বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং সঞ্চালক ‘রচনা বন্দ্যোপাধ্যায়’ (Rachana Banerjee) দীর্ঘদিন ধরেই দর্শকদের ঘরের মানুষ। অভিনয়ের পাশাপাশি ছোটপর্দার জনপ্রিয় রিয়েলিটি শো সঞ্চালনার মাধ্যমে তিনি আলাদা পরিচিতি তৈরি করেছেন। পরে রাজনীতিতেও যোগ দিয়ে হুগলি কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। সম্প্রতি আর্বানায় বসবাস নিয়ে তাঁর একটি মন্তব্য নতুন করে আলোচনায় আসে। তিনি জানান, আর্বানায় থাকার যোগ্যতা তিনি রাজনীতিতে যোগ দেওয়ার অনেক আগেই অর্জন করেছিলেন।
এরপর থেকেই তাঁর সম্পত্তি, আয় এবং পারিবারিক আর্থিক অবস্থার বিষয়টি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, গত কয়েক বছরে রচনার আয়ের পরিমাণ ধারাবাহিকভাবে কয়েক কোটি টাকার ঘরেই ছিল। ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৩ কোটি ১১ লক্ষ ২২ হাজার ৮০ টাকা। তার আগের অর্থবর্ষে তিনি আয় করেছিলেন ২ কোটি ৪১ লক্ষ ৩১ হাজার ৩৮০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে সেই অঙ্ক ছিল ১ কোটি ৪৪ লক্ষ ২০ হাজার ২১০ টাকা। ২০১৯-২০ সালে তাঁর আয় ছিল ২ কোটি ৩১ লক্ষ ৪ হাজার ৬৫০ টাকা এবং ২০১৮-১৯ অর্থবর্ষে তিনি আয় করেন ২ কোটি ৩৩ লক্ষ ৭৪ হাজার ১৪০ টাকা।
একই হলফনামায় উল্লেখ রয়েছে, তাঁর স্বামী প্রবাল বসুর ২০২২-২৩ অর্থবর্ষের আয় ছিল ২ লক্ষ ৩৯ হাজার ২৪০ টাকা। রচনার হাতে নগদ ছিল ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং প্রবাল বসুর হাতে ছিল ৫০ হাজার টাকা। এছাড়াও পিপিএফ, পোস্ট অফিসসহ বিভিন্ন সঞ্চয় প্রকল্পে কয়েক কোটি টাকার বিনিয়োগও রয়েছে অভিনেত্রীর। গাড়ি এবং সোনার হিসেবেও রচনার সম্পদের পরিমাণ কম নয়। হলফনামা অনুযায়ী, তাঁর নামে দুটি গাড়ি রয়েছে। ২০১৯ সালে তিনি একটি হোন্ডা ডব্লিউআর-ভি গাড়ি কিনেছিলেন, যার মূল্য ছিল ৮ লক্ষ ৬৩ হাজার টাকা। পরে ২০২২ সালে তিনি একটি কিয়া ক্যারেন্স কেনেন, যার দাম ছিল ১১ লক্ষ ১৯ হাজার টাকা।
অন্যদিকে, প্রবাল বসুর নামে রয়েছে একটি গাড়ি, যা ২০১৮ সালে ৯ লক্ষ ৬৯ হাজার ৯০০ টাকায় কেনা হয়েছিল। শুধু তাই নয়, রচনার কাছে রয়েছে প্রায় ৯৫৫ গ্রাম সোনা, যার আনুমানিক মূল্য ৪৭ লক্ষ ৯২ হাজার টাকা। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে ১৮ কোটি ১৬ লক্ষ ৭১ হাজার ৭৭৩ টাকা। প্রবাল বসুর অস্থাবর সম্পত্তির মূল্য ৬৭ লক্ষ ২২ হাজার ৫২২ টাকা। স্থাবর সম্পত্তির দিক থেকেও রচনা বন্দ্যোপাধ্যায়ের সম্পদের তালিকা বেশ বড়। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তাঁর নামে রয়েছে দুটি জমি। বিষ্ণুপুরে রয়েছে প্রায় ১ কোটি ৪৪ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের একটি ভিলা।
এছাড়াও ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের একটি বাংলো। কলকাতার গড়িয়াহাটে ‘মেঘমল্লার অ্যাপার্টমেন্ট’-এ রয়েছে ৫৪ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট। আবার আনন্দপুরের ‘আর্বানা’ আবাসনে রয়েছে প্রায় ১০ কোটি ৪১ লক্ষ টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট। সব মিলিয়ে রচনার স্থাবর সম্পত্তির মূল্য ১৪ কোটি ৭০ লক্ষ ৫৪ হাজার ৩৫১ টাকা। অন্যদিকে, স্বামী প্রবাল বসুর নামে টালিগঞ্জে একটি ফ্ল্যাট রয়েছে, যার সঙ্গে তাঁর মোট স্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৯ লক্ষ ১৫ হাজার ৬৫০ টাকা। হলফনামায় রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর আয়ের প্রধান উৎস অভিনয় এবং টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা।
আরও পড়ুনঃ “গুণ থাকলেও লাভ নেই, রূপটাই ম্যাটার করে!” “সুন্দরী হলেই বদলে যাবে জীবন, অসুন্দর মানুষের জন্য কি তাহলে কোনও জায়গাই নেই?” রূপ বদলালেই সব সমস্যার সমাধান! ‘বাবলি সুন্দরী’-র নতুন ট্র্যাক দেখে প্রশ্ন তুলছেন ক্ষু’ব্ধ দর্শকরা, সমাজকে কি বিপ’জ্জনক শিক্ষা দিচ্ছে ধারাবাহিক?
যদিও সম্প্রতি তিনি জনপ্রিয় টেলিভিশন শোয়ের সঞ্চালকের দায়িত্ব থেকে সরে গিয়েছেন। অন্যদিকে, তাঁর স্বামী প্রবাল বসুর আয়ের উৎস ব্যবসা। নির্বাচনী নথিতে আরও উল্লেখ করা হয়েছে, রচনার শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক। দীর্ঘ অভিনয় জীবন, টেলিভিশনে জনপ্রিয়তা, রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং একাধিক সম্পত্তির মালিকানা মিলিয়ে বর্তমানে তিনি বাংলা বিনোদন জগতের অন্যতম সফল ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।






