“তাঁর শিল্পী সত্ত্বার প্রেমে পড়া অত্যন্ত স্বাভাবিক!” সৌমিত্র চট্টোপাধ্যায় নাকি ছিলেন তাঁর ‘ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড’, তাও কিংবদন্তি অভিনেতার সঙ্গে নাম জড়ানোয় কেন এত ক্ষু’ব্ধ লাবণী সরকার? নিছক শিল্পের প্রতি মুগ্ধতাকেই কি সর্ম্পকের রং দিয়েছিল মানুষ, নাকি দীর্ঘদিনের এই গুঞ্জনের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? দীর্ঘদিনের চর্চায় রাখঢাক না করেই কি জানালেন অভিনেত্রী?

বিনোদন জগতে একসঙ্গে কাজ করতে গিয়ে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে বন্ধুত্ব, ভালো সম্পর্ক কিংবা প্রেমের গুঞ্জন তৈরি হওয়া নতুন কিছু নয়। কখনও পর্দার রসায়ন থেকে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়, আবার কখনও সহকর্মীদের পারস্পরিক শ্রদ্ধা ও ঘনিষ্ঠতাকেও প্রেমের তকমা দেওয়া হয়। বিশেষ করে জনপ্রিয় শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল বরাবরই বেশি। কিন্তু বাস্তবে যে সম্পর্কের ভিত্তি শুধুই কাজ, শ্রদ্ধা ও শিল্পের প্রতি ভালোবাসা, তাকেও যখন রোমান্টিক সম্পর্কের গল্পে পরিণত করা হয়, তখন প্রশ্ন ওঠে সেই গুঞ্জনের সত্যতা নিয়ে। এবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের এমনই এক চর্চায় স্পষ্ট ও অকপট জবাব দিলেন অভিনেত্রী লাবণী সরকার।

বাংলা অভিনয়জগতের অত্যন্ত পরিচিত মুখ লাবণী সরকার। দীর্ঘ অভিনয়জীবনে তপন সিনহা, তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষের মতো বিশিষ্ট পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। পাশাপাশি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তি অভিনেতার সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অভিনয়ের পাশাপাশি নিজের শিল্পবোধ, চিন্তাভাবনা এবং সমাজের বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট বক্তব্য রাখার জন্যও পরিচিত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দীর্ঘ কর্মজীবনের নানা অজানা অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়েই উঠে আসে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গ। বিশেষ করে তাঁদের দুজনকে ঘিরে যে রোমান্টিক সম্পর্কের গুঞ্জন রয়েছে, তা নিয়ে প্রশ্ন করা হলে একেবারেই রাখঢাক না করে নিজের অবস্থান জানিয়ে দেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, সৌমিত্র চট্টোপাধ্যায়কে অনেকে তাঁর ‘ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড’ বলে উল্লেখ করেন। এই সম্পর্কের মধ্যে কি আদৌ কোনও প্রেমের সমীকরণ ছিল? উত্তরে লাবণী সরকার স্পষ্ট জানান, সৌমিত্র চট্টোপাধ্যায়কে তাঁর প্রেমিক কিংবা ওই ধরনের ব্যক্তিগত সম্পর্কের মানুষ হিসেবে দেখানোর বিষয়টি তিনি একেবারেই সমর্থন করেন না। বরং যাঁরা সৌমিত্র-লাবণীকে ঘিরে এমন রোমান্টিক গল্প তৈরি করেন, তাঁদের মানসিকতা ও রুচিবোধকে বিকৃত বলে মনে করেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, একজন শিল্পীর সঙ্গে অন্য একজন শিল্পীর কাজের সম্পর্ক কিংবা শ্রদ্ধার সম্পর্ককে কীভাবে মানুষ ব্যক্তিগত প্রেমের গল্পে পরিণত করতে পারেন, সেটাই তাঁর কাছে বিস্ময়ের।

অর্থাৎ, তাঁদের সম্পর্ক নিয়ে যাঁরা অকারণে প্রেমের গল্প তৈরি করেন, তাঁদের এই দৃষ্টিভঙ্গিকেই তিনি বিকৃত মানসিকতার পরিচয় বলে মনে করেছেন। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও মুগ্ধতার কথা জানাতে ভোলেননি লাবণী। তিনি বুঝিয়ে দিয়েছেন, একজন বড় মাপের শিল্পীর কাজ দেখে তাঁর শিল্পসত্তার প্রেমে পড়া অত্যন্ত স্বাভাবিক। কোনও শিল্পীর অভিনয়, কাজের ধরন কিংবা শিল্পনৈপুণ্য তাঁকে মুগ্ধ করলে তিনি সেই গুণের প্রতি আকৃষ্ট হন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছিল। তাঁর শিল্পীসত্তার প্রতি ছিল গভীর শ্রদ্ধা এবং ভক্তি। কিন্তু শিল্পের প্রতি এই ভালোবাসাকে ব্যক্তিগত প্রেমের সম্পর্কের সঙ্গে এক করে দেখার কোনও কারণ নেই। তাঁদের সম্পর্কের মূল ভিত্তি ছিল কাজ, শিল্পের প্রতি ভালোবাসা এবং পারস্পরিক সম্মান।

আরও পড়ুনঃ “আমরা উত্তর প্রদেশের মানুষ হলে কী হবে, বাবা বিয়ে করেছিলেন বাংলাদেশের পাবনার সিরাজগঞ্জের মেয়েকে” “কত স্মৃতি, কত গল্প…” জন্ম ও পরিবারের শিকড় লখনউয়ে হলেও, মনেপ্রাণে তিনি বাঙালি! কলকাতার বুকে ছটপুজো পালন এবং ভিন্ন ভাষার গান বাজানোকে কেন্দ্র করে বিতর্কে, বাবার দেওয়া কোন শিক্ষার কথা তুলে ধরে স্পষ্ট অবস্থান হৈমন্তী শুক্লার?

নাটকের মঞ্চেও তাঁরা নির্দেশক ও অভিনেতা এবং সহশিল্পী হিসেবে কাজ করেছেন। তাই সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো একজন কিংবদন্তি শিল্পীর প্রতি তাঁর মুগ্ধতাকে ব্যক্তিগত প্রেমের গুঞ্জনে পরিণত করার বিষয়টি যে তিনি মেনে নিতে পারেন না, তা স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী। লাবণী সরকারের বক্তব্যে তাই উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য শিল্পীর শিল্পের প্রেমে পড়া আর সেই শিল্পীর সঙ্গে ব্যক্তিগত প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া এক বিষয় নয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো একজন মহান অভিনেতার কাজ তাঁকে মুগ্ধ করেছে, তাঁর প্রতি শ্রদ্ধা তৈরি হয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে তাঁদের মধ্যে কোনও রোমান্টিক সম্পর্ক ছিল। দীর্ঘদিনের গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রীর এই স্পষ্ট অবস্থান যেন বুঝিয়ে দিল, সহশিল্পীর প্রতি সম্মান ও শিল্পের প্রতি মুগ্ধতাকে ব্যক্তিগত সম্পর্কের রং দেওয়ার আগে মানুষের আরও সংবেদনশীল হওয়া উচিত।

You cannot copy content of this page