“মা দুর্গার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানা মোটেই উচিত হয়নি রাজ-শুভর!’’ আর জি কর কান্ডের পরেই রাজের ইস্তফা দেওয়া উচিৎ ছিল! মন্তব্য রাজের শ্যালিকা দেবশ্রীর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন পরিচালক ও অভিনেতা রাজ চক্রবর্তী। জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী থাকলেও শেষ পর্যন্ত পরাজয়ের মুখ দেখতে হয় তাঁকে। ভোটের ফল প্রকাশের পর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে থাইল্যান্ডে বিবাহবার্ষিকী কাটাতে গেলেও তা নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি রাজকে।

এই পরিস্থিতিতে রাজের শ্যালিকা দেবশ্রী গঙ্গোপাধ্যায় একটি সাক্ষাৎকারে খোলাখুলি মত প্রকাশ করেছেন। তিনি জানান, রাজের হারের ঘটনায় তাঁর খারাপ লেগেছে ঠিকই, তবে আরজি কর কাণ্ডের পরেই রাজের রাজনীতি থেকে সরে আসা উচিত ছিল বলে তাঁর মনে হয়েছে। যদিও ব্যক্তিগতভাবে রাজের পরিশ্রম নিয়ে কোনও প্রশ্ন তোলেননি দেবশ্রী।

নির্বাচনের ফল প্রকাশের দিন রাজকে ঘিরে যে অপ্রীতিকর ভিডিও ভাইরাল হয়েছিল, সেটিও দেখেছেন দেবশ্রী। তাঁর দাবি, ব্যারাকপুরের জন্য রাজ অনেক পরিশ্রম করেছিলেন। পরিবারের উপরও এই ঘটনার প্রভাব পড়েছে বলে জানান তিনি। বিশেষ করে রাজের শ্বশুর-শাশুড়ি বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেই জানিয়েছেন দেবশ্রী।

রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও পরিবারে তা নিয়ে কোনও অশান্তি নেই বলেও স্পষ্ট করেছেন শুভশ্রীর বোন। দেবশ্রীর কথায়, তিনি বিজেপির সমর্থক হলেও বোন বা জামাইবাবুর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা করেন না। এমনকি বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েও শুধুমাত্র পরিবারের কথা ভেবেই সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ ‘আমি নাকি নবনীতার সঙ্গে কুকর্ম করেছি!’ ‘মহাদেবের লিঙ্গে কন’ডম পরিয়ে খিল্লি করেছিলেন’ রাত ২টোর লাইভে সায়নী ঘোষকে নিশানা জিতু কমলের, পাশে প্রাক্তন স্ত্রী নবনীতা দাস! তবে কি বিতর্কের মাঝেই আবার কাছাকাছি আসছে দু’জনে? জোড়া লাগছে সম্পর্ক?

তৃণমূল সরকারের পতন নিয়ে নিজের মতও স্পষ্ট করেছেন দেবশ্রী। তাঁর মতে, আরজি কর কাণ্ডের পর মানুষের ক্ষোভ ধীরে ধীরে বাড়ছিল এবং সেই প্রভাব ভোটের ফলেও পড়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করলেও, তাঁর ব্যক্তিগত রাজনৈতিক সমর্থন যে নরেন্দ্র মোদীর দিকেই রয়েছে, সেটাও স্পষ্ট জানিয়েছেন দেবশ্রী।

You cannot copy content of this page