রাহুল অরুণোদয়ের ম’র্মান্তিক ঘটনার পার তিন মাস! উঠেছিল একাধিক অভিযোগ, তাঁকে বাঁচাতে গিয়েই নাকি ডুবেছিলেন অভিনেতা! বিত’র্কের পর জন্মদিনে হাসিমুখে ফিরলেন শ্বেতা মিশ্র, নতুন করে শুরু করতে চলেছেন জীবন? প্রত্যাবর্তনের নেপথ্যে দিলেন কী ইঙ্গিত?

টেলিভিশন অভিনেতা রাহুলের আকস্মিক মৃ’ত্যুর পর কেটে গিয়েছে প্রায় তিন মাস। সেই দুর্ঘ’টনার ধাক্কা এখনও অনেকের মন থেকে মুছে যায়নি। বিশেষ করে তাঁর সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রের (Sweta Mishra) জন্য ঘটনাটি ছিল অত্যন্ত কঠিন। দুর্ঘ’টনার ঠিক আগে পর্যন্ত দু’জন একসঙ্গেই শুটিং করছিলেন এবং একইসঙ্গে জলে পড়ে যান। শ্বেতাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও রাহুলকে আর বাঁচানো যায়নি। এরপর থেকেই নিজেকে জনসমক্ষ থেকে অনেকটাই সরিয়ে নেন অভিনেত্রী। সংবাদ মাধ্যমের সামনেও তাঁকে দেখা যায়নি। ঘনিষ্ঠ সূত্রের দাবি ছিল, এই ঘটনার পর গভীর মানসিক আঘাতের মধ্যে ছিলেন শ্বেতা এবং স্বাভাবিক জীবনে ফিরতে তাঁর সময় লাগছিল।

এই দীর্ঘ নীরবতার মাঝেই জন্মদিনে আবারও অনুরাগীদের সামনে এলেন শ্বেতা। যদিও তিনি নিজে কোনও বিশেষ পোস্ট করেননি, তাঁর ঘনিষ্ঠ বন্ধু প্রিয়াঙ্কা সাহা ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেন। সেই কোলাজ ভিডিওতে দু’জনের একসঙ্গে কাটানো নানা আনন্দের মুহূর্ত, হাসি, খুনসুটি এবং বন্ধুত্বের সুন্দর স্মৃতি ধরা পড়েছে। অনেকদিন পর শ্বেতার হাসিমুখ দেখে স্বস্তি পেয়েছেন তাঁর অনুরাগীরাও। তবে ভিডিওর দৃশ্যগুলি রাহুলের মৃ’ত্যুর আগের নাকি সাম্প্রতিক সময়ের, সে বিষয়ে পোস্টে কোনও স্পষ্ট উল্লেখ করা হয়নি।

বন্ধুর জন্মদিন উপলক্ষে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, “আমার প্রিয় অদ্ভুত মানুষ, বাতাসাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা! তুমি সেই বিরল মানুষদের একজন যে মন থেকে ভীষণ দয়ালু, চিন্তাশীল এবং অবিশ্বাস্য রকমের উদার। একই সঙ্গে তোমার অসাধারণ রসবোধ আমাদের প্রতিটি মুহূর্তকে আরও সুন্দর করে তোলে। ছোট ছোট বিষয় মনে রাখার জন্য এবং এমন অনেক বিষয় নিয়ে একসঙ্গে হাসার জন্য ধন্যবাদ, যেগুলো নিয়ে হয়তো আমাদের হাসা উচিত নয়। তুমি পাশে থাকলে প্রতিদিনের জীবনটা অনেক সহজ আর সুন্দর হয়ে যায়। দিনটা খুব ভালো কাটুক।”

বন্ধুর এই আন্তরিক বার্তা মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে নজর কেড়েছে। প্রিয়াঙ্কার এই ভালোবাসার পোস্টের জবাবও দিয়েছেন শ্বেতা। দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় প্রায় নীরব থাকার পর তিনি কমেন্ট করে লেখেন, “পাগলি!! হ্যাঁ রে সবসময় এবং চিরকালের জন্য।” ছোট্ট এই উত্তরেই ধরা পড়েছে তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বের গভীরতা। রাহুলের মৃ’ত্যুর পর নিজের কষ্ট নিয়ে প্রকাশ্যে খুব বেশি কিছু না বললেও, জন্মদিনে বন্ধুর এই শুভেচ্ছা গ্রহণ করে শ্বেতা যেন আবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনের দিকে ফেরার ইঙ্গিত দিলেন। তাঁর এই প্রতিক্রিয়াও অনুরাগীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ “প্রত্যেককে উনি ধরে ধরে গোপাল ঠাকুরের গায়ে হাত দিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার দিব্যি করাতেন!” “গলায় গামছা পেচিয়ে ধরে…” ব্যবহার করেছেন অ*স্ত্র হিসেবে, ভগবানকেও ছাড়েননি অদিতি মুন্সি? ভালো মানুষের মুখোশ পরে চলত কেমন সন্ত্রা*স? বি’স্ফোরক এলাকাবাসী, কীর্তনীয়া পরিচয়ের আড়ালে একের পর এক নোং’রা কাজের পর্দা হলো ফাঁস!

রাহুলের মৃ’ত্যুর পর শ্বেতার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে তাঁর ভক্তরা যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন। জন্মদিনের এই ছোট্ট উপস্থিতি এবং হাসিমুখের ঝলক অনেকের কাছেই ইতিবাচক বার্তা হিসেবে ধরা দিয়েছে। পাশাপাশি প্রিয়াঙ্কার মতো বন্ধু যে কঠিন সময়ে তাঁর পাশে রয়েছেন, সেটিও স্পষ্ট হয়েছে এই পোস্টে। এখন অনুরাগীদের একটাই আশা, ধীরে ধীরে সমস্ত মানসিক আ’ঘাত কাটিয়ে শ্বেতা আবারও অভিনয়ের জগতে নিজের পরিচিত ছন্দে ফিরবেন এবং খুব শিগগিরই তাঁকে নতুন কাজের মাধ্যমে পর্দায় দেখতে পাওয়া যাবে।

You cannot copy content of this page