“আমাকে সস্তা বাজারী, ধন্দাবাজ প্রমাণ করতে ঝাপিয়ে পড়ে নোং’রামো করে চলেছ…তোমাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে রইলো একটা ছিঃ!” “আমাকে নোং’রা প্রমাণের এত তাড়া কেন?” রাহুল অরুণোদয়কে ঘিরে প্রেম বিতর্কে আত্মপক্ষ সমর্থনে সরব মৌমিতা পণ্ডিত! সুদীপ্তা চক্রবর্তী, মানসী সিনহা, জয়জিতদের মতো সিনিয়রদের বিরুদ্ধে একরাশ ক্ষো’ভ উগরে জানালেন ধিক্কার?

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিতর্কের মাঝেই মুখ খুললেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। রাহুলের মৃত্যুর পর নিজেকে তাঁর প্রেমিকা হিসেবে দাবি করা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে। সম্প্রতি রাহুলের সঙ্গে বাইকে তাঁর একটি সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে শেয়ার করে তাঁকে নিজের প্রেমিক বলে উল্লেখ করেছিলেন মৌমিতা। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। ইন্ডাস্ট্রির একাংশও তাঁর এই দাবি ভালোভাবে নেয়নি। সুদীপ্তা চক্রবর্তী, মানসী সিনহা, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক রাতুল মুখোপাধ্যায়-সহ কয়েকজন তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন। ফলে রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক সত্যিই ছিল, নাকি প্রচারের আলোয় আসতে প্রয়াত অভিনেতাকে ব্যবহার করা হচ্ছে, সেই প্রশ্নও উঠতে শুরু করে।

এই পরিস্থিতিতেই সমাজ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মৌমিতা। সমালোচকদের উদ্দেশে লেখা সেই পোস্টে অভিনেত্রী দাবি করেন, তাঁকে মিথ্যা খবর ছড়িয়ে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হলেও আসলে তিনি কোথায় এবং কীভাবে সেই ভিডিও পোস্ট করে খবর বানিয়েছেন, তা কেউ তাঁকে জানাননি। তাঁর বক্তব্য, একটি খবর, একটি ভিডিও এবং তাঁর বলা দুটো কথা শুনেই অনেকে নিজেদের মতো করে গল্প তৈরি করে নিয়েছেন। এরপরই তাঁকে আক্রমণ করা শুরু হয় বলে অভিযোগ মৌমিতার। তিনি আক্ষেপ করে বলেন, যাঁরা তাঁকে চেনেন না, তাঁরা এমন সমালোচনা করতেই পারেন, কিন্তু যাঁরা তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন বা তাঁর সঙ্গে কাজ করেছেন, তাঁরা অন্তত একবার তাঁকে জিজ্ঞাসা করতে পারতেন। তাঁর প্রশ্ন, তাঁর বিরুদ্ধে আগে পোস্ট লেখাটাই কি এত জরুরি ছিল?

আরো পড়ুন : “অন্নপূর্ণার ৩০০০ টাকা এখনও পাননি?” “এমপি অফিসে নাম ঠিকানা জমা দিন, আমি ব্যবস্থা করে দেব!” কোথাও অবরোধ, কোথাও বিক্ষোভ, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ক্ষো’ভ বাড়ছে বাংলায়! তিন মাসেও অ্যাকাউন্টে ঢোকেনি টাকা, বিক্ষোভের মাঝেই বঞ্চিত মহিলাদের বড় আশ্বাস ‘ভালো তৃণমূল’ রচনা বন্দ্যোপাধ্যায়ের! আর কী বললেন সাংসদ?

পরিচিত এবং সিনিয়রদের একাংশের আচরণ নিয়েও পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মৌমিতা। তাঁর অভিযোগ, সত্যিটা জানার আগেই তাঁকে ‘সস্তা বাজারী মিথ্যেবাদী’, ‘ধন্দাবাজ’, ‘ফুটেজখোর’, ‘নোংরা মহিলা’, ‘জালি’ এবং ‘অসভ্য’সহ একাধিক অপমানজনক বিশেষণ দেওয়া হয়েছে। এমনকি এই ঘটনায় সিনিয়রদেরও অবদান রয়েছে বলে মন্তব্য করেন তিনি। মৌমিতার কথায়, যাঁরা এতদিন তাঁকে সামলে এসেছেন, তাঁরা এই ঘটনার পর কীভাবে তিনি পরিস্থিতি সামলাচ্ছেন, তা জানার প্রয়োজনও মনে করেননি। তাঁর আরও প্রশ্ন, যাঁরা সত্যিটা জানেন, তাঁরা কেন অন্যদের ভুল তথ্য দেওয়া থেকে আটকাননি? সবাই নীরব থেকে যেন পুরো বিষয়টি দেখেছেন বলেও অভিযোগ করেন অভিনেত্রী। তাঁর দাবি, চাইলে সিনিয়ররা পরিস্থিতি থামাতে পারতেন, কিন্তু তাঁরা তা করেননি।

রাহুলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগের বিরুদ্ধেও সরব হয়েছেন মৌমিতা। তবে একইসঙ্গে জানিয়েছেন, ইন্ডাস্ট্রির সিনিয়রদের প্রতি তাঁর সম্মান রয়েছে এবং তাই তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে নিজের বক্তব্য জানিয়েছেন। প্রকাশ্য আক্রমণের বদলে সামনে বসে কথা বলার আবেদনও করেছেন তিনি। মৌমিতার কথায়, না জেনে তাঁর দিকে ঝাঁপিয়ে পড়ে যেভাবে আক্রমণ করা হচ্ছে, সেটাও এক ধরনের নোংরামো। তিনি মনে করেন, তিনি বয়সে ছোট এবং এখনও খুব বেশি কাজ করেননি বলেই হয়তো তাঁকে আক্রমণ করা সহজ হয়েছে। তাঁর প্রশ্ন, সিনিয়ররা কি পুরো ঘটনা আগে জেনে এবং পরিষ্কার করে তারপর মন্তব্য করতে পারতেন না? এত তাড়াহুড়ো করে তাঁকে খারাপ প্রমাণ করার প্রয়োজনটাই বা কী, সেই প্রশ্নও তুলেছেন অভিনেত্রী।

নিজের পোস্টে মৌমিতা আরও অভিযোগ করেন, একজন প্রয়াত মানুষকে সম্মান দেখানোর নামে একজন জীবিত মানুষকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা চলছে। তাঁর বক্তব্য, সিনিয়ররা যদি সত্যিই বিষয়টি জানতেন, তাহলে তাঁদের উচিত ছিল ভুল তথ্য ছড়ানো আটকানো। বরং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, তাঁকেই বারবার প্রমাণ করতে হচ্ছে তিনি কিছু করেননি। সেই কারণেই তিনি সকলকে সামনে এসে তাঁর সঙ্গে কথা বলার অনুরোধ জানিয়েছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, আগে কথা বলা হোক, সবটা জানা হোক, তারপর চাইলে লেখা বা মন্তব্য করা যেতে পারে। মৌমিতা মনে করেন, তাঁকে যত দ্রুত সম্ভব নিচে নামিয়ে দেওয়ার যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। সেই প্রসঙ্গেই তাঁর প্রশ্ন, ‘এত তাড়া কিসের তোমাদের আমাকে নোংরা প্রমাণ করার?’

সবশেষে নিজের অবস্থান আরও কড়া ভাষায় জানিয়েছেন মৌমিতা। তাঁর অভিযোগ, রাহুলকে নিয়ে সত্যিটা সামনে আনার পরিবর্তে তাঁকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। তাঁর কথায়, একজন মানুষ মারা গিয়েছেন তাঁকে সম্মান দিতে গিয়ে আর একজন জীবিত মানুষকে যেন শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। তাই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে তাঁকেই বারবার বলতে হচ্ছে যে তিনি কিছু করেননি। পরিচিতদের উদ্দেশে তাঁর আক্ষেপ, তাঁরা চাইলে এই পরিস্থিতি থামাতে পারতেন। কিন্তু তাঁরা নীরব থেকেছেন বলেই বিষয়টি আরও বড় হয়েছে বলে মনে করছেন অভিনেত্রী। পোস্টের শেষে সিনিয়রদের উদ্দেশে ক্ষোভ উগরে দিয়ে মৌমিতা লিখেছেন, ‘তোমাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে রইলো একটা ছিঃ।’

You cannot copy content of this page