‘বাংলা ছবিতে খোলা পিঠ আর খোলা পা ছাড়া কিছু নেই!’ শরী’র ঢেকে না রাখলেই কীসের এত সমস্যা? যুগ এগোলেও মানসিকতা বদলায়নি? ঘনিষ্ঠ দৃশ্য ও বোল্ড কনটেন্ট ঘিরে বাংলা দর্শকদের রুচি নিয়ে বি’স্ফোরক মন্তব্য ‘ছত্রাক’ খ্যাত পাওলি দামের!

বাঙালি অভিনেত্রী ‘পাওলি দাম’ (Paoli Dam) বরাবরই টলিউডে সাহসী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। বাংলা ছবির পাশাপাশি তিনি বলিউডেও কাজ করেছেন। অন্তরঙ্গ দৃশ্য বা বোল্ড কনটেন্ট নিয়ে তাঁর কখনওই কোনও দ্বিধা ছিল না। তিনি সবসময়ই চরিত্র অনুযায়ী নিজেকে পর্দায় তুলে ধরেছেন। বেশ কয়েক বছর আগে শ্রীলঙ্কার পরিচালক বিমুক্তি জয়সুন্দরের ছবি ‘ছত্রাক’-এ অভিনয় করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। সেই ছবির একটি বিশেষ দৃশ্য নিয়ে তখন তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। অভিনয়ের জন্য যেমন প্রশংসা পেয়েছিলেন, তেমনই কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। এই পুরনো বিতর্ক নিয়েই এবার আবার মুখ খুললেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘ছত্রাক’ ছবির সময় পাওলির একটি দৃশ্য নিয়ে সেই সময় ঘরে বাইরে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। অনেক দর্শক ও সমালোচক সেই দৃশ্য নিয়ে আপত্তি তোলেন। এমনকি অভিনেত্রীকে ব্যক্তিগতভাবেও কটাক্ষের মুখে পড়তে হয় বলে জানা যায়। তবে সময়ের সঙ্গে সেই বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন পাওলি। তিনি জানান, তখনই বুঝেছিলেন এই ধরনের কাজ ভবিষ্যতে আরও স্বাভাবিক হয়ে উঠবে। তাঁর মতে, সেই সময়ের সমাজ মানসিকভাবে এখনও প্রস্তুত ছিল না এমন বিষয় গ্রহণ করার জন্য। তাই প্রতিক্রিয়াও তীব্র হয়েছিল।

এই প্রসঙ্গে পাওলি বলেন, “বাংলা ছবিতে খোলা পিঠ আর খোলা পা ছাড়া আর কিছু দেখানো যায় না।” তাঁর এই মন্তব্য সেই সময়ের সিনেমা ও সেন্সর প্রসঙ্গকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি করেছে। অভিনেত্রীর বক্তব্য, ‘ছত্রাক’ ছবিটি সময়ের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল। তিনি আরও বলেন, “সময়টা তখন কিছুটা সাজানোও ছিল। আমারও মনে হয়েছিল, আমি সময়ের থেকে এগিয়ে কিছু করছি। এটা তো হওয়ারই ছিল।” তাঁর মতে, তিনি আগেই বুঝেছিলেন ভবিষ্যতে এই ধরনের কাজ আরও বাড়বে।

পাওলি আরও জানান, তিনি নিজে সবসময়ই সিনেমাকে শিল্প হিসেবে দেখেন। তাঁর বক্তব্য, তিনি এমন পরিবেশে বড় হয়েছেন যেখানে বিভিন্ন ধরনের সিনেমা দেখা হয়েছে। তাই সাহসী দৃশ্য বা ভিন্নধর্মী চরিত্র নিয়ে তাঁর কোনও জটিলতা নেই। তিনি বলেন, চিত্রনাট্যের প্রয়োজনে যে কোনও চরিত্রে অভিনয় করতে তিনি প্রস্তুত। শিল্পের প্রয়োজনে তিনি কোনও সীমার মধ্যে নিজেকে আটকে রাখেন না বলেও জানান অভিনেত্রী। তাঁর কাছে প্রতিটি চরিত্রই সমান গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ টেলি অভিনেত্রীর রহস্যমৃ’ত্যু নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য! প্রাণবন্ত নাচের কয়েক ঘণ্টার মধ্যেই মৃ’ত্যু কেন? শেষ ভিডিওতেই কি মিলেছিল আসন্ন বিপদের আভাস?অজান্তেই রেখে গিয়েছিলেন কোনও বার্তা?

এছাড়াও পাওলি মনে করেন, বাংলা সিনেমার দর্শক এখন অনেকটাই বদলেছে। তাঁর কথায়, এখন অনেকেই এই ধরনের বিষয়কে গ্রহণ করতে শিখেছেন এবং সেলিব্রেটও করছেন। তিনি বলেন, “যাঁরা এখন এই কাজ সেলিব্রেট করেন তাঁরা পরিণত হয়েছেন। আগে তাঁরা অপরিণত ছিলেন। তাঁদের মানসিকতারও পরিবর্তন হয়েছে। তাঁরা শিক্ষিত হয়েছেন।” উল্লেখ্য, অভিনেত্রীকে ‘বিবি পায়রা’ ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে সম্প্রতি, যেখানে তাঁর অভিনয় নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে।

You cannot copy content of this page