নেপালে বিধ্বং’সী হড়পা বান, আটকে পড়েছেন খরাজ মুখোপাধ্যায়! ফেরার সব পথ বন্ধ, ভাগ্যক্রমে কলকাতায় ফিরেছেন রজতাভ দত্ত! শহরে ফিরতেই নেপালের চিন সীমান্তের ভ’য়াবহ পরিস্থিতি নিয়ে কী জানালেন অভিনেতা?

নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানের জেরে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী। তবে তাঁরা নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছেন খরাজের ছেলে বিহু মুখোপাধ্যায়। নেপালে একটি ছবির শুটিংয়ের জন্য গিয়েছিলেন খরাজ ও তাঁর স্ত্রী। প্রবল বৃষ্টি ও হড়পা বানের কারণে সেখানকার রাস্তাঘাটের পরিস্থিতি এখন বেশ খারাপ। এই পরিস্থিতির জেরে তাঁদের নির্ধারিত সময়ে কলকাতায় ফেরা সম্ভব হয়নি। খরাজ জানিয়েছেন, তিনি বর্তমানে গোরখপুরে রয়েছেন এবং সেখান থেকে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর আগামী ২৮ অগস্ট বিমানে কলকাতায় ফেরার কথা রয়েছে অভিনেতার।

খরাজের মতো একই ছবির শুটিং করতে কয়েক দিন আগেই নেপালে গিয়েছিলেন অভিনেতা রজতাভ দত্তও। তবে তাঁর ভাগ্য ভালো যে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে তাঁকে পড়তে হয়নি। রজতাভের নিজের অংশের শুটিং আগেই শেষ হয়ে যাওয়ায় তিনি ১৩ অগস্ট নেপাল থেকে কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে তিনি পরমব্রত চট্টোপাধ্যায়ের একটি ছবির শুটিংও করেছেন বলে জানান। ফলে নেপালে থাকাকালীন খরাজের সঙ্গে তাঁর দেখা হয়নি। এই প্রসঙ্গে রজতাভ বলেন, “ছবির শুটিং করতে নেপালে গিয়েছিলাম। আমার অংশের শুটিং আগেই শেষ হয়ে যায়। তাই অগস্টের ১৩ তারিখে কলকাতায় ফিরে আসি। এসে পরমব্রতের একটি ছবির শুটিংও করলাম।” তবে নেপালের বর্তমান পরিস্থিতির খবর পাওয়ার পর নিজের সহকর্মীদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অভিনেতা।

পরিস্থিতির কথা জানতে পেরে রজতাভ দত্ত নেপালে থাকা তাঁর সহশিল্পীদের খোঁজ নেন। জানা গিয়েছে, যে শুটিং স্পট এবং হোটেলে শিল্পীরা ছিলেন, সেগুলি হড়পা বানের মূল ঘটনাস্থল থেকে কিছুটা দূরে। তবে সেই কারণে পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে, এমনটা নয়। বন্যার জেরে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। যোগাযোগ ব্যবস্থাতেও তৈরি হয়েছে সমস্যা। ফলে শুধু খরাজ নন, নেপালে আটকে পড়েছেন আরও অনেক মানুষ। যদিও খরাজ এবং তাঁর স্ত্রী নিরাপদে রয়েছেন বলেই পরিবারের তরফে জানানো হয়েছে, তবু তাঁদের দ্রুত দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন পরিজন ও সহকর্মীরা।

আরও পড়ুনঃ ‘দাদার কীর্তি’ থেকে ‘গুরুদক্ষিণা’, কৌতুক অভিনেতা থেকে ভিলেন সব চরিত্রেই ছিলেন দাপুটে! নায়ক না হয়েও দর্শকের মনে আজও অমলিন পর্দার সেই জনপ্রিয় মুখ নিমু ভৌমিক! শেষ জীবনে বামপন্থী অভিনেতা পেয়েছিলেন চরম ক’ষ্ট? অভিনয়ের আলো থেকে রাজনীতির মঞ্চ, তারপর নিঃসঙ্গ বিদায়! জানেন, কী ছিল তাঁর জীবনের শেষ অধ্যায়ের অজানা কাহিনী?

এদিকে যে ছবির শুটিংয়ের জন্য খরাজ মুখোপাধ্যায় এবং রজতাভ দত্ত নেপালে গিয়েছিলেন, সেই ছবির কাজও আপাতত থমকে রয়েছে। ছবিতে অভিনয় করছেন অপুরাও। নেপালের পরিস্থিতির কারণে ছবিটির সম্পূর্ণ শুটিং শেষ করা সম্ভব হয়নি। শুটিংয়ের বাকি অংশ এখনও করা বাকি রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নেপালে গিয়ে সেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ছবির নায়িকা। এই মুহূর্তে তাই ছবির শুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে খরাজের কলকাতায় ফেরার নির্ধারিত তারিখ ২৮ অগস্ট হওয়ায় এখন পরিস্থিতির উন্নতির দিকেই নজর সবার।

You cannot copy content of this page