ছোট পর্দা দিয়ে পথ চলা শুরু হয়েছিল। ওগো বধূ সুন্দরী ধারাবাহিকে তাঁর অভিনয়ে নজর কাড়ে। এরপর ইশা সাহার সঙ্গে জুটিতে ঝাঁঝ লবঙ্গ ফুল, সুস্মিতার সঙ্গে পঞ্চমী একের পর এক সফল ধারাবাহিক। সেইসঙ্গে ছোট পর্দা, ওয়েব সিরিজ সর্বত্র সফল তিনি।
আর এবার শোনা যাচ্ছে, দীর্ঘদিন পর আবার পর্দায় ফিরতে পারেন অভিনেতা রাজদীপ গুপ্ত। টলিপাড়ার অন্দরমহলে জোর গুঞ্জন, পরিচালক মৈনাক ভৌমিকের আসন্ন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে দর্শকদের মধ্যে কৌতূহল আরও বাড়ছে।
শুধু রাজদীপ নন, এই নতুন ছবিতে অভিনেত্রী লেখা চট্টোপাধ্যায়েরও থাকার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। ইন্ডাস্ট্রির একাংশের দাবি, ছবিতে টলিউডের একাধিক পরিচিত মুখকে একসঙ্গে দেখা যেতে পারে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট কেউই প্রকাশ্যে মুখ খুলতে চাননি।
খবর অনুযায়ী, ছবির প্রাথমিক প্রস্তুতি চললেও এখনও শুটিং শুরু হয়নি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শিগগিরই ছবির কাজ শুরু হতে পারে। জানা গিয়েছে, এই ছবির প্রযোজনার দায়িত্বে থাকতে পারে স্টুডিয়ো ব্লটিং পেপার্স। তবে নির্মাতাদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
বাংলা টেলিভিশনের পরিচিত মুখ রাজদীপ গুপ্ত। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। বিশেষ করে ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে তাঁর জুটি সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল। পরে একাধিক সিরিজ় ও প্রজেক্টে কাজ করলেও গত কিছু সময় তাঁকে খুব বেশি দেখা যায়নি।
আরও পড়ুনঃ “আমি তৃণমূল নই….মমতার মধ্যেই লেনিনকে দেখেছি, চটি চাটার প্রমাণ কোথায়?” তৃণমূলের ভরাডুবির পরও অবস্থানে অনড় নচিকেতা! ভোটের প্রচার থেকে, একুশের মঞ্চে বছরের পর বছর উপস্থিতি কি শুধুই ব্যক্তিগত সম্পর্কের জন্য?
কিছু মাস আগে রাজদীপ নিজেই জানিয়েছিলেন যে তাঁর হাতে নতুন কোনও বড় কাজ নেই। স্বর্ণেন্দু সমাদ্দারের একটি ধারাবাহিকে তাঁর ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। অভিনেতা জানিয়েছিলেন, কিছু প্রস্তাব নিয়ে কথা হলেও সেগুলি আর এগোয়নি। তাই এখন তিনি ভালো ও গুরুত্বপূর্ণ কাজের অপেক্ষাতেই রয়েছেন।






