“হ্যাঁ তুই খেয়েই যা, এখানে তো গিলতেই এসেছিস!” সামান্য পনির খেতে চাওয়ায় রাজবীরকে তনুশ্রীর তীব্র কটা’ক্ষ! ফের খাবার নিয়ে হেন’স্তার অভিযোগ, “বাড়ির খাবার কি ওঁর একার?” “এটা সবার বাড়ি, কে কতটা কী খাবে সেটা আপনি ঠিক করবেন না!” “বারবার এমন খোঁটা, দাদা এবার একটু দেখুন!” তনুশ্রীর বিরুদ্ধে সরব বিগ বসের দর্শকরা!

বাইরে থেকে আসা খাবার নিয়ে রাজবীরের সঙ্গে তনুশ্রীর বচসার একটি অংশ প্রকাশ্যে আসতেই ফের শুরু হয়েছে বিতর্ক। গতকালের পর্বের শেষের দিকে বাড়ির সকলের জন্য বাইরে থেকে খাবার পাঠানো হয়েছিল। সেই সময় রাজবীর পনির খেতে চেয়ে তা নিতে গেলে তনুশ্রী আপত্তি জানান। তাঁর বক্তব্য ছিল, রাজবীর আগে থেকে কী খাবেন তা জানাননি, তাই এখন তিনি পনির নিতে পারবেন না। এই নিয়েই দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। রাজবীর তখন জানান, বাড়িতে আসা কোনও খাবারই তনুশ্রীর ব্যক্তিগত সম্পত্তি নয়।

যেহেতু এটি এখন সকলের থাকার জায়গা, তাই কে কখন কী খাবেন, সেটা একা তনুশ্রী ঠিক করে দিতে পারেন না। এই কথার পরেই তনুশ্রী রাজবীরকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন, “হ্যাঁ তুই খা, খেয়েই যা, এখানে তো গিলতেই এসেছিস সেটা সবাই জানে!” খাবার নিয়ে এমন মন্তব্যই নজর কেড়েছে দর্শকদের। কারণ, তাঁদের প্রশ্ন, কোনও খাবার কে কতটা খাবেন বা কী খাবেন, তা নিয়ে একজন প্রতিযোগীকে বারবার এভাবে কথা শোনানো কতটা যুক্তিসঙ্গত? এর আগেও খাবার নিয়ে রাজবীরের সঙ্গে তনুশ্রীর একাধিকবার মনোমালিন্য হয়েছে বলে পর্বের বিভিন্ন অংশে দেখা গিয়েছে।

আরও পড়ুন: “আমার স্পর্শই যদি এত অস্বস্তিকর হয়, তাহলে সকালে ওয়ার্কআউটের জন্য আমার পায়ের উপর দাঁড়াতে বলেছিলেন কেন?” সোনামণির ‘ব্যাড টাচ’ অভিযোগে ‘দাদার দরবারে’ রাজবীরের সপাটে জবাব! ‘এটা বাংলা সিরিয়াল নয়, এখানেও কি নায়িকা ভাবছেন নিজেকে?’ ‘রিয়েলিটি শো না বুঝলে বেরিয়ে যান তাড়াতাড়ি, অন্যের খেলা নষ্ট করবেন না’ দ্বিচারিতা ঘিরে অভিনেত্রীকে কটাক্ষ ক্ষু’ব্ধ দর্শকদের!

সেই কারণেই নতুন করে এই ঘটনাটি সামনে আসার পর দর্শকদের একাংশের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। তাঁদের বক্তব্য, মতের অমিল বা কোনও বিষয়ে আপত্তি থাকতেই পারে, কিন্তু খাওয়াদাওয়া নিয়ে কাউকে বারবার খোঁটা দেওয়া একেবারেই আলাদা বিষয়। বিশেষ করে এখানে খাবারটি বাইরে থেকে অনুষ্ঠান কর্তৃপক্ষের তরফে পাঠানো হয়েছিল। তাহলে সেই খাবার কে নেবেন, কে নেবেন না, তা নিয়ে ব্যক্তিগতভাবে কাউকে অপমান করার অধিকার আদৌ কারও রয়েছে কি না, সেই প্রশ্নই তুলছেন দর্শকদের একাংশ। এই ঘটনার পর সরাসরি অনুষ্ঠানটির সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন কেউ কেউ।

দর্শকদের একাংশের দাবি, অন্য প্রতিযোগীদের কোনও আচরণ নিয়ে আলোচনা হলেও তনুশ্রীর খাবার সংক্রান্ত মন্তব্যগুলি নিয়ে কেন একইভাবে প্রশ্ন তোলা হচ্ছে না? তাঁদের মতে, প্রতিদিন খাবার নিয়ে কোনও একজনকে কটাক্ষ করার বিষয়টি নজরে আসা প্রয়োজন। এমনকী কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বাড়ির মধ্যে কি নির্দিষ্ট কোনও প্রতিযোগীর ক্ষেত্রে নিয়ম বা আচরণের মানদণ্ড আলাদা হয়ে যাচ্ছে? সামাজিক মাধ্যমে তাই তনুশ্রীকে ঘিরে একাধিক মন্তব্য দেখা যাচ্ছে। কেউ লিখেছেন, “খাবার নিয়ে একজন মানুষকে বারবার হেনস্থা করা কী ধরনের ভদ্রতা? খাবার তো অনুষ্ঠান কর্তৃপক্ষ পাঠাচ্ছে, তাহলে খোঁটা দেওয়ার অধিকার কার?” আবার অন্য একজনের প্রশ্ন, “সৌরভ যখন সবাইকে কিছু না কিছু নিয়ে বলেন,

তাহলে তনুশ্রীর এই আচরণ নিয়ে কেন কোনও কথা হচ্ছে না?” তবে এগুলি দর্শকদের ব্যক্তিগত প্রতিক্রিয়া, অনুষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে কোনও বক্তব্য সামনে এসেছে কি না, তা আলাদা বিষয়। অর্থাৎ, সোনামণি-রাজবীরের বিতর্কের পর এবার খাবার নিয়ে তনুশ্রীর মন্তব্য ঘিরেও রাজবীরকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে। একদিকে বাড়ির ভিতরের মতবিরোধ, অন্যদিকে সেই ঘটনাকে ঘিরে দর্শকদের প্রশ্ন, সব মিলিয়ে ফের আলোচনার কেন্দ্রে রাজবীর। বিশেষ করে একজন প্রতিযোগীকে খাবার নিয়ে বারবার মন্তব্য করার বিষয়টি নিয়েই এখন সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি প্রশ্ন তুলছেন দর্শকদের একাংশ

You cannot copy content of this page