হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়! করতে হয়েছে জরুরি ভিত্তিতে অ’স্ত্রোপচার! থমকে গেল নতুন ছবির কাজ, অনিশ্চিত কলকাতা সফরও! কী হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবার, এখন কেমন আছেন তিনি?

বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য স্মরণীয় ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। অভিনেতা, প্রযোজক এবং পরিচালক হিসেবে তাঁর অবদান আজও সমানভাবে প্রশংসিত। বয়সের এই পর্যায়েও তিনি নতুন কাজ নিয়ে সক্রিয় রয়েছেন। তবে সম্প্রতি তাঁর শারীরিক অবস্থাকে ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। জানা গিয়েছে, মুম্বইয়ের একটি প্রথম সারির হাসপাতালে তাঁর বাঁ চোখের ছানির অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের খবর প্রকাশ্যে আসতেই দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর অসংখ্য শুভানুধ্যায়ী।

মঙ্গলবার অস্ত্রোপচারের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তখনই তিনি জানান, চোখের সমস্যার জন্য এই অস্ত্রোপচার জরুরি হয়ে পড়েছিল। বুধবার খবর মেলে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। তবে চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী আগামী ১৫ দিন তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই সময়ের মধ্যে বাইরে যাওয়া বা কোনও ধরনের কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আপাতত তাঁকে ঘরেই থাকতে হবে বলে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

এই প্রসঙ্গে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেন, “আমার আগামী ছবি ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’-এর কাজ চলছে। আপাতত সেই কাজ আটকে গেল।” তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, শারীরিক কারণে আপাতত নতুন ছবির কাজেও বিরতি নিতে হচ্ছে তাঁকে। দীর্ঘদিন ধরে যে কাজ নিয়ে তিনি ব্যস্ত ছিলেন, তা সাময়িকভাবে থেমে যাওয়ায় কিছুটা আক্ষেপও প্রকাশ করেছেন অভিনেতা। যদিও চিকিৎসকদের পরামর্শ মেনেই আপাতত নিজের সুস্থতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

আরও পড়ুন: ‘ওটা যেমন মিথ্যে এটাও তেমন মিথ্যে…’ উত্তম কুমারের মৃ’ত্যুতে হঠাৎ কেন এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়? বহু বছর পর মহানায়কের মৃ’ত্যুর দিনের ঘটনা স্মৃতিচারণ করে কি জানালেন কিংবদন্তি অভিনেত্রী?

অস্ত্রোপচারের প্রভাব পড়েছে তাঁর আসন্ন কলকাতা সফরেও। আগামী জুলাই মাসে তাঁর কলকাতায় আসার পরিকল্পনা ছিল। অভিনেতা জানিয়েছেন, ১২ জুলাই প্রবীণ অভিনেতাদের সংবর্ধনা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারে রাজ্য বিজেপি এবং সেই অনুষ্ঠানে তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু চোখের অস্ত্রোপচারের কারণে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। এদিকে অস্ত্রোপচারের খবর জানার পর অভিনেতা-প্রযোজক অনুপম খের-সহ ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘অনেকদিন পর’-এর জন্য বিশেষ ভিডিওবার্তায় শুভেচ্ছা জানিয়েছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, ‘অভিমান’ ছবিতে প্রসেনজিতের রকস্টার লুক নিজের হাতে এঁকে উপহারও দেন তিনি, যা অনুরাগীদের নজর কেড়েছিল। কাজের প্রতি তাঁর ভালোবাসা এখনও একইরকম অটুট। তাই অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন বলেই আশাবাদী তাঁর অনুরাগীরা।

You cannot copy content of this page