“আমরা কোথাও একসঙ্গে বেরোলেই ওনার ইনসিকিউরিটি হয়, আজকাল শাশুড়ি মা এমন…” ছেলে শুধু বউকেই নিয়ে ব্যস্ত! শাশুড়ির অভিযোগের পরই অলকানন্দা গুহর বি*স্ফোরক পোস্ট! ভিডিও ঘিরে তুঙ্গে চর্চা, তবে কি পারিবারিক অশান্তিরই ইঙ্গিত? আর কী জানালেন অভিনেত্রী?

সম্প্রতি অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর ‘অলকানন্দা গুহ’ (Alokananda Guha) একটি ভিডিও শেয়ার করেছেন, যা ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানান আলোচনা। ভিডিওর শুরুতেই দেখা যায়, তাঁর শাশুড়ি ছেলের উপর রাগ প্রকাশ করছেন। তাঁকে বলতে শোনা যায়, “নিজেকে খুব বড় সেলিব্রেটি মনে করছিস… কেউ একটা ফোনও করে না, খোজও নেয় না আমার!” এই মন্তব্য সামনে আসতেই অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তবে কি পরিবারের অন্দরে কোনও টানাপোড়েন চলছে? যদিও ভিডিওর পরের অংশে অলকানন্দা নিজেই পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। ফলে অনেকের কৌতূহল আরও বেড়েছে।

ভিডিওতে অলকানন্দা জানান, “এই ভিডিওটা অনেক আগের, যদিও এখন আমার শাশুড়ি মা অসুস্থ তবে উনি যখন সুস্থ থাকেন, কী বলেন আমরা কিছু বুঝতে পারি না।” তিনি আরও বলেন, তাঁর শাশুড়ির অভিযোগ, ছেলে নাকি এখন শুধুই স্ত্রী এবং শ্বশুরবাড়ির দিকেই বেশি মন দেন। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আগের মতো যোগাযোগ রাখেন না বলেই তাঁর ধারণা। তবে অলকানন্দার বক্তব্য অনুযায়ী, বাস্তব পরিস্থিতি কিন্তু একেবারেই অন্যরকম।

অভিনেত্রী জানান, তাঁর স্বামী দীর্ঘদিন পর জামাইষষ্ঠীর দিন তাঁর বাপের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সেখানেও বেশিক্ষণ না থেকে বিকেলের মধ্যেই নিজের মামা ও মাসির বাড়িতে চলে যান। তা সত্ত্বেও শাশুড়ির এই অভিযোগ থামেনি। অলকানন্দার কথায়, “ওনার কথা, ছেলে শুধুমাত্র শ্বশুরবাড়ি কে নিয়েই ব্যস্ত থাকে, বউকে নিয়েই ব্যস্ত থাকে। নিজের বাড়ির কোন লোককে ফোন করে না অথবা যোগাযোগ রাখে না।” এই মন্তব্যের মধ্যেই তিনি শাশুড়ির মানসিক অবস্থার কথাও তুলে ধরেছেন।

ভিডিওর শেষদিকে অলকানন্দা আরও বলেন, “আজকাল আমার শাশুড়ি মা এমন কেন করেন বুঝতে পারি না, আমরা কোথাও একসঙ্গে বেরোলে ওনার ইনসিকিউরিটি হয়, কাজে বেরোলে চিন্তা!” তাঁর এই বক্তব্য শুনে নেটিজেনদের একাংশ মনে করছেন, বয়সজনিত পরিবর্তন, অসুস্থতা কিংবা ছেলেকে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার কারণেই হয়তো এমন আচরণ করছেন তাঁর শাশুড়ি। আবার কেউ কেউ এই ভিডিও দেখে পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনের ইঙ্গিতও খুঁজছেন। যদিও অলকানন্দা কোথাও সরাসরি কোনও পারিবারিক বিবাদের কথা বলেননি।

আরও পড়ুনঃ “বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!

উল্লেখ্য, এর আগেও শাশুড়ির অসুস্থতা নিয়ে একটি ভিডিও প্রকাশ করে আলোচনায় এসেছিলেন অলকানন্দা গুহ। সেই সময় কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি এবং নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছিলেন। এবার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে শাশুড়িকে নিয়েই নতুন ভিডিও ভাগ করে নেওয়ায় সেটিও দর্শকদের নজর কেড়েছে। ভিডিওটি ঘিরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সামনে এলেও, অলকানন্দার বক্তব্যে স্পষ্ট যে তিনি নিজের অভিজ্ঞতাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

You cannot copy content of this page