বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা (TRP List) নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে। জুনের প্রথম সপ্তাহের ফলাফল প্রকাশ হতেই আবারও বদলে গেল ছোটপর্দার সমীকরণ। এবার একদিকে যেমন টিআরপির সামগ্রিক সংখ্যা অনেকটাই নেমে এসেছে, তেমনই জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha)-র মধ্যে জমে উঠেছে সমানে সমানে টক্কর। শীর্ষস্থান থেকে প্রথম পাঁচ, সর্বত্রই দুই চ্যানেলের ধারাবাহিকগুলির উপস্থিতি নজর কেড়েছে। তবে এই সপ্তাহের সবচেয়ে বড় চমক এনে দিয়েছে একটি নতুন ধারাবাহিক।
সবার উপরে উঠে এসেছে জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)। ৫.১ নম্বর নিয়ে এই সপ্তাহের বেঙ্গল টপার হয়েছে ধারাবাহিকটি। দীর্ঘদিন পর গল্পের নতুন মোড় এবং চরিত্রের জোরে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে মেগাটি। অন্যদিকে দ্বিতীয় স্থানে ৪.৯ নম্বর নিয়ে রয়েছে ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayok)-এর সঙ্গে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee)-র বিশেষ ১৫ মিনিটের অংশ। অনেকদিন পর হারানো জায়গা ফিরে পেয়ে আবার আলোচনায় বিদ্যা ব্যানার্জি।
তৃতীয় স্থানে ৪.৬ নম্বর নিয়ে জায়গা করে নিয়েছে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee)-র মূল সম্প্রচার, পাশাপাশি রয়েছে ‘গঙ্গা’ (Ganga) এবং জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta)। একসময় টিআরপির শীর্ষ দখল করে রাখা পরিণীতার নম্বর এবার কিছুটা কমেছে বলেই মনে করছেন অনেকে। তবুও সেরা তিনে জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে ধারাবাহিকটি। একইভাবে নতুন গল্পের টানে দর্শক পাচ্ছে গঙ্গাও।
চতুর্থ স্থানে ৪.৪ নম্বর নিয়ে রয়েছে একাধিক ধারাবাহিক। এই তালিকায় রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori), ‘কনে দেখা আলো’ (Kone Dekha Alo)-র এক ঘণ্টার বিশেষ সম্প্রচার, ‘গঙ্গা’ (Ganga)-র অন্য স্লট, ‘প্রতিজ্ঞা’ (Protigga) এবং ‘সংসারের সংকীর্তন’ (Songsarer Sankirtan)। বিশেষ করে তারে ধরি ধরি মনে করির নম্বর আগের তুলনায় কিছুটা কমেছে। তবে প্রতিযোগিতা এতটাই ঘনিষ্ঠ যে সামান্য ব্যবধানেই অবস্থান বদলে যেতে পারে আগামী সপ্তাহে।
পঞ্চম স্থানে ৪.১ নম্বর নিয়ে রয়েছে ‘কুসুম’ (Kusum) এবং ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya)-র সঙ্গে ‘ঘূর্ণি’ (Ghuroni)। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, এই সপ্তাহে টিআরপির সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমেছে। তবুও জি বাংলা এবং স্টার জলসার লড়াই আগের মতোই জমজমাট। বিশেষ করে স্টার জলসা আবারও টিআরপির দৌড়ে শক্ত অবস্থান তৈরি করতে শুরু করেছে। আগামী সপ্তাহে এই সমীকরণ কতটা বদলায়, এখন সেটাই দেখার অপেক্ষা।
এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকায় – TRP list of Bengali Television for First Week Of June | 04th June | Thursday
আরও পড়ুনঃ ‘চোর চোর’ স্লোগান থেকে ইট-ডিম ছোড়াছুড়ি! ইন্ডাস্ট্রির অচল অবস্থা সারাতে ব্যর্থ পাপিয়া! এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি টেকনিশিয়ানদের! স্টুডিও চত্বরে ফের উত্তপ্ত পরিস্থিতি, নতুন বিতর্কে সরগরম টলিপাড়া!
BT •• জোয়ার ভাঁটা 5.1
2nd •• পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (15min) 4.9
3rd •• প্রোফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা , পরিণীতা 4.6
4th •• তারে ধরি ধরি মনে করি , কনে দেখা আলো(1 hr),
গঙ্গা + প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন 4.4
5th •• কুসুম , মোর দরদিয়া + ঘুর্ণি 4.1






