“অট্টালিকা নেই বলেই ফুটপাতেই সন্তানের জন্য দুধ গরম করছে বলে অপরাধ?” “মন্ত্রী হওয়ার আগে মানুষ হতে শিখুন, আপনিও তো মা, খিদের জ্বালা বুঝুন!” “ওঁকে অভিশাপ দিচ্ছি যাতে একদিন এই যন্ত্রণা হয়…আমাদের শহরটা সুন্দর ততদিন, যতদিন সবার!” একটা শিশুর মুখে খাবার তুলে দেওয়াই কি মহা পাপ? অসহায় মায়ের সঙ্গে দুর্ব্যবহার অগ্নিমিত্রা পালের, তীব্র সমালোচনায় ঋদ্ধি সেন, শ্রীলেখা মিত্ররা!

শনিবার কলকাতা শহর পরিদর্শনে বেরিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই সময় ফুটপাথে ঘর করে থাকা এক মহিলাকে ধমক দিতে দেখা যায় তাঁকে। ওই মহিলা নিজের সন্তানের জন্য ফুটপাথেই দুধ গরম করছিলেন। দুধ গরম করার বিষয়টি নিয়েও অগ্নিমিত্রা পালকে উষ্মা প্রকাশ করতে দেখা যায়। এর আগেও ফুটপাথে থাকা দোকান এবং অবৈধ পার্কিং নিয়ে সরব হয়েছিলেন তিনি। তবে এবার এক মায়ের সঙ্গে তাঁর এই আচরণ ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি সামনে আসতেই বিভিন্ন মহল থেকে উঠছে সমালোচনার সুর।

অগ্নিমিত্রার এই আচরণের সমালোচনা করে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি লেখেন, ‘এক গরিব, অসহায় মা তার বাচ্চার জন্য দুধ গরম করেছে, বিরাট অপরাধ করেছে!’ শ্রীলেখার কথায়, ওই মহিলার কোনও অট্টালিকা নেই, তাই ফুটপাতেই সন্তানের জন্য দুধ গরম করতে হয়েছে। তাঁর মতে, সন্তানের মুখে একটু খাবার তুলে দেওয়ার চেষ্টাই যেন ওই মায়ের সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। এরপর অগ্নিমিত্রা পালের উদ্দেশে শ্রীলেখা লেখেন, ‘মন্ত্রী হওয়ার আগে, মন্ত্রীত্বের ক্ষমতা দেখানোর আগে, মানুষ হয়ে ওঠার চেষ্টা করুন।’ তিনি আরও বলেন, ‘মানুষের কষ্টটা বুঝুন। খিদের জ্বালা বুঝুন…আপনিও তো মা…’। শ্রীলেখার এই বক্তব্যের পরেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও শুরু হয় জোর আলোচনা।

শ্রীলেখার পোস্টে এক নেটিজেন আরও কড়া মন্তব্য করেন। তিনি লেখেন, ‘ওঁকে আমি অভিশাপ দিচ্ছি যাতে উনি একদিন খিদের যন্ত্রণা অনুভব করেন’। সেই মন্তব্যের জবাব দিয়ে শ্রীলেখা লেখেন, ‘ওনারা বোঝেন না, বুঝবেনও না। অনেক টাকায় সব মুড়ে আছেন।’ অন্যদিকে, অগ্নিমিত্রা পাল মূলত ফ্যাশন ডিজাইনার হিসেবেই প্রথম পরিচিতি পেয়েছিলেন। শ্রীদেবী, হেমা মালিনী, কাজল এবং জুহি চাওলার মতো বলিউড তারকাদের পোশাকও ডিজাইন করেছেন তিনি। ২০১৯ সালের মার্চ মাসে বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হন তিনি এবং সায়নী ঘোষকে পরাজিত করেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে দ্বিতীয়বার জয় পান অগ্নিমিত্রা পাল। এরপর বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভায় একমাত্র মহিলা হিসেবে জায়গা করে নেন তিনি। বর্তমানে নগরোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন অগ্নিমিত্রা। তবে ফুটপাথে থাকা ওই মাকে ধমক দেওয়ার ঘটনা তাঁর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি নতুন করে আলোচনায় এনেছে তাঁকে। ঘটনাটি নিয়ে অভিনেতা ঋদ্ধি সেনও সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি অগ্নিমিত্রার ধমক খাওয়া ওই মায়ের একটি ছবি এবং কলকাতার রাস্তার আরও একটি ছবি শেয়ার করেন। দুটি ছবিই ছিল স্ক্রিনশট, যার মাধ্যমে শহরের সৌন্দর্য এবং ফুটপাথে থাকা মানুষের বাস্তবতার মধ্যে একটি তুলনা তুলে ধরেছেন অভিনেতা।

ঋদ্ধি সেন তাঁর পোস্টে লেখেন, ‘না, ভিডিয়ো টা বা পোস্টটা শেয়ার করব না।’ এরপর তিনি বলেন, ‘দুটো ছবি একসঙ্গে তুলে ধরে বলবো, ঠিক কতটা বাইরে আর কতটা অন্তরে ভালো হতে হয়।’ প্রথম ছবিটি ২০২৬ সালের কলকাতার একটি বাস্তব দৃশ্য বলে উল্লেখ করেন তিনি। অন্য ছবিতে দেখা যায় কলকাতার রাস্তা, যেখানে দুর্গাপুজো বা কালীপুজোর আগে রং-তুলিতে ফুটে ওঠে মায়ের মুখ। এই দুই ছবির মাধ্যমে শহরের বাহ্যিক সৌন্দর্য এবং তার ভিতরে থাকা মানুষের জীবনকে পাশাপাশি তুলে ধরেছেন ঋদ্ধি। তাঁর পোস্টের শেষ অংশে তিনি লেখেন, ‘দ্বিতীয় টি বিগত কয়েক দশক ধরে একটা জ্যান্ত ফুটপাথ এর।’ এরপর তাঁর বক্তব্য, ‘আমাদের শহরটা আমাদের কাছে সুন্দর ঠিক ততদিন, যতদিন শহরটা সবার’।

আরও পড়ুনঃ “মৃ’ত মানুষের মনের কথা সবাই শুনতে চায়, বেঁচে থাকা মানুষেরটা কেউ না!” “ভাইরাল হয়ে কাজ পেতে হলে অনেক আগেই পার্সোনাল চ্যাটও দেখাতাম!” এতই যখন প্রেম, রাহুলের মৃ’ত্যুর পর কেন পথে নামেননি? ‘অপ’য়া’ ও ‘থার্ড জেন্ডার’ কটা’ক্ষ থেকে নানান অপবাদ, অরুণোদয়ের সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে ফের মুখ খুলতেই বি*স্ফোরক মৌমিতা! এবার সামনে আনলেন কোন সত্য?

অগ্নিমিত্রা পালের এই আচরণ ঘিরে তৈরি হওয়া বিতর্কে তাই একদিকে যেমন শ্রীলেখা মিত্রের সরাসরি সমালোচনা সামনে এসেছে। অন্যদিকে, ঋদ্ধি সেনও কোনও ভিডিও শেয়ার না করে দুটি ছবির মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন। একজন মা ফুটপাথে নিজের সন্তানের জন্য দুধ গরম করছিলেন, এই ঘটনাটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। শহরকে পরিষ্কার, সুন্দর এবং সুশৃঙ্খল রাখার দায়িত্বের সঙ্গে ফুটপাথে থাকা মানুষের বাস্তব সমস্যাও সামনে এসেছে। বিশেষ করে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করতে থাকা ওই মহিলাকে ধমক দেওয়ার দৃশ্য নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই অগ্নিমিত্রার আচরণকে ঘিরে পক্ষে বিপক্ষে নানা মত দেখা যাচ্ছে। আর এই বিতর্কের মধ্যেই শ্রীলেখা ও ঋদ্ধির বক্তব্য নতুন করে নজর কেড়েছে।

You cannot copy content of this page