“আরবানায় থাকতে অবশ্যই যোগ্যতা লাগে, প্রচুর টাকার যোগ্যতা!” “মাথায় তারকাটা থাকলে বা সুতো ছেঁড়া থাকলে…” রচনা বন্দ্যোপাধ্যায়ের ‘যোগ্যতা’ মন্তব্য বিতর্কে এবার মুখ খুললেন সুদীপ মুখোপাধ্যায়, কড়া প্রতিক্রিয়ায় সরব অভিনেতা!

অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) একটি মন্তব্যকে ঘিরে গত কয়েকদিন ধরেই টলিপাড়ায় জোর চর্চা চলছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে” এবং সেই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাঁর বক্তব্যের পাশে দাঁড়িয়েছেন, আবার অনেকেই মন্তব্যটির ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ার একাধিক শিল্পী নিজেদের মতামত জানিয়েছেন। এবার সেই তালিকায় নাম যোগ করলেন অভিনেতা ‘সুদীপ মুখোপাধ্যায়’ (Sudip Mukherjee)। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি গোটা বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে সুদীপ মুখোপাধ্যায় বলেন, “আরবানায় থাকতে অবশ্যই যোগ্যতা লাগে, প্রচুর টাকার যোগ্যতা! অনেক পয়সার মালিক হতে পারলেই আরবানায় থাকা যায়, তবে প্রচুর ডাক্তার ওখানে থাকে এটা আমি জানি। এছাড়া ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবরা ওখানে থাকে বলেই এতদিন জানতাম। থাকতে গেলে যার যেমন পছন্দ সেটা নিয়ে আলাদা করে কী যোগ্যতা লাগে তো জানি না! আমার যদি ক্ষমতা থাকে তবেই তো খবর রাখব!” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এরপর নিজের বক্তব্য আরও ব্যাখ্যা করে অভিনেতা বলেন, “আমি যদি এক টাকা রোজগার করি তাহলে পঞ্চাশ পয়সার একটা বাড়ি কিনব। আমি যদি ১০০ টাকা রোজগার করি তাহলে ৫০ টাকার বাড়ি কিনব।” তাঁর মতে, একজন মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী কোথায় থাকবেন বা কী ধরনের বাড়ি কিনবেন, সেটাই স্বাভাবিক বিষয়। সেই কারণে কোনও নির্দিষ্ট আবাসনে থাকার জন্য আলাদা ধরনের যোগ্যতার বিষয়টি তিনি সেভাবে দেখেন না বলেই তাঁর বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে। এই মন্তব্যও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

সুদীপ মুখোপাধ্যায় শুধু রচনার মন্তব্য নিয়েই থেমে থাকেননি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নানান বিতর্ক কীভাবে তৈরি হয়, সেই প্রসঙ্গও তুলে ধরেন তিনি। অভিনেতার কথায়, “আমার মনে হয় এইসব সোশ্যাল মিডিয়ার হুজুরের জন্য ইচ্ছাকৃত বলে, যাতে খবরের শিরোনামে থাকা যায়।” এরপর আরও কড়া ভাষায় তিনি বলেন, “মাথায় কোথাও তারকাটা থাকলে বা সুতো ছেঁড়া থাকলে এইসব বলে, এতো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না।” তাঁর এই মন্তব্যও ইতিমধ্যেই নেটমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুনঃ টলিউডে পড়েছিল শোরগোল! পর্দার রসায়ন নাকি জায়গা করে নিয়েছিল বাস্তবেও? মুম্বই ছেড়ে শুধু রঞ্জিত মল্লিকের টানে কলকাতায় আসতেন মৌসুমী চট্টোপাধ্যায়? সংসারেও পড়েছিল ভাঙ’নের ছায়া? আশির দশকের সেই চর্চিত প্রেম কাহিনীর আড়ালে কী ছিল সত্যি, অবশেষে এলো সামনে?

সবশেষে সুদীপ মুখোপাধ্যায় জানান, এই ধরনের বিতর্ক নিয়ে অতিরিক্ত সময় নষ্ট করার কোনও প্রয়োজন তিনি দেখেন না। তাঁর কথায়, “আমাদের জীবনে অনেক কাজ আছে, অনেক সমস্যা আছে সেগুলোর দিকে তাকানোই ভালো।” রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কে একের পর এক শিল্পী নিজেদের মতামত জানাচ্ছেন। সেই আবহেই সুদীপ মুখোপাধ্যায়ের এই স্পষ্ট প্রতিক্রিয়াও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

You cannot copy content of this page