দক্ষিণ কলকাতার প্রাক্তন অভিনেত্রী থেকে সফল ক্যাফে উদ্যোক্তা স্বরলিপি চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের এক ঝড়ো অধ্যায় আবারও সামনে এল। বহুদিন আগেই তিনি তাঁর দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছিলেন। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রাক্তন স্বামী সৌম্য বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে বিস্ফোরক পোস্ট করে নতুন করে বিতর্কে জড়ালেন স্বরলিপি। তাঁর অভিযোগ, গর্ভাবস্থার মতো সংবেদনশীল সময়ে তিনি চরম অবহেলা ও অপমানের শিকার হয়েছেন।
একটি সাক্ষাৎকারে স্বরলিপি তাঁর অতীতের সেই কঠিন দিনগুলোর কথা খোলাখুলি ভাগ করে নিয়েছিলেন। তিনি জানান, টেলি ধারাবাহিকে কাজ করতে গিয়েই সৌম্যর সঙ্গে তাঁর পরিচয় এবং প্রেম। দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর পারিবারিক চাপে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই সম্পর্কের ফাটল স্পষ্ট হতে শুরু করে।
স্বরলিপির দাবি, বিয়ের পর থেকেই সৌম্যর ফোনে নানা কটাক্ষমূলক বার্তা আসত, যেখানে তাঁর মাতৃত্ব নিয়েও প্রশ্ন তোলা হতো। এসব বিষয় তিনি প্রথমে এড়িয়ে গেলেও, ধীরে ধীরে তিনি বুঝতে পারেন স্বামীর পরকীয়া সম্পর্কের কথা। ঠিক সেই সময়েই তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। এই সময়টাতেই তাঁর জীবনে নেমে আসে সবচেয়ে বড় মানসিক ধাক্কা।
অভিনেত্রীর অভিযোগ, প্রেগন্যান্সির সময় তিনি একেবারেই স্বামীর সমর্থন পাননি। বরং তিনি নিজেই দেখতেন, সৌম্য রাতের পর রাত অন্য মহিলাদের সঙ্গে সময় কাটাচ্ছেন। শারীরিক অসুস্থতার মধ্যেও তাঁকে একা লড়াই করতে হয়েছে। স্বরলিপি বলেন, “আমি অসুস্থ হয়ে বারবার বমি করতাম, কিন্তু কোনওদিন খোঁজ নেয়নি। কখনও কখনও গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যেত। আমাকে অপমান করে বলত, আমি অশিক্ষিত, ইংরেজি জানি না।”
আজকের সোশ্যাল মিডিয়ায় করা তাঁর পোস্ট আরও বেশি আলোড়ন তুলেছে। সেখানে তিনি লিখেছেন, যে ব্যক্তি গর্ভবতী স্ত্রীর পাশে দাঁড়ায়নি, সদ্যজাত মেয়েকে দেখতে যায়নি, সেই ব্যক্তি আবার পাঁচ বছর পর একই এলাকায় ভোট দিতে আসতে পারে, এই বিষয়টিকেই তিনি তীব্র কটাক্ষ করেছেন। পোস্টের শেষে ‘ধিক্কার’ জানিয়ে সরাসরি সৌম্য বন্দ্যোপাধ্যায়কে মেনশন করেন তিনি।
আরও পড়ুনঃ “রাহুলদা নিজের জীবন দিয়ে পরিবেশটা বদলে গেলেন, এখন অ্যাম্বুল্যান্স, ডাক্তার…আউটডোরে আগের মতো হেলাফেলা নেই” দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরেই রাহুল অরুণোদয়ের মৃ’ত্যু প্রসঙ্গে আবেগঘন মিষ্টি সিংহ! কতটা পাল্টেছে ইন্ডাস্ট্রি, কী কী বদল চোখে পড়ল? টেলিপাড়ার নতুন বাস্তবতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী?
তবে এত কিছুর পরও স্বরলিপি ভেঙে পড়েননি। নিজের মেয়ে সহচরীকে নিয়ে তিনি এখন এক নতুন জীবন গড়ে তুলেছেন। তাঁর ক্যাফে ব্যবসাও যথেষ্ট সফল। অতীতের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে তিনি আজ নিজের মতো করে বাঁচতে শিখেছেন। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর সাহসকে কুর্নিশ জানিয়েছেন, আবার অনেকেই পুরো বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তুলছেন।






“লাল জিতবে” বলেই জিভ কাটলেন মানসী সিনহা! বিধানসভা ভোটের ফল ঘোষণার বাকি আর দু’দিন, বামেদের নিয়ে আত্মবিশ্বাসের ভবিষ্যদ্বাণী ঘিরে ফের শিরোনামে অভিনেত্রী!