বিগ বস বাংলার ঘরে প্রতিদিনই নতুন নতুন ঘটনা, বিবাদ এবং প্রতিযোগীদের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েন দর্শকদের নজর কাড়ছে। কখনও কথার লড়াই, কখনও ব্যক্তিগত আক্রমণ, আবার কখনও একে অপরকে নিয়ে বিতর্কে সরগরম হয়ে উঠছে রিয়্যালিটি শোয়ের অন্দরমহল। তবে এবার এমন একটি ঘটনাকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে, যা শুধু বিগ বসের ঘরের মধ্যেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও।
এই মুহূর্তে বিগ বসের আলোচনায় রয়েছেন সৃজলা, নন্দিনী, রাজবীর, সৌরভ এবং তনুশ্রীর মতো প্রতিযোগীরা। টাস্ককে কেন্দ্র করে প্রতিযোগীদের মধ্যে প্রায়ই উত্তেজনা তৈরি হচ্ছে। তবে এবারের ঘটনায় নন্দিনী এবং সৃজলাকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিশেষ করে একজন মহিলা প্রতিযোগীর পোশাক নিয়ে এমন আচরণের অভিযোগ সামনে আসতেই সৃজলার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন দর্শকদের একাংশ।
অভিযোগ, একটি টাস্ক চলাকালীন নন্দিনীর উপস্থিতিতেই সৃজলা তাঁর পায়জামা নিচের দিকে নামিয়ে দেন। যদিও পর্বে ঘটনাটির ওই অংশ স্পষ্টভাবে দেখানো হয়নি বলে দাবি দর্শকদের। পরবর্তী সময়ে সৃজলার স্বীকারোক্তি এবং সৌরভ, নন্দিনী, রাজভীর ও তনুশ্রীর কথোপকথনেও বিষয়টি উঠে আসে। ফলে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে দর্শকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সবচেয়ে বেশি চর্চা হচ্ছে নন্দিনীর একটি বক্তব্যকে ঘিরে। মায়ের নামে দিব্যি করে নন্দিনী দাবি করেন, তাঁর পায়জামা নামিয়ে দেওয়ার পর সৃজলা হাসির প্রতিক্রিয়া দিয়েছিলেন। অন্যদিকে, নন্দিনী নিজেই বিষয়টি নিয়ে কিছুটা সংযত অবস্থান নিয়ে বলেন, হয়তো সৃজলা ইচ্ছাকৃতভাবে এমনটা করেননি। কিন্তু সৃজলার তরফে ক্ষমা চাওয়া নিয়ে তৈরি হওয়া আপত্তি এবং গোটা ঘটনায় তাঁর প্রতিক্রিয়া দর্শকদের একাংশের ক্ষোভ আরও বাড়িয়েছে।
আরও পড়ুনঃ “নিজেকে পরাজিত মনে হত…দয়া করে আমার হয়ে অবসরের চিঠি লিখে দেবেন না!” শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজোশীর সঙ্গে ২৪ বছরের দাম্পত্যে ইতি টেনে ৫৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ে, সেই সিদ্ধান্তে শুনতে হয়েছিল কটাক্ষ! দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিকভাবে কতটা ভেঙে পড়েছিলেন, অবশেষে মুখ খুলে কী জানালেন অভিনেতা আশিস বিদ্যার্থী?
এই ঘটনার পর সমাজমাধ্যমে সৃজলাকে ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, নন্দিনীকে কি হিংসা করেন সৃজলা? সেই কারণেই কি এমন আচরণ? আবার কারও মতে, টাস্কের উত্তেজনা থাকলেও একজন প্রতিযোগীর পোশাক নিয়ে এমন আচরণ কখনওই সমর্থনযোগ্য নয়। নন্দিনী যেখানে বিষয়টি নিয়ে সংযত থাকার চেষ্টা করেছেন, সেখানে সৃজলার অনুশোচনা ও ক্ষমা চাওয়া নিয়ে কেন এত বিতর্ক, তা নিয়েও সরব নেটিজেনদের একাংশ। সব মিলিয়ে বিগ বসের ঘরের এই ঘটনা এখন সমাজমাধ্যমে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?