“অরিন্দম নির্ভরযোগ্য, দেবাংশু ছিল ঝড়… বিয়ে করা উচিত হয়নি!” “ও বলেছিল, তুমি আমার জীবনের অন্যতম সেরা বন্ধু!” “অরিন্দমই আমাদের ছেলেকে মানুষ করেছে” বিচ্ছেদের পরেও প্রথম স্বামীর সঙ্গে অটুট যোগাযোগ! তাঁর মৃ’ত্যুর আগের রাতে কেন অঝোরে কেঁদেছিলেন অভিনেত্রী? প্রথম বিয়ে ভাঙার কারণ থেকে প্রাক্তনের শেষ মুহূর্ত ও আকস্মিক মৃ’ত্যু! দুই স্বামীকে নিয়ে জীবনের অজানা অধ্যায়ের গল্প শোনালেন খেয়ালী দস্তিদার?

বাংলা টেলিভিশন ও নাট্যজগতের পরিচিত মুখ অভিনেত্রী খেয়ালী দস্তিদার (Kheyali Dastidar)। দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও একাধিকবার উঠে এসেছে চর্চায়। জীবনে দু’বার বিয়ে, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ এবং পরবর্তীকালে অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নতুন করে সংসার শুরু সব মিলিয়ে তাঁর জীবনযাত্রায় রয়েছে নানা ওঠাপড়া। সম্প্রতি ‘নিবেদিতা অনলাইন’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই পুরনো অধ্যায়গুলি নিয়ে অকপটে কথা বলেছেন খেয়ালী। প্রথম স্বামী দেবাংশু সেনগুপ্ত এবং বর্তমান স্বামী অরিন্দমকে নিয়ে এমন কিছু অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যা তাঁর ব্যক্তিগত জীবনের অনেক অজানা দিক সামনে এনেছে।

খেয়ালী জানান, দেবাংশুর সঙ্গে তাঁর সম্পর্কের শুরুটা ছিল প্রেমের মধ্য দিয়ে। তবে সেই সম্পর্কের আগে থেকেই অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরিচয় ছিল। এক বান্ধবীর মাধ্যমে স্কুলজীবনে অরিন্দমের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। পরে শুটিংয়ের সূত্রে আবার যোগাযোগ, বন্ধুত্ব এবং বিয়ের সিদ্ধান্ত। কিন্তু সেই সময় দেবাংশুও তাঁর জীবনে ছিলেন। খেয়ালীর কথায়, দেবাংশু প্রথমে জানিয়েছিলেন, তিনি অন্য কারও সঙ্গে সম্পর্কে আবদ্ধ, তাই তাঁকে বিয়ে করা সম্ভব নয়। সেই কথা মেনে নিয়ে খেয়ালী অরিন্দমের সঙ্গে বিয়ের ব্যাপারে এগোতে শুরু করেন। কিন্তু বিয়ের কথাবার্তা চলার মাঝেই দেবাংশু ফিরে এসে তাঁকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। শেষ পর্যন্ত দেবাংশুর সঙ্গেই বিয়ের সিদ্ধান্ত নেন খেয়ালী।

যদিও পরিবারের সদস্যরা এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু বিয়ের পর সেই সম্পর্ক আর আগের মতো থাকেনি। খেয়ালী জানান, দেবাংশুর সঙ্গে তাঁর সম্পর্কে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়েছিল। তাঁর অভিযোগ, দেবাংশু অনেক রাত পর্যন্ত বাড়ি ফিরতেন না। কখনও শুটিং, কখনও ডাবিংয়ের কথা বলতেন। ছোটখাটো বিষয় নিয়েও দুজনের মধ্যে অশান্তি হতো। পরে তিনি বুঝতে পারেন, তাঁদের সম্পর্কের মধ্যে তৃতীয় একজনের উপস্থিতি তৈরি হয়েছে। তবে প্রথমদিকে বিষয়টি বুঝতে পারেননি। তাঁর কথায়, তিনি তখন এতটাই সরল ছিলেন যে পরিস্থিতির পরিবর্তন ধরতে পারেননি। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও দেবাংশুর সঙ্গে তাঁর যোগাযোগ একেবারে শেষ হয়ে যায়নি।

বরং বিচ্ছেদের বহু বছর পরেও দেবাংশু তাঁদের বাড়িতে আসতেন এবং অরিন্দমের সঙ্গে কথা বলতেন। খেয়ালী জানান, একসময় দেবাংশু তাঁকে বলেছিলেন, তিনি তাঁর জীবনের অন্যতম সেরা বন্ধু এবং তাঁকে বিয়ে করা উচিত হয়নি। এমনকী তাঁদের ছেলে আদিত্যর প্রসঙ্গ টেনে অরিন্দমকে বলেছিলেন, ছেলেকে মানুষ করার ক্ষেত্রে যা করার, অরিন্দমই করেছেন। প্রথম বিয়ের পর জীবনের নতুন অধ্যায় শুরু হয় অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। অরিন্দমকে নির্ভরযোগ্য মানুষ হিসেবেই বর্ণনা করেছেন খেয়ালী। তাঁর কথায়, “অরিন্দম ডিপেন্ডেবল, আর দেবাংশু হচ্ছে ঝড়।” এই একটি বাক্যেই দুই সম্পর্কের অভিজ্ঞতার পার্থক্য বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: তরুণ মজুমদারের হাত ধরেই পর্দায় আত্মপ্রকাশ, কিন্তু এক ছবিতেই থেমে গিয়েছিল অভিনয়ের সফর! হেমন্ত মুখোপাধ্যায়ের নাতনি, মৌসুমী চট্টোপাধ্যায়ের ছোট মেয়ে হয়েও কেন রুপোলি পর্দা থেকে হারিয়ে গেলেন মেঘা মুখোপাধ্যায়? জানেন, মুম্বইয়ে এখন কোন পেশায় যুক্ত তিনি? বাবা ও দিদিকে হারিয়ে কীভাবে সামলাচ্ছেন সংসারের দায়িত্ব, আগলে রেখেছেন মাকে?

তবে দেবাংশুর জীবনের শেষ অধ্যায়ও তাঁকে আবেগপ্রবণ করে তুলেছিল। দার্জিলিংয়ে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দেবাংশুর। খেয়ালী জানান, তাঁর মৃত্যুর আগের রাতে কোনও কারণ ছাড়াই তিনি সারারাত কেঁদেছিলেন। পরদিন ভোরে ফোনে দেবাংশুর মৃত্যুসংবাদ পান। জীবনের এত ওঠাপড়ার পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকা এবং তাঁর মৃত্যুতে এমনভাবে ভেঙে পড়া খেয়ালীর কথায় উঠে এসেছে সম্পর্কের এক জটিল অথচ মানবিক দিক। বর্তমানে অরিন্দমের সঙ্গে সংসার এবং ছেলে আদিত্যকে ঘিরেই তাঁর জীবন। অতীতের ভুল, ভালোবাসা, বিচ্ছেদ ও নতুন করে বাঁচার অভিজ্ঞতা সবকিছুই তিনি আজ অকপটে স্বীকার করতে পিছপা নন।

You cannot copy content of this page