বি*ষাক্ত পোকার কা’মড় নয়, দায় এড়াতে মিথ্যে রটানো হয়েছে? তবে কী হয়েছিল সেদিন শুটিং সেটে, কেন এমন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয় রাজেশ শর্মাকে? আপ্তসহায়কের কথায় সামনে এলো অভিনেতার এই ভ’য়াবহ অবস্থার আসল কারণ! এমন কেমন আছেন তিনি?

অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতা নিয়ে গত কয়েকদিন ধরে নানা জল্পনা ছড়িয়েছিল। শোনা যাচ্ছিল, হায়দরাবাদে প্রভাস অভিনীত ‘ফৌজি’ ছবির শুটিং চলাকালীন একটি বিষাক্ত পোকার কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই খবর এতটাই ছড়িয়ে পড়ে যে শুটিং সেটের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়েও প্রশ্ন ওঠে। এমনকি অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন বা AICWA তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির কাছে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিও জানায়। তবে এবার এই সমস্ত জল্পনার মধ্যেই অভিনেতার সবচেয়ে কাছের মানুষের মুখে সামনে এল সম্পূর্ণ ভিন্ন তথ্য।

রাজেশ শর্মার আপ্তসহায়ক শুভাশিস পাণ্ডা, যিনি প্রায় সারাক্ষণ অভিনেতার সঙ্গে থাকেন, তিনি স্পষ্ট জানিয়েছেন যে বিষাক্ত পোকার কামড়ের খবর সত্যি নয়। তাঁর দাবি, রাজেশ শর্মার শারীরিক সমস্যা শুরু হয়েছিল সুগারের মাত্রা হঠাৎ অনেক বেড়ে যাওয়ার কারণে। হায়দরাবাদ থেকে শুটিং সেরে কলকাতায় ফেরার পর তাঁর রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। সেই কারণেই পায়ের চামড়ায় একটি ক্ষত তৈরি হয় এবং পরে সেখানে সংক্রমণ দেখা দেয়। এই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বলে জানান শুভাশিস।

এই প্রসঙ্গে শুভাশিস পাণ্ডা বলেন, “রাজেশদা এখন ভালো আছেন। তাঁর সুগার অতিমাত্রায় বেড়ে গিয়েছিল। ওই জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হায়দরাবাদ থেকে ফিরে সুগার বেড়ে যাওয়ার ফলে পায়ে ক্ষত তৈরি হয়, সেখান থেকেই ইনফেকশন হয়েছে।” বিষাক্ত পোকার কামড়ের প্রসঙ্গে তিনি আরও বলেন, “সব মিথ্যা। আমি রাজেশদার সঙ্গে ২৪ ঘণ্টা থাকি। যদি তেমন কিছু হত, তাহলে তো জানতেই পারতাম। ওসব কিছুই হয়নি। সুগার বেড়ে গিয়ে পায়ে একটা ক্ষত তৈরি হয়েছিল। সেটা নখ দিয়ে চুলকে ছিলেন রাজেশদা। সেখান থেকেই সংক্রমণ হয়েছে।” পাশাপাশি তিনি জানান, অভিনেতার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল এবং শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

অন্যদিকে শুক্রবার হাসপাতালে রাজেশ শর্মার সঙ্গে দেখা করতে যান পুর প্রশাসক স্মিতা পান্ডে এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। হাসপাতাল থেকে বেরিয়ে ইন্দ্রনীল খাঁও একই কথা জানান। তাঁর বক্তব্য, রাজেশ শর্মা নিজেই তাঁকে বলেছেন যে কোনও পোকা তাঁকে কামড়ায়নি। যদিও চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত বিষয় চিকিৎসকেরাই আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন। ফলে এতদিন ধরে ছড়িয়ে পড়া বিষাক্ত পোকার কামড়ের জল্পনা কার্যত নতুন মোড় নেয়।

আরও পড়ুনঃ “মমতা বন্দ্যোপাধ্যায় তো মা…উনি সন্তানকে চড় মা’রলে সেটা আমাদের কাছে আশীর্বাদের সমান!” ইচ্ছাকৃত ভাবেই কুৎ’সা রটানো হচ্ছে! তৃণমূল কর্মীকে মমতার থা’প্পড় বিতর্কে সাফাই ময়না বন্দ্যোপাধ্যায়ের! ঠিক কী ঘটেছিল সেদিন, ব্যাখ্যা দিলেন অভিনেত্রী?

রাজেশ শর্মার অসুস্থতা নিয়ে প্রথমে যে তথ্য সামনে এসেছিল, তার সঙ্গে বর্তমান বক্তব্যের স্পষ্ট অমিল দেখা গিয়েছে। একদিকে শুটিং সেটে বিষাক্ত পোকার কামড়ের দাবি ঘিরে তদন্তের দাবি উঠেছিল, অন্যদিকে অভিনেতার ঘনিষ্ঠ ব্যক্তির দাবি, গোটা বিষয়টির মূল কারণ ছিল অনিয়ন্ত্রিত সুগার এবং তার জেরে হওয়া সংক্রমণ। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে দ্রুত সুস্থ হয়ে উঠছেন রাজেশ শর্মা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সহকর্মী, অনুরাগী এবং চলচ্চিত্র জগতের বহু মানুষ।

You cannot copy content of this page