পরিচয় হিসেবে শুধু উৎপল দত্তের ছায়াসঙ্গী নন, নিজেও ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র! বাড়ির দলিল বন্ধক রেখে বাঁচিয়েছিলেন স্বপ্নের নাট্যদল, স্বামীর জেলযাত্রা থেকে সংসারের লড়াই, চোখের সামনে সহ্য করেছেন ছেলের আকস্মিক মৃ’ত্যু! একের পর এক শোকেও হার মানেননি, কেমন ছিল শোভা সেনের জীবনসংগ্রাম?

পর্দার আলোয় যাঁদের আমরা দেখি, তাঁদের জীবনের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে অজস্র অন্ধকার অধ্যায়, না বলা যন্ত্রণা আর কঠিন সংগ্রামের গল্প। বিশেষ করে শিল্পীদের জীবন মানেই যে শুধু খ্যাতি, সাফল্য আর হাততালির ঝলকানি, তা কিন্তু নয়। মঞ্চের আলো নিভে যাওয়ার পর তাঁদের অনেককেই লড়তে হয় বাস্তব জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে। বাংলা নাট্যজগতের দুই উজ্জ্বল ব্যক্তিত্ব উৎপল দত্ত এবং শোভা সেনের জীবনও যেন তেমনই এক সংগ্রামের ইতিহাস। একজন নাটককে নিজের ধ্যানজ্ঞান করে রাজনৈতিক আদর্শের জন্য জেল খেটেছেন, অন্যজন স্বামীর পাশে দাঁড়িয়ে সংসার থেকে নাট্যদল, সবকিছুর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তাঁদের সম্পর্কের গল্পে যেমন ভালোবাসা রয়েছে, তেমনই রয়েছে ত্যাগ, লড়াই এবং একে অপরের প্রতি অগাধ বিশ্বাস।

বাংলা তথা ভারতীয় নাট্যজগতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব ছিলেন উৎপল দত্ত । অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও পরিচালক হিসেবেও তাঁর অবদান আজও স্মরণীয়। কমিউনিস্ট ভাবধারায় বিশ্বাসী উৎপল দত্তের কাছে নাটক ছিল শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ ও রাজনৈতিক প্রতিবাদের অন্যতম হাতিয়ার। তাঁর নাট্যচর্চা এবং আদর্শের পথে বারবার বাধা এসেছে। পুলিশি নির্যাতন, রাজনৈতিক চাপ এমনকী তাঁর নাট্যদলের উপর আক্রমণও হয়েছিল। ১৯৬৫ সালের ২৩ সেপ্টেম্বর, মহালয়ার দিন ভারত রক্ষা আইনে গ্রেপ্তার হন তিনি। এরপর দীর্ঘ সাত মাস কারাগারে কাটাতে হয় তাঁকে। কিন্তু কোনও বাধাই তাঁর নাটকের প্রতি ভালোবাসা কিংবা আদর্শ থেকে তাঁকে সরাতে পারেনি।

তবে উৎপল দত্তের জীবনের এই দীর্ঘ লড়াইয়ে যিনি নীরবে অথচ দৃঢ়ভাবে পাশে ছিলেন, তিনি তাঁর স্ত্রী শোভা সেন। ১৯২৩ সালের ১৭ সেপ্টেম্বর অবিভক্ত ভারতের ফরিদপুরে জন্মগ্রহণ করেন শোভাদেবী। বেথুন কলেজে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি তাঁর গভীর আকর্ষণ তৈরি হয়। সেই সময় মহিলাদের মঞ্চে অভিনয় করার সুযোগ খুব একটা সহজ ছিল না। কিন্তু সামাজিক বাধা উপেক্ষা করেই অভিনয়ের জগতে পা রাখেন তিনি। ১৯৪২ সালের ৪ জুলাই কলেজে পড়াকালীন ‘শেষরক্ষা’ ও ‘সীতা’ নাটকে পুরুষ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। ১৯৪৪ সালের ২৪ অক্টোবর কালজয়ী নাটক ‘নবান্ন’-তে অভিনয়ের পর তাঁর পরিচিতি আরও বাড়ে। প্রথম জীবনে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য দেবপ্রসাদ সেনকে বিয়ে করলেও অভিনয়ের প্রতি তাঁর আগ্রহকে স্বামী মেনে নিতে পারেননি।

সেই কারণেই তাঁদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। পরবর্তীকালে পঞ্চাশের দশকের মাঝামাঝি লিটল থিয়েটার গ্রুপে যোগ দেন শোভা সেন। সেখানেই উৎপল দত্তের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। উৎপল দত্তের থেকে ছয় বছরের বড় হওয়া সত্ত্বেও তাঁদের সম্পর্ক পরিণতি পায় বিবাহে। এরপর দুজনে মিলে গড়ে তোলেন নিজেদের স্বপ্নের নাট্যজগৎ উৎপল দত্তের ব্যক্তিত্বের নানা দিক সামলানোর ক্ষেত্রে শোভা সেন ছিলেন অত্যন্ত ধৈর্যশীল। উৎপলবাবু অনেক সময় রাগের মাথায় কাউকে যা খুশি বলে ফেলতেন, কিন্তু শোভাদেবী ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে নিতেন। ‘অঙ্গার’, ‘ফেরারি ফৌজ’, ‘ব্যারিকেড’, ‘টিনের তলোয়ার’-এর মতো নাটকে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।

শুধু অভিনয়ই নয়, দলের আর্থিক সংকটের সময় নিজের বাড়ির দলিল পর্যন্ত বন্ধক রেখে অর্থ সংগ্রহ করেছিলেন। অন্যদিকে, উৎপল দত্তের গ্রেপ্তারের পর সাত মাস ধরে একাই সামলেছিলেন সংসার এবং নাট্যদলের নানা প্রতিকূলতা। অভিনয়ের পাশাপাশি ‘ছিন্নমূল’, ‘নাগরিক’, ‘এক আধুরী কাহানি’, ‘একদিন প্রতিদিন’ এবং ঋতুপর্ণ ঘোষের ‘আবহমান’-এর মতো ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। ১৯৫২ সালে হিন্দি ছবি ‘বাবলা’-তে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কারও পান তিনি। উৎপল দত্তের মৃত্যুর পরেও জীবনযুদ্ধে থেমে থাকেননি শোভা সেন। একা হাতে সামলেছেন সংসার, বড় করেছেন নিজের একমাত্র কন্যা বিষ্ণুপ্রিয়া এবং উৎপল দত্তের প্রথম পক্ষের সন্তান উদয়নকে।

আরও পড়ুনঃ “আমার সঙ্গে যে এটা ঘটে যাবে ভাবিনি…যদি বসে ম*দ খেতাম, তাহলে হয়তো ভালো হতাম!” বছরের শুরু থেকেই জীবনে নানান বিপর্যয়, বছরের শেষে এসেও শান্তি নেই! হঠাৎ কী ঘটে গেল দেবলীনা নন্দীর সঙ্গে? ভয়ানক হু*মকি, অকথ্য ভাষায় গা*লিগালাজ ও গাড়ি নিয়ে তাড়া করার মতো গুরুতর অভিযোগ! লাইভে এসে কার বিরুদ্ধে ফের বি*স্ফোরক বিতর্কিত গায়িকা?

বিষ্ণুপ্রিয়া বর্তমানে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে থিয়েটারের ইতিহাসের অধ্যাপক। তবে পুত্র উদয়নের আকস্মিক মৃত্যু তাঁকে গভীরভাবে ভেঙে দিয়েছিল। জীবনের এত প্রতিকূলতা, হারানো আর যন্ত্রণা বুকে নিয়েও নিজের স্বতন্ত্র পরিচয় ধরে রেখেছিলেন তিনি। অবশেষে ২০১৭ সালের ১৩ আগস্ট, ৯৪ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন শোভা সেন। আজও উৎপল দত্তের নাম উচ্চারিত হলে তাঁর পাশে শোভা সেনের অবদান স্মরণ করা জরুরি। কারণ তিনি শুধুমাত্র একজন কিংবদন্তি অভিনেতার সহধর্মিণী ছিলেন না, নিজেও ছিলেন বাংলা নাট্যজগতের এক স্বতন্ত্র ও উজ্জ্বল নক্ষত্র।

You cannot copy content of this page