বিগত ২৪ দিন ধরে নিখোঁজ ছিলেন জনপ্রিয় পরিচালক উৎসব মুখার্জি। পুলিশও তাঁর খোঁজে ব্যাপক চেষ্টা চালালেও, কোনও সঠিক তথ্য মিলছিল না। এই পরিস্থিতিতে তাঁর স্ত্রী মৌপিয়া ব্যানার্জি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তাঁর স্বামীর খোঁজ জানিয়ে ছিলেন। তবে, এবার নিজের মুখে সরাসরি জানালেন উৎসব। নিখোঁজ হওয়ার পর প্রথমবার তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান প্রকাশ করেন এবং জানান যে তিনি বর্তমানে স্ত্রী মৌপিয়ার সঙ্গে দিল্লিতে আছেন এবং দুজনেই ভালো আছেন। উৎসব তাঁর পোস্টে সকলের উদ্বেগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি লেখেন, “আমি জানি যে, গত কয়েকদিন ধরে আমাদের নিয়ে অনেকেই চিন্তা করেছিলেন। আপনাদের এই উদ্বেগের জন্য আমি সত্যি কৃতজ্ঞ।” তবে একই সঙ্গে তিনি এটাও পরিষ্কার করেন যে, কাউকে দুশ্চিন্তায় ফেলা তাঁর উদ্দেশ্য ছিল না। আরও লিখেছেন, “জীবন অনেক সময় অপ্রত্যাশিতভাবে মোড় নেয়। এই পরিস্থিতি নিয়েই আমি কিছু বলতে চাই।” নিজের অবস্থান পরিষ্কার করার পর উৎসব তাঁর ভক্তদের কাছে একান্ত ব্যক্তিগত সময়ের জন্য একটু ছুটি চেয়েছেন। তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের নিজেদের জন্য কিছুটা একান্ত সময়ের প্রয়োজন।
তাই আমি অনুরোধ করছি, আমাদের একটু ব্যক্তিগত পরিসর দিন।” এর পাশাপাশি, তিনি আশ্বস্ত করেছেন যে, কলকাতায় ফিরে আসার পর তিনি সকলের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাঁদের সবার প্রতি ধন্যবাদ জানাবেন। উৎসব মুখার্জি আরও লেখেন, “আমার এবং মৌপিয়ার প্রতি আপনাদের ভালোবাসা ও সমর্থন দেখে আমি সত্যিই অভিভূত।” একই পোস্টে তিনি একটি ছবি শেয়ার করেছেন, যা গতকালকার। তিনি সকলের কাছে আশীর্বাদ ও শুভকামনা চেয়ে বলেছেন, “আমাদের সাথে থাকুন এবং শুভ কামনা দিন।” তবে, এখনও পর্যন্ত তিনি নিজের নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে কিছুই জানাননি।
তাঁর পোস্টে ‘অপ্রত্যাশিত মোড়’ নেওয়ার কথা উল্লেখ হলেও, তার বিস্তারিত ব্যাখ্যা দেননি। তবে, কিছুটা রহস্যময় এই পোস্টের পর অনেকেই অনুমান করছেন, যে ব্যক্তিগত জীবনে কিছু এমন ঘটনা ঘটেছে, যার কারণে তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। কিন্তু, উৎসব নিজের অপ্রত্যাশিত ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলেননি। এখন সকলের মনে একটাই প্রশ্ন, তাঁর জীবনের সেই মোড়টি কি ছিল? উত্তর জানা না থাকলেও, পরিচালকের এই সিদ্ধান্তে সমাজ মাধ্যমে শুরু হয়েছে জোড় সমালোচনা! কেউ বলছেন, “এইরকম আমি তুমি ব্যাপারগুলো সমাজ মাধ্যমে দিয়ে, কেন অন্য মানুষের চিন্তা বাড়িয়ে দেন?
আরও পড়ুনঃ মৃ’ত্যুদৃশ্যের শুট কেড়েছে রাহুল অরুণোদয়ের জীবন! এবার ‘কমলা নিবাস’-এ পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্য দুর্ঘ’টনার দৃশ্যে কী বাড়তি নিরাপত্তা নেওয়া হল? প্রশ্ন উঠছে, রাহুলের বেলায় কেন নেওয়া হয়নি?
আপনার কাছে এটা কোনও থ্রিলার সিনেমার চিত্রনাট্য মনে হতেই পারে, কিন্তু যারা আপনাকে নিয়ে সত্যিই চিন্তা করল বা আপনারা করতে বাধ্য করলেন। ফিরে এসেই নিজে বলছেন যে ইচ্ছা করে করেননি, বউয়ের কাছেই ফিরে এসেছে!” অন্যজন তীব্র কটাক্ষ করে বলেছেন, “এইসব মানুষ কি সমবেদনার উপযুক্ত? সামাজিক মাধ্যমটাকে মানুষের আবেগ নিয়ে খেলার জায়গা বানিয়ে দিচ্ছে এরা! কটা ভালো সিনেমা তৈরি করেছেন উনি? মিথ্যে ফুটেজ খেতে যত নাটক!”






‘পচে যাওয়া স্টার পাওয়ারের ঔদ্ধত্য…উনি স্রেফ ঘৃ’ণার যোগ্য!’ ‘ফুটপাথের ভোটে জয়ী হয়ে, তাদের মেম্বার অফ পার্লামেন্টের অযোগ্য বলে অপমান, ফুটপাতের মানুষই একদিন ছুড়ে ফেলবে আপনাকে!’ রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে একহাত নিলেন ঋদ্ধি সেন! ‘ফুটপাতের মেয়ে’ মন্তব্য ঘিরে নজিরবিহীন কটা’ক্ষ ভাইরাল!