নামাজ পড়েন না, মসজিদেও যান না…নিজেকে কেন অমুসলিম ভাবতে পছন্দ করেন মীর আফসার আলী? ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্নের মুখে চমকে দেওয়া জবাব মীরের! ধর্মচর্চা নিয়ে কী ব্যাখ্যা দিলেন জনপ্রিয় অভিনেতা-সঞ্চালক?

বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ ‘মীর আফসার আলী’ (Mir Afsar Ali)। রেডিও জকি, টেলিভিশন সঞ্চালক, অভিনেতা, কৌতুকশিল্পী থেকে শুরু করে গল্প বলা, আবৃত্তি এবং নানান ধরনের সৃজনশীল কাজের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শক-শ্রোতাদের মন জয় করে চলেছেন তিনি। নব্বইয়ের দশকে রেডিও দিয়ে তাঁর পথচলা শুরু হলেও সময়ের সঙ্গে তিনি হয়ে উঠেছেন বাংলার অন্যতম পরিচিত কণ্ঠস্বর। রেডিও মির্চির জনপ্রিয় অনুষ্ঠান, টেলিভিশনের একাধিক শো এবং বড় পর্দার অভিনয় সব ক্ষেত্রেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন মীর।

কাজের পাশাপাশি নানান সামাজিক বিষয়েও তাঁকে খোলাখুলি মত প্রকাশ করতে দেখা যায়। তাই ব্যক্তিগত জীবন কিংবা ভাবনা নিয়েও মানুষের আগ্রহ কম নয়। রেডিওর জগত থেকে টেলিভিশনের পর্দা, তারপর সিনেমা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রতিটি মাধ্যমেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে জনপ্রিয় রিয়্যালিটি শো সঞ্চালনার পাশাপাশি বিভিন্ন ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। আবার গল্প বলার নিজস্ব ভঙ্গি এবং কণ্ঠস্বরের জন্যও আলাদা পরিচিতি রয়েছে তাঁর। সামাজিক মাধ্যমেও নিয়মিত সক্রিয় মীর।

কখনও নিজের কাজ, কখনও ব্যক্তিগত অভিজ্ঞতা, আবার কখনও সমাজ নিয়ে নিজের ভাবনা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সেই কারণেই তাঁর প্রতিটি সাক্ষাৎকার বা মন্তব্যও সহজেই আলোচনায় উঠে আসে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মীর আফসার আলীর ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে। তাঁকে জানতে চাওয়া হয়, নিজেকে অমুসলিম ভাবাতেই পছন্দ করেন মীর আফসার আলী? উত্তরে তিনি বলেন, “লোকে এটা বলে যে আমায় নাকি মুসলিম মনে হয় না। আমি নাকি তেমন দেখতেও না, আমার জীবন যাপনও তেমন না। আমি কারণ হিসেবে জানতে চাইলে তারা জানান যে আমি নাকি সেভাবে ধর্মচর্চা করি না, নামাজ পড়ি না, মসজিদে যাই না।

যদি ওই কথাগুলো সম্পূর্ণ মিথ্যে নয়, তবে অমুসলিম বা মুসলিম হওয়ার চেষ্টা আমি করি না!” সাক্ষাৎকারে তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মীরের এই মন্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে নানান প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তাঁর বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন, আবার কেউ বিষয়টি নিয়ে নিজের মতো মতামত জানিয়েছেন। তবে মীর নিজের উত্তরে কোথাও কোনও বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করেননি। বরং তিনি স্পষ্ট করে বোঝাতে চেয়েছেন, মানুষের পরিচয় কেবল বাহ্যিক আচরণ বা ধর্মীয় রীতিনীতি দিয়ে বিচার করা উচিত নয়।

আরও পড়ুনঃ টলিপাড়ায় দুঃসংবাদ! পিতৃহারা হলেন টোটা রায়চৌধুরী! জন্মদিনে ছেলের গায়ে হাত রেখে শেষ আশীর্বাদ, পরদিনই না ফেরার দেশে বাবা! অভিনেতার পরিবারে শোকের ছায়া, কী হয়েছিল তাঁর বাবার?

তাঁর বক্তব্যে ব্যক্তিগত বিশ্বাস এবং জীবনযাপনের স্বাধীনতার বিষয়টিই বেশি গুরুত্ব পেয়েছে বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, দীর্ঘ কেরিয়ার জীবনে মীর আফসার আলী বারবার প্রমাণ করেছেন, তিনি শুধু একজন সফল সঞ্চালক বা অভিনেতাই নন, তাঁর কথাবার্তা এবং উপস্থাপনার ধরন বরাবরই দর্শকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছে। এবারও ধর্মীয় পরিচয় নিয়ে করা প্রশ্নের উত্তরে তিনি নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন। সেই বক্তব্য সামনে আসতেই তা নিয়ে অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা শুরু হয়েছে।

You cannot copy content of this page