“গত ২৪ ঘণ্টায় আমি…আমার খারাপ লাগাটাও আপনাদের মতোই” “অনেক কিছু সহ্য করেছি, কম্প্রোমাইজ তখনই সম্ভব, যখন…” প্রিয় ‘রাহুল’কে হারিয়ে ক্ষি’প্ত দর্শক, বউ প্রিয়াঙ্কাকে নিয়ে কটা’ক্ষ হতেই ফের পোস্ট করতে বাধ্য হলেন শুভ্রজিৎ! মুখ খুলতেই নতুন বি’তর্ক, কী বললেন তিনি?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’-এর (Sudhu Tomari Jonyo) দর্শকদের কাছে সম্প্রতি সবচেয়ে বড় ধাক্কা ছিল রাহুল চরিত্রে অভিনয় করা ‘শুভ্রজিৎ সাহা’র (Subhrojit Saha) বিদায়ের ঘোষণা। গতকালই তিনি জানিয়েছিলেন, দুর্ঘটনায় পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় ধরে শুটিং চালিয়ে গিয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শ ছিল সম্পূর্ণ বিশ্রাম, কিন্তু চলমান গল্পের স্বার্থে এবং দর্শকদের কথা ভেবে তিনি কাজ থামাতে চাননি। শেষ পর্যন্ত শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়। সেই ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে অসংখ্য দর্শক তাঁর প্রতি ভালোবাসা এবং সমর্থন জানাতে শুরু করেন।

এরই মধ্যে নতুন একটি পোস্ট করে আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা। আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, “গত ২৪ ঘণ্টায় আমি, অর্থাৎ রাহুল, যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।” একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, তাঁর এই সিদ্ধান্তে ধারাবাহিকের অনেক অনুরাগী কষ্ট পেয়েছেন। তবে দর্শকদের মতো তাঁর নিজের মনও সমান ভারাক্রান্ত ছিল বলে জানিয়েছেন শুভ্রজিৎ। তিনি বলেন, এই চরিত্র এবং ধারাবাহিকের সঙ্গে তাঁর গভীর আবেগ জড়িয়ে ছিল বলেই শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়াই করে গিয়েছেন। তাই এই বিদায় তাঁর কাছেও মোটেই সহজ ছিল না।

পোস্টে অভিনেতা আরও জানিয়েছেন, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাঁকে সপ্তাহে দু’দিন শুটিং করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যতদিন না তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। তিনি সেই প্রস্তাবে রাজিও ছিলেন। কিন্তু তাঁর একমাত্র অনুরোধ ছিল, প্রতিদিন ১৪ ঘণ্টার পরিবর্তে ১০ ঘণ্টা কাজ করার সুযোগ দেওয়া হোক। শুভ্রজিতের কথায়, সেই সীমিত সময় মেনে চললে গল্পের অনেক জায়গায় পরিবর্তন আনতে হতো এবং সেই বিষয়ে ধারাবাহিকের ম্যানেজমেন্ট রাজি ছিল না। ফলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়, যেখানে কারও পক্ষেই মাঝামাঝি কোনও সমাধান খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন:ডিমের উপর জ্বলজ্বল করছে ‘সুচিত্রা সেন’-এর নাম! হঠাৎ দেখে আঁ’তকে উঠলেন মহানায়িকা, তারপর যা ঘটল…অদ্ভুত ঘটনার নেপথ্যের সত্য আজও সমান চর্চিত! জানলে অবাক হবেন আপনিও!

নিজের শারীরিক অবস্থার কথাও খোলাখুলি জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, যখন এক ঘণ্টা শুটিং করাও তাঁর পক্ষে কঠিন হয়ে উঠছিল, তখনও তিনি সপ্তাহে দু’দিন ১০ ঘণ্টা করে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন শুধুমাত্র ধারাবাহিকটির কথা ভেবে। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর প্রায় দু’সপ্তাহ ধরে ব্যথানাশক ওষুধ খেয়ে শুটিং করেছেন বলেও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, নিজের দিক থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু একটা সময়ের পর তাঁকে বাধ্য হয়েই সরে দাঁড়াতে হয়েছে। সেই প্রসঙ্গেই তিনি লেখেন, “Compromise & adjustment তখনই সম্ভব, যখন সেটা দু’দিক থেকেই হয়।” যদিও এই পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কোনও বিতর্কে যেতে চান না বলেও স্পষ্ট করেছেন শুভ্রজিৎ।

পোস্টের শেষ অংশে দর্শকদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, গত কয়েক ঘণ্টায় তাঁর বিদায় নিয়ে নানান ধরনের ভুল তথ্য এবং ভিত্তিহীন আলোচনা ছড়িয়ে পড়েছে। তাই সবাইকে সত্যতা যাচাই করে মতামত দেওয়ার অনুরোধ করেছেন তিনি। শুভ্রজিতের কথায়, “আগে সত্যি যাচাই করুন, আমার বিশ্বাস, সোশ্যাল মিডিয়া আমাদের সকলেরই দায়িত্বশীলভাবে ব্যবহার করা উচিত।” পাশাপাশি তিনি আরও বলেন, “রাহুলকে যতটা ভালোবেসেছেন, সেই ভালোবাসাটা দয়া করে শো-এর থেকেও সরিয়ে নেবেন না।” দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় অর্জন বলে উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন অভিনেতা। এখন দেখার, রাহুল চরিত্রে নতুন মুখকে দর্শকরা কতটা গ্রহণ করেন এবং শুভ্রজিৎ কবে আবার সুস্থ হয়ে নতুন কোনও চরিত্রে পর্দায় ফিরবেন।

You cannot copy content of this page