‘জীবনে যাই আসুক, সবসময় তোমার পাশে থাকব’, রুবেলের জন্মদিনে শ্বেতার বিশেষ আয়োজন! ‘চিরকাল তোমার এইভাবেই…’ স্বামীকে ঠিক কী প্রতিশ্রুতি দিলেন অভিনেত্রী? টেলিপাড়ার পাওয়ার কাপলের সম্পর্কের মিষ্টতা ফের ছুয়ে গেল নেটপাড়ার মন!

জি বাংলার ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়েই শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের প্রথম পরিচয়। সেই পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বে এবং পরে সম্পর্কে পরিণত হয়। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৫ সালের ১৯ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। বিয়ের পরেও নানা সময়ে সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। কিছুদিন আগেই ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকাতেও একসঙ্গে দেখা যায় দুজনকে। এই মুহূর্তে অবশ্য কাজের ব্যস্ততার পাশাপাশি পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন শ্বেতা ও রুবেল। এরই মধ্যে এসেছে রুবেলের জন্মদিন, আর বিশেষ দিনটিতে স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রী।

সম্পর্কে থাকাকালীনও রুবেলের জন্মদিন বিশেষভাবে পালন করতেন শ্বেতা। দুই পরিবারের সদস্যদের নিয়ে আগে একাধিকবার জন্মদিনের আয়োজনও করেছেন তাঁরা। এবারও সেই বিশেষ দিনটি স্বামীর জন্য আলাদা করে স্মরণীয় করে তুলেছেন অভিনেত্রী। রুবেলের সঙ্গে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শ্বেতা। সেই পোস্টেই নিজের মনের কথাও বেশ খোলাখুলি লিখেছেন তিনি। রুবেলকে নিজের ‘লাইফ লাইন’ বলে উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর জীবনে আসার জন্য তিনি স্বামীর কাছে কৃতজ্ঞ। তাঁর কাছে এই দিনটি বিশেষ, কারণ এই দিনেই তাঁর সবচেয়ে প্রিয় মানুষের জন্ম হয়েছিল।

শ্বেতার সেই পোস্টে উঠে এসেছে রুবেলের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথাও। অভিনেত্রী লিখেছেন, রুবেল তাঁর হাসি, শান্তি এবং আনন্দের অন্যতম কারণ। তাঁর জন্মদিন যেন তাঁর হৃদয়ের মতোই সুন্দর, পবিত্র এবং ভালোবাসায় ভরা হয়, সেই কামনাই করেছেন শ্বেতা। রুবেলের দেখা প্রতিটি স্বপ্ন যেন পূরণ হয়, তাঁর সমস্ত ইচ্ছা যেন সত্যি হয়, এমনটাই প্রার্থনা করেছেন তিনি। পাশাপাশি স্বামীর সাফল্য এবং সুস্বাস্থ্যের জন্যও ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন অভিনেত্রী। রুবেল যেন জীবনে তাঁর প্রাপ্য সমস্ত ভালোবাসা পান, সেই শুভেচ্ছাও জানিয়েছেন শ্বেতা। সবশেষে জীবনের যে কোনও পরিস্থিতিতে স্বামীর পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

শ্বেতা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার লাইফ লাইন। আমার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ। এই দিনটা আমার জন্য বিশেষ কারণ এই দিনেই আমার প্রিয় মানুষের জন্ম হয়েছিল।’ এরপর অভিনেত্রী লেখেন, ‘তুমি আমার হাসি, শান্তি আর আনন্দের কারণ।’ রুবেলের জন্মদিনে তাঁর হৃদয়ের মতোই পবিত্র এবং ভালোবাসায় পূর্ণ একটি জীবন কামনা করেছেন শ্বেতা। তাঁর প্রতিটি স্বপ্ন পূরণ হোক এবং সব ইচ্ছে সত্যি হোক, এমনটাই জানিয়েছেন তিনি। এমনকি রুবেলের সাফল্য, সুস্বাস্থ্য এবং প্রাপ্য সমস্ত ভালোবাসার জন্যও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। সবচেয়ে আবেগঘন বার্তাটি আসে শেষে, যেখানে শ্বেতা স্পষ্ট করে দেন, জীবনে যতই পরিস্থিতি আসুক, তিনি রুবেলের পাশেই থাকবেন। তাঁর কথায়, ‘জীবনে যাই আসুক না কেন আমি সব সময় তোমার পাশে থাকবো। চিরকাল তোমার এই ভাবেই ভালোবাসবো।’

আরও পড়ুনঃ ‘অন্যায় দেখলে রুখে দাঁড়ায়, দরকারে গলা তোলে!’ ‘সকলে গিরগিটির মতো রং বদলে ফেলল…তোমরা কি ওঁকে ভয় পাচ্ছো?’ সামাজিক মাধ্যমে লাগাতার সমালোচনা ও কটাক্ষের মাঝেই, স্বামী ভরতের ‘বিগ বস’-এর ক্যাপ্টেন্সির প্রশংসা করেই কাদের বিঁধলেন গর্বিত স্ত্রী জয়শ্রী?

অন্যদিকে, কয়েক মাস আগে শ্বেতার প্রেগন্যান্সি নিয়ে নানা খবর ছড়িয়ে পড়েছিল। সেই সময় অনেকেই মনে করেছিলেন, কাজ থেকে বিরতি নিয়ে হয়তো অভিনেত্রী জীবনের নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে বিষয়টি নিয়ে শ্বেতা নিজেই একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছিলেন, সত্যিই কোনও ভালো খবর থাকলে সেটি সবার আগে নিজেই অনুরাগীদের জানাবেন। অর্থাৎ কোনও গুঞ্জনের ভিত্তিতে নয়, নিজের মুখ থেকেই সেই খবর প্রকাশ করবেন অভিনেত্রী। এখন রুবেলের জন্মদিনে শ্বেতার এই ভালোবাসায় ভরা পোস্টই নজর কেড়েছে অনুরাগীদের। দুজনের সম্পর্কের নানা মুহূর্তের মতোই এবারও অভিনেত্রীর এই আবেগঘন শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ায় বিশেষ নজর কাড়ছে।

You cannot copy content of this page