রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর টলিউডের অন্দরে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল ক্ষমতা হারানোর পর শিল্পীমহলের একাংশকে নিয়ে জোর চর্চা চলছে। বিশেষ করে আর্টিস্ট ফোরামের তৃণমূল ঘনিষ্ঠদের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে। এই তালিকায় উঠে এসেছে স্বরূপ বিশ্বাসের নামও। তিনি আর্টিস্ট ফোরামের অন্যতম সদস্য এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ফিল্ম এমপ্লয়িজের বর্তমান সভাপতি। সরকার পরিবর্তনের পর টলিউডের পরিবেশও দ্রুত বদলাচ্ছে বলে মনে করছেন অনেকে। সেই আবহেই সমাজ মাধ্যমে বিস্ফোরক পোস্ট করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র!
তাঁর পোস্ট ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। কয়েকদিন আগেই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃ’ত্যু নিয়ে আর্টিস্ট ফোরামের ডাকা এক বৈঠকে শ্রীলেখা মিত্রকে হেন’স্তার অভিযোগ উঠেছিল। সেই সময় তিনি বিস্তারিত কিছু বলেননি। ঠিক কী ঘটেছিল, তা নিয়েও স্পষ্ট করে মুখ খোলেননি অভিনেত্রী। তবে রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর এবার তিনি সরাসরি অভিযোগ তুললেন। তাঁর বক্তব্যে বোঝা যাচ্ছে, সেই ঘটনার ক্ষোভ এখনও রয়ে গেছে। সমাজ মাধ্যমে স্বরূপ বিশ্বাসের একটি ছবি পোস্ট করে তিনি পুরনো ঘটনার কথা সামনে আনেন।
এরপরই তাঁর লেখা পোস্ট ভাইরাল হয়ে যায়! শ্রীলেখা লেখেন, “এই অসভ্য লোকটার কারণে সেদিন কৌশিক সেন, চৈতি ঘোষাল থেকে দিগন্ত বাগচী, দুলাল লাহিড়ী থেকে নিয়ে বাকি চামচারা ধেয়ে এসেছিল আমার ওপর।” তিনি আরও দাবি করেন, “আর বাকিরা দাঁড়িয়ে, বসে, উবু হয়ে, হামাগুড়ি দিয়ে মজা নিচ্ছিল।” এই মন্তব্যে তিনি বৈঠকে উপস্থিত একাধিক পরিচিত নামও উল্লেখ করেন। তাঁর অভিযোগ, কেউ পরিস্থিতি সামলানোর চেষ্টা করেননি। বরং অনেকেই নীরব দর্শকের ভূমিকা নিয়েছিলেন।
এই অংশ সামনে আসতেই টলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরপর আরও কড়া ভাষায় অভিনেত্রী লেখেন, “এই পাপ এবং বাকি পাপীদের ঘৃণা করি আমার অন্তরের গভীর থেকে।” একই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, “চটিচাটা শেষ দাদা দিদিদের এবার দেখুন কোথায় কী চাটা যায়। সব মনে আছে, সব মনে থাকবে।” শ্রীলেখার বক্তব্যে স্পষ্ট, তিনি দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ একসঙ্গে প্রকাশ করেছেন। তাঁর মতে, ইন্ডাস্ট্রির অনেকেই সুবিধাবাদী আচরণ করেছেন। রাজনৈতিক ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠতা রেখেই অনেকের অবস্থান তৈরি হয়েছে বলেও ইঙ্গিত করেন তিনি।
আরও পড়ুনঃ দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দেবের নায়িকা! গোলাপি শাড়ি, ফুলের গয়না, মুখে মাতৃত্বের চওড়া হাসি! জমজমাট সাধভক্ষণ অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের! সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা!
অভিনেত্রী আরও লেখেন, “এতদিনর সহকর্মীরা একবার ফোন টেক্সট করে জানতে চায়নি আমি ওইভাবে কাঁপতে কাঁপতে বেরিয়ে গেলাম আমি ঠিক আছি কি না।” এরপর তিনি টলিউড নিয়ে কঠোর মন্তব্য করে বলেন, “এটা ইন্ডাস্ট্রির আসলিয়ত, এখানে কেউ কারোর নয়, যার টাকা, আছে ক্ষমতা আছে তাদের চেটে যাওয়া এদের ধর্ম।” সবশেষে মৃত সহকর্মীদের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, “বাকি মৃত সৈনিক, মরে গেলে চোখে সানগ্লাস পরে শোক দেখাতে আসে।” শ্রীলেখার এই পোস্ট প্রকাশ্যে আসার পর টলিউডে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। এখন এই বিতর্কে আর কে মুখ খোলেন, সেদিকেই নজর সকলের।






