‘তুই আমার প্রথম বউ, আজীবনের জন্য…’ প্রিয়াঙ্কাকে বিয়ের পরেই প্রাক্তনকে ‘প্রথমা’ আখ্যা! এবার সেই বি’স্ফোরক অডিও চ্যাট ফাঁস হতেই চরম বিতর্কে নেটপ্রভাবী গৌরব তপাদার!

ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন ‘প্রেতকথা’ খ্যাত ইউটিউবার ও ইনফ্লুয়েন্সর গৌরব তপাদার। কয়েক দিন আগে তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা তপাদার ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন। সেই পোস্টকে কেন্দ্র করেই শুরু হয় নতুন বিতর্ক। অভিযোগ ওঠে, গৌরবের প্রাক্তন প্রেমিকা অন্তরা দে-কে উদ্দেশ্য করেই নাকি সেই লেখা করা হয়েছিল। এরপরই ফেসবুক লাইভে এসে নিজের দিকের ঘটনা তুলে ধরেন অন্তরা। শুধু তাই নয়, তিনি আইনি বিয়ের পর গৌরবের পাঠানো বলে দাবি করা একটি অডিও ক্লিপ এবং হোয়াটসঅ্যাপ চ্যাটও প্রকাশ করেন। সেই সব পোস্ট সামনে আসতেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা।

বর্তমানে সোশাল মিডিয়ায় পরিচিত মুখ গৌরব তপাদার। গান, মোটিভেশনাল বক্তব্য এবং বিভিন্ন কনটেন্টের মাধ্যমে তিনি ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেন। সেই সময় দীর্ঘদিনের বন্ধু অন্তরা দে-র সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলেই পরিচিত মহলে জানা যায়। পরে গৌরবের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে খুব বেশি কিছু না বললেও দুজনের বক্তব্যে মাঝেমধ্যে ইঙ্গিত মিলেছিল। এরপর হঠাৎই নৃত্যশিল্পী প্রিয়াঙ্কার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গৌরব। অন্যদিকে কলকাতা ছেড়ে পাহাড়ে চলে যান অন্তরা এবং নিজের জীবন নতুন করে গুছিয়ে নেন। কয়েকটি পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেও তিনি বরাবরই প্রাক্তনের সম্মান বজায় রাখার চেষ্টা করেছেন বলে দাবি করেন।

গত ২৩ জুন স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, “এরম মানুষ যদি তোমাদের জীবনে লাইফ পার্টনার হতো যে নিজেকে প্রতিষ্ঠিত করতে দিন রাত এক হয়ে খাটছে.. তাঁর পাশে বসে সারাদিন কোনও কাজ না করে ফোন ঘেঁটে, রিলস দেখে, সময় কাটাতে পারতেন? প্রত্যেক দিন তাঁর সঙ্গে থাকতে থাকতে রোজ শিখেছি কী করে নিজেকেও ওর যোগ্য অর্ধাঙ্গিনী করে তোলা যায়। আসে পাশে এরম বহু মানুষ দেখেছি তারা শুধু অভিযোগ ই করে গেল এই মানুষটাকে নিয়ে। সিম্প্যাথি গেইন করা আর কাজে নিজেকে আবদ্ধ করা এই দুটো সম্পূর্ণ আলাদা। যে কাজ করে তার সিম্প্যাথি লাগে না।” অন্তরার দাবি, এই পোস্টে তাঁকেই অযোগ্য বলে পরোক্ষে কটাক্ষ করা হয়েছে। এরপরই তিনি ফেসবুক লাইভে এসে বিচ্ছেদের কারণ এবং নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

লাইভের পর অন্তরা একটি অডিও ক্লিপ ও হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে লেখেন, “রেজিস্ট্রির পরও যে যোগাযোগ করেছিল, তার প্রমাণ দিলাম।” ওই অডিওতে গৌরবের কণ্ঠ বলে দাবি করা একটি বক্তব্য শোনা যায়, যেখানে বলা হয়েছে, “আজ বুঝি তোকে না পেয়ে তোর সঙ্গে আমার ভালোবাসাটা অমর হয়ে গিয়েছে। তুই থাকলে হয়তো অনেক ভুল বোঝাবুঝি থাকত। যেহেতু তোকে পাইনি, তাই অনুভূতি আরও স্ট্রং হয়েছে। স্ত্রীর মতোই সম্মান করি তোকে। বিচ্ছেদেই তোকে আমি আজীবনের জন্য পেয়ে গিয়েছি।” পাশাপাশি প্রকাশ করা চ্যাটে গৌরব লিখেছেন বলে দাবি করা হয়েছে, “প্রিয়াঙ্কাকে (স্ত্রী) বলেছি তুই আমার প্রথম বউ।” এই অডিও ও চ্যাট সামনে আসার পর বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় আরও জোরালো আলোচনা শুরু হয়।

আরও পড়ুনঃ “পর্দায় শাড়ি, বাস্তবে হট প্যান্ট!” “পর্দায় আপনার অভিনীত চরিত্রদের ভাবমূর্তি এতে কতটা নষ্ট হলো বুঝতে পারছেন?” ছোট পোশাকে উদ্দাম নাচের ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে অর্পিতা মুখোপাধ্যায়!

এদিকে পুরো বিতর্কের মধ্যে ফেসবুক লাইভে এসে প্রিয়াঙ্কা দাবি করেন, তিনি কখনও অন্তরাকে উদ্দেশ্য করে কোনও পোস্ট করেননি। তাঁর কথায়, বরং উল্টো দিক থেকেই বারবার তাঁকে আক্রমণ করা হয়েছে। তবে এই ব্যাখ্যার পরেও বিতর্ক থামেনি। সোশাল মিডিয়ায় গৌরব ও প্রিয়াঙ্কা দুজনকেই নিয়ে নানা মন্তব্য করতে দেখা যায় নেটিজেনদের। একজন লেখেন, “প্রিয়াঙ্কাদির দ্বিতীয় বউ হয়ে কেমন লাগছে?” আবার অন্য একজনের মন্তব্য, “কি ছেলে রে বাবা, বিয়ের পরেও এক্স কে টেক্সট করছে!” পুরো ঘটনাকে ঘিরে এখন সোশাল মিডিয়ায় তুমুল চর্চা চলছে, যদিও এই অভিযোগগুলির বিষয়ে গৌরব তপাদারের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া সামনে আসেনি।

You cannot copy content of this page