লোকগায়িকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব অদিতি মুন্সি এই বছরের জানুয়ারি মাসে মা হন। সন্তানের জন্মের পর থেকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তবে এতদিনেও নিজের ছেলের কোনও ছবি বা ভিডিও প্রকাশ্যে আনেননি তিনি কিংবা তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। সেই কারণেই বহু মানুষের মনে প্রশ্ন ছিল, কবে প্রথমবার ছেলেকে সকলের সামনে নিয়ে আসবেন অদিতি? কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে এই প্রশ্নেরই উত্তর দিয়েছিলেন তিনি। বর্তমানে দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির ঘটনাকে ঘিরে ফের আলোচনায় উঠে এসেছে অদিতির সেই বক্তব্য।
একটি সাক্ষাৎকারে অদিতিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ছেলেকে জনসমক্ষে আনার জন্য কোনও বিশেষ দিন কি ঠিক করে রাখা হয়েছে? উত্তরে তিনি বলেছিলেন, “আসলে ও খুব ছোট। সেই কারণে অপেক্ষা করছি। সকলের আশীর্বাদ ওর জন্যও চাই। তাই সকলের সামনে আনতে চাই। তবে খুব ছোট বলেই অপেক্ষা করছি।” পরে তাঁকে আরও প্রশ্ন করা হয়, বিধানসভা নির্বাচন বা অন্য কোনও বিশেষ দিনের সঙ্গে এই পরিকল্পনার কোনও সম্পর্ক রয়েছে কি না। জবাবে অদিতি স্পষ্ট জানিয়ে দেন, “সেরকম একদমই নয়। এখনও অবধি কিছু ঠিক করিনি আমরা।”
সেই সময় বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত ছিলেন অদিতি মুন্সি। প্রচারের কাজে বাড়ির বাইরে থাকতে হলেও ছোট ছেলেকে ভীষণ মিস করতেন বলেও জানিয়েছিলেন তিনি। তাঁর কথায়, সুযোগ পেলেই ভিডিও কলে ছেলের মুখ দেখে নিতেন। মাতৃত্বের নতুন দায়িত্ব এবং রাজনৈতিক কর্মসূচি, দুটোই একসঙ্গে সামলানোর চেষ্টা করছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত ওই নির্বাচনে জয় পাননি অদিতি। ফল ঘোষণার দিন পরাজয়ের পরে তাঁকে আবেগপ্রবণ হয়ে পড়তেও দেখা গিয়েছিল।
বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর অদিতি মুন্সির ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। জানা গিয়েছে, যে ফ্ল্যাটে তিনি দীর্ঘদিন থাকতেন এবং যেখানে তাঁর নিজস্ব রেকর্ডিং স্টুডিয়ো ও বিভিন্ন বাদ্যযন্ত্রের সংগ্রহ ছিল, সেই ফ্ল্যাটে এখন তালা ঝুলছে। বিধানসভা নির্বাচনের আগে ওই বাড়িতেই নিজের ছোট ছেলেকে নিয়ে সংসার করতেন তিনি। এখন ছেলেকে নিয়ে অন্যত্র চলে গিয়েছেন বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ এবার ‘বাংলা বিগবস’-এর ঘরে দেবলীনা নন্দী? প্রবাহর সঙ্গে দাম্পত্য ক’লহ ঘিরে আইনি লড়াইয়ের মাঝেই, প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন বিত’র্কিত গায়িকা? থাকছেন কি সায়কও, কী জানালেন তিনি?
দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পরেও এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অদিতি মুন্সি। অন্যদিকে কয়েক মাস আগে ছেলেকে জনসমক্ষে আনার বিষয়ে তাঁর যে বক্তব্য সামনে এসেছিল, সেটিই এখন নতুন করে আলোচনায় এসেছে। তখন তিনি স্পষ্ট জানিয়েছিলেন, সন্তানের বয়স আরও একটু বাড়লেই সকলের আশীর্বাদ নেওয়ার জন্য তাঁকে সবার সামনে আনতে চান। তবে সেই দিন কবে আসবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময় বা পরিকল্পনা এখনও পর্যন্ত জানানো হয়নি।






