টেলিভিশনের জনপ্রিয় মুখ হলেও বেশ কিছুদিন ধরে ধারাবাহিকে নিয়মিত দেখা যায় না অভিনেত্রী মধুবনী গোস্বামীকে। তাই সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তাঁকে শুনতে হয় নানা ধরনের মন্তব্য। কখনও তাঁর পোশাক, কখনও চশমা, আবার কখনও অভিনয়ে না থাকার কারণ নিয়ে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ। অনেকেই মনে করেন, তিনি হয়তো আর কাজের সুযোগ পাচ্ছেন না। সম্প্রতি এমনই একটি মন্তব্যের জবাব দিতে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী। শুধু কথায় নয়, নিজের জীবনযাত্রার কিছু ঝলকও সামনে এনে সমালোচকদের উদ্দেশে বার্তা দিলেন তিনি।
বুধবার ২২ জুলাই সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগীর মন্তব্যের জবাবে মধুবনী জানান, চাইলে তিনি একটি গোটা ধারাবাহিক প্রযোজনার আর্থিক সামর্থ্য রাখেন। কিন্তু সেই পথে হাঁটার ইচ্ছে তাঁর নেই বলেই তিনি তা করছেন না। তিনি আরও স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে তাঁর কোনও দুশ্চিন্তা নেই। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা নিয়েই তিনি এখন সন্তুষ্ট এবং সেই কাজ থেকেই যথেষ্ট ভালো উপার্জন করছেন। তাই শুধুমাত্র অর্থের জন্য ধারাবাহিকে ফিরতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা তাঁর নেই বলেই জানান অভিনেত্রী।
এরপরই নিজের বক্তব্য আরও পরিষ্কার করতে একের পর এক চারটি ফ্ল্যাটের ছবি পোস্ট করেন মধুবনী। সেই পোস্টের মাধ্যমে তিনি বোঝাতে চান, আর্থিক দিক থেকে তিনি যথেষ্ট স্বচ্ছল। পাশাপাশি তিনি লেখেন, “দীর্ঘদিন আমাকে টিভির পর্দায় দেখতে পাও না বলে অনেকেই মনে করছ যে আমি কাজের অফার পাই না। কিন্তু কেউ কি জানতে এসেছ যে কাজের অফার আসা সত্ত্বেও আমি সেটা ফিরিয়ে দিয়েছে কি না? অর্থনৈতিক দিক থেকে ধারাবাহিকে কাজ করে যা উপার্জন করেছি তার থেকেও অনেক বেশি উপার্জন করছি ব্যবসা থেকে। বাকি সময়টা দারুন কিছু উপন্যাস এবং গান গেয়ে সময় কাটাচ্ছি।” তাঁর এই বক্তব্য দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
মধুবনী আরও জানান, ধারাবাহিক তাঁকে জনপ্রিয়তা দিয়েছে, সে কথা তিনি অস্বীকার করছেন না। কিন্তু তাই বলে সারাজীবন একই কাজ করে যেতে হবে, এমন কোনও নিয়ম নেই। সময়ের সঙ্গে তিনি নিজের পছন্দ এবং কাজের ক্ষেত্র বদলেছেন। ব্যবসা, সংসার এবং নিজের পছন্দের কাজ নিয়েই এখন তিনি সুখে আছেন। তাই তাঁকে টেলিভিশনে না দেখলেই যে তিনি কাজহীন, এমন ধারণা একেবারেই ভুল বলে মনে করেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ “তোমাকে ছাড়া থাকতে পারব না…আগে তোমাকেই মে*রে ফেলব, তারপর নিজেও শেষ হয়ে যাব” প্রাক্তন এমনই ভয়ঙ্কর হু*মকি দিয়েছিল মধুপ্রিয়া চৌধুরীকে! দিনের পর দিন নি*র্যাতন, ভালোবাসার আড়ালে টক্সি’ক সম্পর্কের শিহরণ জাগানো অভিজ্ঞতার ভাগ করলেন অভিনেত্রী? শেষমেষ অমানুষ প্রেমিকের হাত থেকে নিস্তার পেলেন কীভাবে?
পোস্টের শেষে মধুবনী আরও একটি বিষয় পরিষ্কার করে দেন। তিনি জানান, যে চারটি ফ্ল্যাটের ছবি তিনি শেয়ার করেছেন, সবকটিই বর্তমানে তাঁর মালিকানায় রয়েছে। কোনও একটি বিক্রি করে অন্যটি কেনা হয়নি। তাই ধারাবাহিকে সুযোগ না পাওয়া বা কাজ না থাকার মতো মন্তব্যের কোনও ভিত্তি নেই বলেই তিনি মনে করেন। অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। কেউ তাঁর আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন, আবার কেউ তাঁর এই জবাব নিয়ে ভিন্ন মতও প্রকাশ করেছেন।






