু?

সেই সেটেই মন্দাকিনীকে চুমু খেতে এই ধরনের আচরণের জন্য নিজের ব্যর্থতা মেনে নিয়ে ক্ষমাও চেয়েছিলেন পরে। তবে এর আগে পুরো ঘটনা ইতিমধ্যেই বলিপাড়ায় আলোচিত হয়ে উঠেছিল। শুটিংয়ের সেই অস্বস্তিকর মুহূর্তের পর, ছবিটি মুক্তি পাওয়ার পর বিতর্কে জড়ায়। ছবির খোলামেলা দৃশ্যগুলো নিয়ে বিতর্ক উঠলেও, ঘটনাটি একেবারেই ভিন্ন দৃষ্টিতে দেখা হয়। এমনকি, পরিচালক নায়িকাকে এমনভাবে চুমু দেওয়ার ঘটনাটি নিয়ে নানান গুঞ্জন শোনা যায়। আর সেই ঘটনাই পরবর্তী সময়ে বলিউডে এক বিতর্কিত আলোচনার সৃষ্টি করে, যার ফলে ইন্ডাস্ট্রিতে তোলপাড় হয়।

You cannot copy content of this page