রামকৃষ্ণ থেকে শ্রীচৈতন্য সব চরিত্রেই তিনি মন জিতেছেন বাঙালি দর্শকদের! বিজ্ঞানের ছাত্র ছোটপর্দার নতুন ‘চৈতন্য’ স্বর্ণাভকে কেমন লাগে আপনাদের?

ছোটপর্দা ও বড়পর্দায় চৈতন্যদেবের চরিত্র বরাবরই দর্শকদের আকর্ষণের কেন্দ্র। অতীতে যিশু সেনগুপ্ত থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে দিব্যজ্যোতি দত্ত এই চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এবার সেই তালিকায় নতুন নাম ‘স্বর্ণাভ ঋত সান্যাল’ (Swarnabh Rith Sanyal)। বর্তমানে তিনি ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘তাঁরে ধরি ধরি মনে করি’-তে চৈতন্যদেবের ভূমিকায় অভিনয় করছেন। অল্প বয়সেই তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের। অনেকেই বলছেন, আগের জনপ্রিয় মুখদের পাশে এখন স্বর্ণাভের নামও উচ্চারিত হচ্ছে। ধারাবাহিকের সাফল্যের সঙ্গে সঙ্গে তাঁর জনপ্রিয়তাও দ্রুত বাড়ছে। প্রতিদিন নিয়ম করে দীর্ঘ সময় ধরে মেকআপ নিয়ে তিনি এই চরিত্রে নিজেকে প্রস্তুত করেন।

বর্তমানে টেলিভিশনের অধিকাংশ গল্প যেখানে পারিবারিক দ্বন্দ্ব, সম্পর্কের জটিলতা বা চেনা নাটকীয়তার মধ্যে ঘোরে, সেখানে ধর্মীয় ভাবনার উপর তৈরি এই ধারাবাহিক আলাদা নজর কেড়েছে। দর্শকেরা এই গল্পকে গ্রহণ করেছেন বলেই ধারাবাহিকটি রেটিং তালিকায় ভালো জায়গায় রয়েছে। স্বর্ণাভ নিজেও জানিয়েছেন, “দর্শক দেখছেন বলেই আমরা টানা কয়েক সপ্তাহ ভালো ফল করছি।” সমাজ মাধ্যমে বহু মানুষ তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। নতুন প্রজন্মের একজন অভিনেতা হিসেবে এমন সাড়া পেয়ে তিনি স্বাভাবিকভাবেই আনন্দিত। তাঁর কথায়, এই ভালোবাসাই তাঁকে আরও দায়িত্বশীল করে তুলছে।

আরও পড়ুন: প্রথম সংসার ভা’ঙতেই, মেয়েকে কোলে নিয়ে ফের বসলেন বিয়ের পিঁড়িতে! যার পরামর্শে প্রথম বিয়ে, সেই বন্ধুর‌ই ছেলের বউ হয়ে উঠলেন বিদীপ্তা চক্রবর্তী! বয়সে ছোট বীরসার সঙ্গে প্রেম-দাম্পত্য, অভিনেত্রীর জীবন যেন বাস্তবের সিনেমা! দ্বিতীয় দাম্পত্যে আজ কেমন আছেন তিনি?

অভিনয়ে এত সাফল্য পেলেও বাস্তব জীবনে স্বর্ণাভ একেবারেই অন্য মানুষ। তিনি বিজ্ঞানের ছাত্র এবং বর্তমানে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন। খুব ছোট বয়স, মাত্র তিন বছর থেকেই অভিনয়ের জগতে তাঁর পথচলা শুরু। পড়াশোনা ও অভিনয় দুটোই সমান গুরুত্ব দিয়ে সামলাচ্ছেন তিনি। ঈশ্বরের চরিত্রে অভিনয় করতে গিয়ে কোনও দ্বিধা হয়েছে কি না, সেই প্রশ্নে অভিনেতার সোজাসাপ্টা উত্তর, “না, কখনও হয়নি।” তাঁর মতে, দীর্ঘদিন অভিনয় করার ফলে ব্যক্তিগত জীবন ও পর্দার চরিত্রকে আলাদা করে দেখতে শিখেছেন তিনি। তাই চরিত্রের সঙ্গে নিজের বিশ্বাসকে মেলান না।

স্বর্ণাভ আরও জানিয়েছেন, এর আগেও তিনি একাধিক আধ্যাত্মিক বা পৌরাণিক চরিত্রে অভিনয় করেছেন। কখনও রামকৃষ্ণদেব, কখনও বিষ্ণুর বামন অবতার রূপে দেখা গিয়েছে তাঁকে। তাই এই ধরনের চরিত্র এখন আর তাঁর কাছে নতুন নয়। ঈশ্বরে বিশ্বাস আছে কি না, সেই প্রশ্নে অভিনেতা বলেন, “ঈশ্বর আমার কাছে এক ধরনের শক্তি। আমি সেই শক্তিতে বিশ্বাস করি।” তাঁর মতে, শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার মধ্যেই ভালো কিছুর জন্ম হয়। বিশৃঙ্খলা কোনও ক্ষেত্রেই ইতিবাচক ফল আনে না, কাজের ক্ষেত্রেও নয়, জীবনেও নয়।

চৈতন্যদেবের চরিত্রে অভিনয় করা অভিনেতাদের অনেক সময় দর্শক দীর্ঘদিন সেই ভাবমূর্তিতেই দেখেন। যিশু সেনগুপ্তও একসময় এমন অভিজ্ঞতার মুখে পড়েছিলেন। এই প্রসঙ্গে স্বর্ণাভ জানিয়েছেন, তিনি তেমন ভয় পান না। তাঁর বিশ্বাস, দর্শক ও পরিচালকরা তাঁকে অন্য চরিত্রেও গ্রহণ করবেন। বরং তিনি যিশুকে নিজের প্রিয় চৈতন্যদেব বলে মানেন। তাঁর কথায়, “যিশুদা আমার চোখে সেরা চৈতন্যদেব। ওঁর কাছ থেকে শেখার অনেক কিছু আছে।” একই সঙ্গে তিনি জানান, ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘অভিমান’ ছবিতে যিশুর ছোটবেলার চরিত্রেও অভিনয় করছেন তিনি।

You cannot copy content of this page