বাবাকে হারিয়েছেন অল্প বয়সেই, বুকে য*ন্ত্রণা তবু চোখে ছিল বড় হওয়ার স্বপ্ন! শিলিগুড়ির সাধারণ পরিবারের ছেলে, অদম্য লড়াই করে মুম্বইয়ের গ্ল্যামার দুনিয়ায় পা, ‘বিগ বস বাংলা’র হাত ধরে ইতিমধ্যেই অসংখ্য মানুষের হৃদয় জিতেছেন রাজবীর দে! আজ জন্মদিনে জানুন তাঁর সংগ্রামের গল্প! টলিউডের আগামীর স্টার হতে চলেছেন তিনি, আপনাদের কি মত?

বিনোদন জগতে কার জীবন যে কোথা থেকে কীভাবে ঘুরে দাঁড়ায়, তা সত্যিই আগে থেকে বলা যায় না। ছোট শহর থেকে উঠে এসে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে কেউ একদিন পৌঁছে যান আলো ঝলমলে মঞ্চে, আবার কারও দীর্ঘ লড়াইয়ের পর আসে সেই বহু প্রতীক্ষিত পরিচিতি। সাফল্যের পিছনে থাকা সেই অজানা পরিশ্রম, প্রত্যাখ্যান আর নিজের জায়গা তৈরি করার লড়াইটাই অনেক সময় একজন তারকার আসল গল্প হয়ে ওঠে। রাজবীর দে-র জীবনযাত্রাও যেন তেমনই এক গল্প, যেখানে ছোট শহরের স্বপ্ন থেকে ধীরে ধীরে বিনোদন জগতের পরিচিত মুখ হয়ে ওঠার পথ তৈরি হয়েছে।

বর্তমানে ‘বিগ বস বাংলা সিজন ৩’-এর অন্যতম আলোচিত প্রতিযোগী রাজবীর দে। চলতি বছরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় এই রিয়েলিটি শোয়ে প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেন তিনি। ঘরে ঢোকার পর থেকেই বিভিন্ন পরিস্থিতি, মতবিরোধ, টাস্ক এবং নিজের স্পষ্ট ব্যক্তিত্বের কারণে বারবার আলোচনায় এসেছেন রাজভীর। কখনও তাঁকে কটাক্ষ শুনতে হয়েছে, কখনও তাঁর খাওয়া বা কথা বলার বিষয় নিয়েও মন্তব্য হয়েছে। আবার তাঁকে আগে থেকে উত্তেজিত করা হলে রেগে উঠতেও দেখা গিয়েছে। তবে সবকিছুর মাঝেই নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গের শিলিগুড়ির সাধারণ পরিবার থেকে উঠে আসা রাজবীরের স্বপ্ন ছিল বড় কিছু করার। সেই স্বপ্ন নিয়েই তিনি পাড়ি দেন মুম্বইয়ে। সেখানে ফিটনেস ও মডেলিং জগতে নিজের পরিচয় তৈরি করতে শুরু করেন। ২০১৭ সালে পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়ার ফাইনালিস্টও হন তিনি। পাশাপাশি স্যামসাং, মাউন্টেন ডিউ ও কটনকিংয়ের মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করার সুযোগ আসে। এরপর অভিনয়ের দুনিয়াতেও পা রাখেন। ‘কাসৌটি জিন্দগী কে ২’, ‘পাঞ্চ বিট ২’ এবং ‘কোল্ড লসি অউর চিকেন মাসালা’র মতো প্রজেক্টে কাজ করেন। ২০২৩ সালে ‘এমটিভি রোডিজ: কর্ম ইয়া কাণ্ড’-এ প্রিন্স নারুলার গ্যাংয়ের হয়ে তাঁর লড়াকু মানসিকতাও নজর কাড়ে। আর এবার ‘বিগ বস বাংলা’র ঘরে এসে ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন নিজের আলাদা ফ্যানবেস।

আজ রাজবীরের জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর পুরনো লড়াই থেকে বর্তমান জনপ্রিয়তার দিকে তাকালে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন উঠছে এই যাত্রা কি এবার তাঁকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারে? ছোট শহর থেকে মুম্বই, মডেলিং থেকে অভিনয়, রিয়েলিটি শো থেকে ‘বিগ বস বাংলা’র মতো জনপ্রিয় মঞ্চ প্রতিটি ধাপেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন রাজভীর। তাই সাধারণ দর্শকের একাংশের মনে এখন কৌতূহল, টেলিভিশনের গণ্ডি পেরিয়ে কি এবার বড় পর্দাতেও দেখা যাবে তাঁকে?

আরও পড়ুনঃ “সেই একই লাইন আর কতবার?” “দেশের সেবা করতে চাই, কথাটা বড্ড বস্তাপচা হয়ে গিয়েছে…নতুন কিছু ভাবুন, তাড়াতাড়ি স্ক্রিপ্ট রাইটার বদলান!” তৃণমূলের হয়ে যা বলেছিলেন, পাল্টি মে’রে বিজেপিতে যোগদান দিতেই সেই একই কথা কোয়েল মল্লিকের মুখে! রঞ্জিত-কন্যার নতুন রাজনৈতিক ইনিংসের শুরুতেই একাধিক প্রশ্নে বিঁধলেন শ্রীলেখা মিত্র?

‘বিগ বস বাংলা’র ঘরে নানা বিতর্ক ও আবেগের মধ্যেও যে রাজভীর দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, তা তাঁর জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়। জন্মদিনে তাই শুধু শুভেচ্ছাই নয়, তাঁকে ঘিরে তৈরি হয়েছে নতুন স্বপ্নও। ভবিষ্যতে কি সিনেমার পর্দায় নিজের অভিনয়ের আরও বড় পরিচয় তৈরি করবেন রাজভীর? সময়ই দেবে সেই উত্তর। তবে তাঁর লড়াইয়ের গল্প এবং আজকের এই জনপ্রিয়তা দেখে একটা কথা বলাই যায় শিলিগুড়ির সেই ছেলেটির স্বপ্নের পথ এখনও শেষ হয়নি, বরং হয়তো আরও বড় কোনও অধ্যায়ের শুরু হতে চলেছে।

You cannot copy content of this page