টেলি অভিনেত্রী সুস্মিতা রায়ের ব্যক্তিগত জীবন বরাবরই নানা আলোচনা এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছে। সম্প্রতি ব্যবসায়ী শুভাশিস দে-র সঙ্গে বিয়ের সাড়ে তিন মাসের মধ্যেই সন্তানের জন্ম দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই আবারও শুরু হয় নানা জল্পনা। বিয়ের আগেই তিনি অন্তঃসত্ত্বা ছিলেন কি না, সেই প্রশ্নও নতুন করে সামনে আসে। তবে কোনও বিতর্কে গুরুত্ব না দিয়ে মা হওয়ার সুখবর নিজেই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী। হাসপাতাল থেকে সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট করে জীবনের নতুন অধ্যায়ের কথা জানান তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর মাতৃত্বের স্বাদ পেয়ে আবেগে ভেসেছেন সুস্মিতা।
মা হওয়ার এই পথ মোটেও সহজ ছিল না। এর আগেই একাধিকবার তিনি জানিয়েছিলেন, সাত বছর আগে অন্তঃসত্ত্বা হলেও সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারেননি। সেই গভীর মানসিক আঘাত তাঁকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়িয়েছে। তাই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রতিটি মুহূর্তে বাড়তি সতর্ক ছিলেন তিনি এবং তাঁর পরিবার। সম্প্রতি নিজের একটি ভিডিওতে অভিনেত্রী জানান, নির্ধারিত সময়ের দু’দিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কারণ, আগের অভিজ্ঞতার জন্য কোনওরকম ঝুঁকি নিতে চাননি চিকিৎসকেরাও।
ভিডিওতে সুস্মিতা বলেন, “বাচ্চার হার্টবিট ঠিক আছে কি না, সেটা বারবার দেখার জন্যই আমাকে আগে ভর্তি করানো হয়েছিল।” তিনি আরও জানান, “যেহেতু আমার মিসক্যারেজের একটা হিস্ট্রি আছে, তাই কোনওরকম প্যানিক যাতে না হয়, সেই কারণেই মাঝেমধ্যেই বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।” শুধু হার্টবিট নয়, গর্ভের সন্তানের নড়াচড়াও নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছিল। অভিনেত্রীর কথায়, চিকিৎসকেরা পুরো সময়টাই অত্যন্ত সতর্ক ছিলেন, যাতে কোনও জটিল পরিস্থিতি তৈরি না হয়। সেই কারণেই তিনি নিজেও অনেকটাই নিশ্চিন্ত থাকতে পেরেছিলেন।
হাসপাতালে কাটানো সেই সময়ের অভিজ্ঞতাও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুস্মিতা। তিনি বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর ধীরে ধীরে তাঁর উদ্বেগ কমতে শুরু করে। পাশের কেবিন থেকে যখনই কোনও নবজাতকের কান্নার শব্দ শুনতেন, তখনই তাঁর মনে হতো খুব শিগগিরই তিনিও সেই মুহূর্তের সাক্ষী হবেন। অভিনেত্রীর কথায়, “পাশের ঘর থেকে যখনই বাচ্চার কান্না শুনতে পাচ্ছি, তখনই মনে হচ্ছে আমিও শুনতে পাব।” সেই অনুভূতি তাঁকে নতুন করে সাহস জুগিয়েছিল বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ “নিজের ইচ্ছে মতো বাঁচার অধিকার আছে, তাই বলে বয়স বাড়লে এমন নি’ম্ন মানসিকতার পরিচয়…” চারপাশে শুধু তোষা’মোদ, সত্যি কথা বলার মানুষই নেই! দীর্ঘদিনের পেশাগত প্রতিদ্বন্দ্বিতা, এবার পোশাক বিত’র্কে ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে কড়া মন্তব্য শ্রীলেখা মিত্রের! অভিনেত্রী স্পষ্ট করলেন নিজের অবস্থান?
শেষ পর্যন্ত সমস্ত আশঙ্কাকে পিছনে ফেলে সুস্থ সন্তানের জন্ম দেন সুস্মিতা রায়। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, অতীতের যন্ত্রণা এবং অগণিত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণতা পেয়েছে তাঁর মাতৃত্বের স্বপ্ন। অভিনেত্রী বলেন, সন্তানের মুখের হাসি দেখার জন্য সব কষ্টই সার্থক। বর্তমানে মা এবং সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। জীবনের এই নতুন অধ্যায় শুরু করে অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বিতর্কের পরিবর্তে এখন তাঁর জীবনে সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন সুখী মা।






