শুক্রবার দুপুরে সমাজমাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন দেব। ছবিগুলিতে টাকিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেতাকে। বোন, বাবা-মায়ের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন তিনি। কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য সময় বের করে নিয়েছেন দেব। তাঁর এই পারিবারিক মুহূর্তের ছবি নজর কাড়ে অনুরাগীদের। ছবির কমেন্ট বক্সে অনেকেই দেবকে নানা প্রশ্নও করেন। বিশেষ করে পরিবারকে নিয়ে সময় কাটালেও সেখানে রুক্মিণীকে দেখা না যাওয়ায় প্রশ্ন ওঠে।
তবে এসব প্রশ্নের মাঝেই অন্য একটি কমেন্ট নিয়ে শুরু হয় আলোচনা। দেবের পোস্টে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নজর কাড়ে নেটপাড়ার। আগামী দুর্গাপুজোয় মুক্তি পাওয়ার কথা দেব-শুভশ্রী অভিনীত ‘দেশু ৭’ ছবির। কিছুদিন আগেই এই ছবির প্রচারেও একসঙ্গে দেখা গিয়েছিল দুই তারকাকে। দীর্ঘদিনের দূরত্ব ভুলে তাঁদের ফের কাছাকাছি আসায় খুশি হয়েছিলেন অনুরাগীরা। তারই মধ্যে দেবের পারিবারিক ছবিতে শুভশ্রীর মন্তব্য নতুন করে চর্চা তৈরি করেছে। কমেন্ট ঘিরে আবারও সামনে এসেছে তাঁদের সম্পর্কের পুরনো ‘ইনোসেন্স’ প্রসঙ্গ।
দেবের ক্যাপশনকে ধরেই শুভশ্রী লেখেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গিয়েছে!!!!’ তাঁর এই মন্তব্যের পরেই অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। তবে শুভশ্রীর মন্তব্যের থেকেও বেশি নজর কেড়েছে দেবের দেওয়া উত্তর। দেব লেখেন, ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখো, আগের মতই আজও আছে যে সবই এক।’ এর সঙ্গে ভালোবাসার ইমোজিও যোগ করেন অভিনেতা। দুই তারকার এই কথোপকথন প্রকাশ্যে আসতেই পুরনো ঘটনাও ফের আলোচনায় আসে। বিশেষ করে ‘ইনোসেন্স’ নিয়ে তৈরি হওয়া বিতর্কই নতুন করে নেটপাড়ার চর্চার কেন্দ্রে।
এর আগে ‘ধুমকেতু’ মুক্তির পর দেব-শুভশ্রীর সম্পর্কের সমীকরণ নিয়ে নানা আলোচনা হয়েছিল। সেই সময়ের ‘ইনোসেন্স’ বিতর্ক তাঁদের মধ্যে ফের দূরত্ব তৈরি করেছিল বলেও উঠে আসে। খুব সম্প্রতি অরিত্র দত্ত বণিকের সঙ্গে একটি সাক্ষাৎকারে দেব নিজেই সেই প্রসঙ্গ তোলেন। তিনি জানিয়েছিলেন, ইনোসেন্স বিতর্কের পর শুভশ্রীর ফোন নম্বর তিনি ডিলিট করে দিয়েছিলেন। পরে অবশ্য নম্বরটি আবার সেভ করা হয়েছিল। তবে তখন শুভশ্রীর নাম অভিনেত্রী হিসেবে উল্লেখ করেই নম্বরটি সেভ করেছিলেন দেব। অরিত্রর সামনে পরে সেই নম্বর ‘শুভ’ নামে সেভ করেন তিনি।
আরও পড়ুনঃ ‘আম দুধে মিশে যায়, আঁটি গড়াগড়ি খায়’ আর নয় ডিম ও কাদা ছোড়াছুড়ি, এবার শুধু কেক মাখামাখি? তিক্ততা ভুলে একই মঞ্চে কৌস্তভ বাগচির সঙ্গে গলা মেলালেন রাজ চক্রবর্তী! উত্তম কুমারের জন্মশতবর্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আয়োজিত অনুষ্ঠানে জমল নতুন সমীকরণ! তৃণমূল অতীত, এবার বিজেপিতে যোগ দিচ্ছেন পরিচালক? জোর চর্চা টলিপাড়ায়!
এখন নতুন করে শুভশ্রীর মন্তব্য এবং দেবের উত্তর সামনে আসায় সেই পুরনো প্রসঙ্গই আবার ভাইরাল। দুই তারকার কথোপকথন দেখে তাঁদের অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। বিশেষ করে ‘ইনোসেন্স’ শব্দটি ব্যবহার করে শুভশ্রীর মন্তব্যই নজর কেড়েছে বেশি। তার সঙ্গে দেবের উত্তরও নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একদিকে রয়েছে তাঁদের আসন্ন ছবি ‘দেশু ৭’-কে ঘিরে প্রত্যাশা। অন্যদিকে অতীতের দূরত্ব এবং সেই বিতর্কের কথাও আবার সামনে চলে এসেছে। ফলে একটি সাধারণ পারিবারিক ছবির কমেন্ট ঘিরেই ফের চর্চায় দেব-শুভশ্রী।






‘আমার চোখে নিজেকে খুঁজে দেখো, আগের মতই আজও আছে…’ ১০ বছর পরেও একই আছে সব? নীরব রুক্মিণী, দেশু ৭-এর আগে ফের কাছাকাছি দেব-শুভশ্রী? ভাইরাল কমেন্টে তোলপাড়, কমেন্ট যু’দ্ধে ফিরল পুরনো বিতর্ক?