“খেলুক না ওরা নিজেদের মতো, দাদার কাজ হচ্ছে খেলাটাকে খেলানো…যাতে মানুষ পছন্দ করে সেটাও তো দেখতে হবে!” বকাঝকা করলেই কী সব ঠিক হয়ে যাবে? বিগ বস বাংলার প্রতিযোগীদের কেন শাসন করতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়? “নন্দিনীর ক্রমাগত খারাপ ব্যবহার, সৃজলাকে র*ক্তাক্ত করাই তো দেখতে চাই আমরা! আপনি কোমরে হাত দিয়ে সাবাসি দিন” দাদাকে কটা’ক্ষ নেটিজেনদের!

বিগ বস বাংলার ঘরে গত এক সপ্তাহে একের পর এক ঘটনা নিয়ে তৈরি হয়েছে চর্চা। বিশেষ করে নন্দিনী দত্তের সঙ্গে সৃজলা গুহর ঘটনার দিকে এখন নজর দর্শকদের। ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন নন্দিনীর ধাক্কায় ঘোড়া থেকে পড়ে গিয়ে চোট পান সৃজলা। এর পর থেকেই খেলায় আর যোগ দিতে পারেননি অভিনেত্রী। অন্যদিকে, নন্দিনীর বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, সৃজলাকে আঘাত করার জন্য চোখে ডিও এবং লঙ্কার গুঁড়ো দেওয়ার মতো পরিকল্পনাও করেছিলেন নন্দিনী। এমনকী সৃজলা চোট পাওয়ার পরেও অন্যদের সঙ্গে বসে তাঁকে নিয়ে আলোচনা ও গসিপ করেছেন বলে দাবি করা হয়েছে।

এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সপ্তাহান্তের পর্বে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় নন্দিনীকে কতটা শাসন করবেন। সৌরভের সামনে সংবাদমাধ্যমের তরফে এই বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানান, খুব বেশি বকাঝকা করে পরিস্থিতি সামলাতে চান না। তাঁর বক্তব্য, এখনই প্রতিযোগীদের বেশি শাসন করলে তাঁদের খেলার পরিকল্পনা নষ্ট হয়ে যেতে পারে। সৌরভের কথায়, “বকাঝকা করলেই সব কিছু ঠিক হয়ে যাবে এমন নয়। ওদের খেলতে দিতে হবে। এখনও তো প্রতিযোগিতা শুরু হয়েছে মাত্র তিন সপ্তাহ। ওরাও ধীরে ধীরে পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে, আবার নতুন মানুষও ঘরে আসছে। তাই প্রয়োজন বুঝে, সঠিক সময়ে সঞ্চালক হিসেবে কথা বলবেন তিনি। এই মুহূর্তে তাঁর কাছে প্রতিযোগীদের নিজেদের মতো করে খেলাটাও গুরুত্বপূর্ণ।”

সৌরভ আরও ব্যাখ্যা করেছেন, সঞ্চালক হিসেবে তাঁর দায়িত্ব শুধু প্রতিযোগীদের ধমক দেওয়া নয়। তাঁর মতে, খেলাটাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়াও সঞ্চালকের অন্যতম দায়িত্ব। সৌরভ বলেন, “সঞ্চালকের কাজ হল খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দর্শকের কাছে অনুষ্ঠানটাকে আকর্ষণীয় করে তোলা। আমি যদি সবাইকে সবসময় চুপ করিয়ে দিই, তাহলে তারা নিজেদের কথা প্রকাশ করার সুযোগই পাবে না। তাই পরিস্থিতি বুঝে, সময়ের সঙ্গে যেভাবে প্রয়োজন হবে, সেভাবেই আমি কথা বলব। কখন কোথায় শাসন করা দরকার, সেটাও সময় বুঝেই ঠিক করতে হবে। সবকিছু শুরুতেই কঠোরভাবে নিয়ন্ত্রণ করলে প্রতিযোগীদের খেলার ধরন এবং নিজেদের প্রকাশ করার জায়গা দুটোই নষ্ট হতে পারে।”

তবে সৌরভের এই বক্তব্যে একেবারেই সন্তুষ্ট হননি অনুষ্ঠানের একাংশের দর্শক। সামাজিক মাধ্যমে তাঁর ভূমিকা নিয়ে একাধিক মন্তব্য দেখা গিয়েছে। একজন দর্শক প্রশ্ন তুলেছেন, সৌরভ নিজেই কবে অনুষ্ঠান থেকে সরে যাবেন এবং কবে নতুন সঞ্চালক আসবেন। আরেকজন ব্যঙ্গ করে বলেছেন, শনিবার এবং রবিবার সৌরভ শুধু হাততালি দেবেন আর ঝিলাম গান করবেন, এমনটাই যেন হয়ে দাঁড়িয়েছে। আর এক দর্শকের বক্তব্য, সৌরভ কোনও বিষয়েই ঠিকমতো কিছু বলতে পারছেন না এবং শুধু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকছেন। এভাবে চললে দর্শকদের কাছে অনুষ্ঠানটি আর আগের মতো আকর্ষণীয় থাকবে না বলেও মন্তব্য করেছেন তিনি। অর্থাৎ সঞ্চালক হিসেবে সৌরভের শান্ত থাকার সিদ্ধান্ত নিয়েই সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

আরও পড়ুনঃ সৃজলার সঙ্গে এমনটা না ঘটলে কী ছিল নন্দিনী-রাজবীরের পূর্ব পরিকল্পনা? নন্দিনীর ধাক্কায় ভয়াবহ দুর্ঘ’টনা, নেপথ্যে নাকি অন্য ছক? সৃজলাকে নিয়ে এত আপত্তি কেন, ফাঁস রাজনন্দিনীর সেই গোপন কথোপকথন? বিগ বসের ঘরের রাতের ভিডিও প্রকাশ্যে আসতেই ফের তোলপাড় নেটপাড়ায়!

এদিকে মঙ্গলবারের প্রতিযোগিতায় চোট পাওয়ার পর সৃজলাকে সঙ্গে সঙ্গে চিকিৎসাকক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে এখনও তিনি মূল খেলায় ফেরেননি। সৃজলার দলের তরফে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, অভিনেত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, যদিও এখনও তাঁর ব্যথা রয়েছে। পুরোপুরি সুস্থ হতে তাঁর আরও কিছুটা সময় লাগবে এবং চিকিৎসকদের নজরদারিতেই রয়েছেন তিনি। একই সঙ্গে জানানো হয়েছে, সুস্থ হয়ে খুব শিগগিরই বিগ বস বাংলার ঘরে ফিরবেন মন ফাগুনের অভিনেত্রী। অন্যদিকে নন্দিনীকে ঘিরে টলিউডেও তৈরি হয়েছে মতভেদ। তাঁর সঙ্গে কাজ করা কয়েকজন সহকর্মী নন্দিনীর ব্যবহারকে বরাবরই খারাপ ও রূঢ় বলে দাবি করেছেন এবং ব্যক্তিগত অপছন্দ থেকেই তিনি সৃজলার সঙ্গে এমন করেছেন বলে মত দিয়েছেন। আবার অন্য একটি অংশের বক্তব্য, নন্দিনী সৃজলাকে ঘোড়া থেকে ফেলে দিতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু তাঁকে শারীরিকভাবে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না। এখন এই গোটা ঘটনায় সৌরভ গঙ্গোপাধ্যায় কী অবস্থান নেন, সেদিকেই নজর দর্শকদের।

You cannot copy content of this page