অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের জীবনে সাম্প্রতিক সময়টা খুব সহজ যাচ্ছে না। পরিবারে একের পর এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। কিছুদিন আগেই স্বামীর অসুস্থতা নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন তিনি। তার কিছুদিনের মধ্যেই ননদের মৃত্যু তাঁকে আরও ভেঙে দেয়। এমন মানসিক চাপের সময়েও কিছু কাছের মানুষ তাঁকে শক্ত করে ধরে রেখেছেন। তাঁদের মধ্যেই অন্যতম হলেন তাঁর ভাইজি সিন্ধুরা মুখোপাধ্যায়। সম্প্রতি সমাজ মাধ্যমে সেই ভাইজিকে নিয়েই আবেগঘন একটি পোস্ট করেছেন সুদীপা।
পুরনো একটি ছবি ভাগ করে নিয়ে তিনি জানালেন, এই মেয়েটি তাঁর কাছে শুধু ভাইজি নন, অনেক বেশি কিছু। সুদীপা পোস্টে লিখেছেন, “আমার প্রথম সন্তান, যাকে আমি জড়িয়ে ধরে রেখেছি চিরকাল।” এই একটি বাক্যেই স্পষ্ট হয়ে যায় তাঁদের সম্পর্ক কতটা গভীর। ছোটবেলা থেকেই সিন্ধুরাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন অভিনেত্রী। তিনি আরও লেখেন, “তুমি প্রথম যে আমার নাচের স্কিলকে সিরিয়াসলি নিয়েছিলে। আমার সমস্ত স্টেপ অন্ধের মতো ফলো করেছিলে।” অর্থাৎ, ছোটবেলা থেকেই সুদীপার শিল্পীসত্তার একনিষ্ঠ সঙ্গী ছিলেন সিন্ধুরা।
সেই স্মৃতিই আবার ফিরিয়ে আনল পুরনো দিনের আবেগ। শুধু তাই নয়, ভাইজির যত্নশীল স্বভাবের কথাও পোস্টে উল্লেখ করেছেন সুদীপা। তিনি লিখেছেন, “তুমি সেই যে আমাকে মন খারাপের সময় মন ভালো করে দেওয়ার মতো সুগন্ধি বেছে দাও।” অর্থাৎ, সম্পর্কটা শুধু রক্তের নয়, মানসিক আশ্রয়েরও। অভিনেত্রী আরও বলেন, “অনেকে ভাবে তুমি আমার সন্তান, তাদের পুরোপুরি দোষ দিতে পারি না, কারণ সত্যিই তুমি আমার প্রথম সন্তান।” এই কথাগুলি অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে।
কারণ এতে স্পষ্ট, তিনি ভাইজিকে নিজের মেয়ে বলেই মনে করেন। ছবিটি নিয়ে সুদীপা আরও লেখেন, “এই ছবিটা আমায় নিয়ে যায় তোমার ছোটবেলায় আর আমার তরুণী বেলায়।” পুরনো দিনের সেই মুহূর্ত যেন নতুন করে ফিরিয়ে এনেছে স্মৃতি। শেষে তিনি জানান, “তোমায় ভীষণ ভালোবাসি।” এর আগেও একাধিকবার সুদীপা প্রকাশ্যে বলেছেন, তিনি শুধু নিজের মেয়েকেই নয়, ভাইজিকেও সন্তানের মতোই দেখেন। দাদার মেয়ে হলেও জন্মের পর থেকেই তাকে এতটা কাছের মানুষ করে নিয়েছিলেন যে, সম্পর্কের সংজ্ঞাই যেন বদলে গিয়েছে।
আরও পড়ুনঃ “আরও কাছাকাছি” পড়ন্ত সূর্যের সাক্ষী রেখে খোলা ছাদে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাগ করলেন সৌরভ-শুভস্মিতা! মায়াবী সিঁদুরে আলোয় একে অপরের বাহুডোরে ‘লক্ষ্মী ঝাঁপি’ জুটি! টলিপাড়ায় গুঞ্জন, খুব শিগগিরই কি বিয়ে?
সুদীপা একসময় জানিয়েছিলেন, হয়তো ঈশ্বরেরই ইচ্ছে ছিল তিনি যেন ভাইজিকে নিজের কন্যার মতো ভালোবাসতে পারেন। সেই কারণেই তাঁর জীবনে এই বিশেষ সম্পর্কের জন্ম হয়েছে বলে মনে করেন তিনি। অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে অনেকে ভালোবাসা জানিয়েছেন। পাশাপাশি অনেকেই বলেছেন, তরুণী বয়সে সুদীপাকে দারুণ সুন্দর লাগত। তবে সব প্রশংসার মাঝেও সবচেয়ে বেশি নজর কেড়েছে একটাই কথা, রক্তের সম্পর্কের বাইরে গিয়েও ভালোবাসা কতটা গভীর হতে পারে, সেটাই যেন আবার মনে করিয়ে দিলেন সুদীপা।






“লাল জিতবে” বলেই জিভ কাটলেন মানসী সিনহা! বিধানসভা ভোটের ফল ঘোষণার বাকি আর দু’দিন, বামেদের নিয়ে আত্মবিশ্বাসের ভবিষ্যদ্বাণী ঘিরে ফের শিরোনামে অভিনেত্রী!