“আমি কোনদিনও রাজনৈতিক মঞ্চে দাঁড়ায়নি, তব আমার সঙ্গে ওনার…” ‘দ্য ক্যালকাটা ফাইলস’-এ প্রাক্তন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বাগতা মুখোপাধ্যায়? সমালোচনা, কটা’ক্ষ ধেয়ে আসার সম্ভাবনা নিয়ে কী বললেন অভিনেত্রী?

সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা ‘দ্য ক্যালকাটা ফাইলস’ ছবিকে ঘিরে নতুন করে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়। কয়েক দিন ধরেই সামাজিক মাধ্যমে তাঁর একটি বিশেষ লুক ভাইরাল হয়েছে। সাদা শাড়ি, শক্ত করে বাঁধা খোঁপা এবং বক্তব্য রাখার ভঙ্গিতে তোলা সেই ছবি দেখে অনেকেরই মনে হয়েছে, ছবিতে তিনি যেন বাংলার এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর আদলে তৈরি কোনও চরিত্রে অভিনয় করছেন। সেই ছবি ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। যদিও ছবির নির্মাতাদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি, তবুও এই লুক ঘিরে কৌতূহল ক্রমশ বাড়তে থাকে।

এই প্রসঙ্গেই সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাগতা মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়, এত মানুষের সঙ্গে তাঁর চরিত্রের এই মিল খুঁজে পাওয়ার বিষয়টি তিনি কীভাবে দেখছেন। অভিনেত্রী জানান, এই কৃতিত্ব তিনি নিজের অভিনয় বা ব্যক্তিগত দক্ষতার বলে দাবি করতে চান না। তাঁর কথায়, “এই সুদীপ্ত সম্পূর্ণ স্টাইলিস্টদের। আমার মনে হয় যার মত করে আমাকে সাজানো হয়েছে, তিনি এতটাই জনপ্রিয়, এবং বিখ্যাত, সকলের চেনা মানুষ, সে কারণেই হয়তো মানুষ আরও রিলেট করতে পেরেছেন।” অর্থাৎ, দর্শকদের এই প্রতিক্রিয়ার পিছনে মেকআপ, পোশাক এবং চরিত্র নির্মাণের ভূমিকা অনেকটাই বেশি বলে মনে করেন তিনি।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আর একটি প্রশ্ন। যাঁর সঙ্গে এই চরিত্রের মিল খুঁজে পাচ্ছেন অনেকেই, সেই রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে স্বাগতার ব্যক্তিগত মতামত কী? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী খুবই স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানান। তিনি বলেন, “আমি কোনদিন কোন রাজনৈতিক মঞ্চে দাঁড়ায়নি। আমি কোনদিন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব কে নিয়ে কোন বক্তব্য দেইনি। রাজনীতি সম্পর্কে আমার কোনও জ্ঞান নেই।” তাঁর মতে, কোনও ব্যক্তি সম্পর্কে মত প্রকাশ করতে হলে তাঁকে ব্যক্তিগতভাবে জানা জরুরি, আর সেই সুযোগ তাঁর কখনও হয়নি।

স্বাগতা আরও বলেন, “একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে, আমার ব্যক্তিগত স্তরে কেমন লাগে, এটা বলার জন্য তো তাকে আমাকে ব্যক্তিগতভাবে জানতে হবে। আমি তো সেটাই জানিনা। আমার সঙ্গে ওনার কোন পারসোনাল রিলেশন নেই।” অভিনেত্রীর বক্তব্য, তিনি ওই ব্যক্তিত্বকে শুধুমাত্র সাধারণ মানুষের মতোই দূর থেকে দেখেছেন। তিনি কখনও তাঁর কোনও রাজনৈতিক সভা বা র‌্যালিতে যাননি, কোনও অনুষ্ঠানেও অংশ নেননি। তাই ব্যক্তিগত সম্পর্ক বা অভিজ্ঞতার ভিত্তিতে কোনও মন্তব্য করা তাঁর পক্ষে সম্ভব নয় বলেই স্পষ্ট জানিয়ে দেন স্বাগতা।

আরও পড়ুনঃ “ধীরে ধীরে পৃথিবী থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম…” হাসপাতালের বিছানায় মৃ’ত্যুর সঙ্গে কঠিন লড়া’ই! জটিল অ’স্ত্রোপচারের পর শেষ হয়ে যাচ্ছিল স্বাভাবিক জীবন ফেরার আশা, অবশেষে গুরুতর অসু’স্থতা নিয়ে নীরবতা ভাঙলেন সুমনা চক্রবর্তী! কী হয়েছে তাঁর, এখন কেমন আছেন বাঙালি অভিনেত্রী?

বর্তমানে ‘দ্য ক্যালকাটা ফাইলস’ ছবিতে স্বাগতা মুখোপাধ্যায়ের এই নতুন লুক ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই চরিত্রটি নিয়ে নানা অনুমান করছেন, আবার অনেকের কৌতূহল ছবির গল্পকে ঘিরেও বাড়ছে। যদিও অভিনেত্রী নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন, তিনি কোনও রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না। বরং একজন শিল্পী হিসেবে চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলাই তাঁর মূল দায়িত্ব। ফলে ছবি মুক্তির আগে তাঁর এই মন্তব্য এবং ভাইরাল লুক, দুটিই এখন দর্শকদের আগ্রহের অন্যতম বিষয় হয়ে উঠেছে।

You cannot copy content of this page