“হোয়াটসঅ্যাপে হয় না, গলিতে আড়ালে লুকিয়ে করার আনন্দই আলাদা!” “মানসিক শান্তির দায়িত্ব নিজেরই, আমি নিজেকে ভীষণ ভালোবাসি…অতীতের তিক্ততা টেনে জীবন বি*ষিয়ে তুলতে চাই না!” বিগ বস বাংলায় সৃজলার সঙ্গে সম্পর্কের চর্চার মাঝেই ভাইরাল, প্রেম ও আত্মপ্রেম নিয়ে জিতু কমলের স্বীকারোক্তি! প্রাক্তন সম্পর্কের অভিজ্ঞতা কীভাবে বদলে দিয়েছে তাঁর দৃষ্টিভঙ্গি?

বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ জিতু কমল। অভিনয় জীবনে একাধিক ধারাবাহিক থেকে শুরু করে বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বিশেষ করে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করে ‘অপরাজিত’ ছবির মাধ্যমে দর্শকমহলে নতুন করে পরিচিতি এবং প্রশংসা অর্জন করেন অভিনেতা। বর্তমানে বিগ বসের প্রতিযোগী হিসেবেও তাঁকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। পাশাপাশি অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়েও বিনোদন মহলে এবং সাধারণ মানুষের মধ্যে বেশ চর্চা চলছে। ব্যক্তিগত জীবন, প্রেম, বিচ্ছেদ এবং সম্পর্কের সমীকরণ নিয়ে বরাবরই কৌতূহল রয়েছে অনুরাগীদের। বর্তমান প্রজন্মের প্রেমের ধরন নিয়ে কথা বলতে গিয়ে প্রযুক্তি এবং হোয়াটসঅ্যাপ নির্ভর সম্পর্কের সমালোচনা করেছেন অভিনেতা।

তাঁর মতে, আজকের দিনে প্রেমের অনেকটাই যেন মোবাইলের পর্দায় আটকে গিয়েছে। অথচ বাস্তবে দেখা করা, পরিচিত মানুষের চোখ এড়িয়ে গলির মধ্যে লুকিয়ে পড়া কিংবা পরিবারের কাছ থেকে আড়াল করে প্রেম করার মধ্যে যে আলাদা আনন্দ এবং রোমাঞ্চ রয়েছে, তা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। জিতুর কথায়, হোয়াটসঅ্যাপে কথাবার্তা কিংবা স্ক্রিনশটের মধ্যে সেই অনুভূতি নেই। বরং প্রেমিকাকে নিয়ে কোথাও দেখা করতে গিয়ে পরিচিত কেউ চলে আসায় দু’জনের লুকিয়ে পড়ার মুহূর্তগুলোই জীবনের বিশেষ অভিজ্ঞতা তৈরি করে। তাঁর মতে, এই ধরনের ছোট ছোট অ্যাডভেঞ্চার বর্তমান প্রজন্মের জীবন থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। প্রযুক্তির অতিরিক্ত নির্ভরতা মানুষের স্বাভাবিক জীবনযাপনের আনন্দও অনেকটা কমিয়ে দিচ্ছে।

অন্যদিকে, নিজের ব্যক্তিগত জীবনের বিচ্ছেদ এবং অতীতের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলেও সেসব বিষয়ে খুব বেশি আলোচনা করতে চান না জিতু। তাঁর মতে, অতীতের তিক্ত অভিজ্ঞতাকে বারবার সামনে নিয়ে আসা মানেই নিজের জীবনকে অযথা বিষিয়ে তোলা। বরং অতীতকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়াই উচিত। প্রাক্তন সঙ্গীর জীবন নিয়েও তাঁর কোনও নেতিবাচক মনোভাব নেই। বরং তিনি চান, প্রত্যেকে নিজের মতো করে ভালো থাকুক। পুরনো সম্পর্কের অভিজ্ঞতাকে আঁকড়ে ধরে না থেকে ইতিবাচকভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষেই অভিনেতা। বর্তমানে সৃজলা গুহর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যে আলোচনা চলছে, সেই প্রেক্ষাপটে জিতুর সম্পর্কবিষয়ক এই ভাবনাগুলি স্বাভাবিকভাবেই নতুন করে আগ্রহ তৈরি করেছে।

পডকাস্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল আত্মপ্রেম বা সেলফ লাভ নিয়ে জিতুর বক্তব্য। অভিনেতার কথায়, তিনি নিজেকে ভীষণ ভালোবাসেন। তবে এই ভালোবাসাকে তিনি স্বার্থপরতা বলে মনে করেন না। বরং নিজের মন ভালো রাখা, নিজেকে সময় দেওয়া এবং নিজের উপার্জনের অর্থে নিজের জন্য কিছু করা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি। অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের ভালো থাকাকে অবহেলা করা উচিত নয়। জিতুর মতে, একজন মানুষকে নিজের মানসিক শান্তির দায়িত্ব নিজেকেই নিতে হয়। পাশাপাশি বাবা-মায়ের প্রতি নিজের দায়িত্ব পালন করতেও নিজেকে ভালো রাখা প্রয়োজন।

নিজের পরিশ্রমে উপার্জন করা অর্থ দিয়ে নিজেকে পছন্দের কিছু উপহার দেওয়া কিংবা নিজের যত্ন নেওয়ার মধ্যেও আলাদা তৃপ্তি রয়েছে। তাঁর কাছে আত্মপ্রেম মানে নিজেকে গুরুত্ব দেওয়া এবং নিজের মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া। জীবনের অনিশ্চয়তা নিয়েও বেশ বাস্তববাদী জিতু। তাঁর কথায়, অভিনয় জগতের প্রত্যেক অভিনেতা, পরিচালক এবং কলাকুশলীর জীবনেই অনিশ্চয়তা রয়েছে। কখন কাজ থাকবে, কখন থাকবে না, তা কেউ আগে থেকে বলতে পারেন না। নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই তিনি বুঝেছেন, জনপ্রিয়তা কিংবা সাফল্য কোনও কিছুই চিরস্থায়ী নয়।

আরও পড়ুনঃ “এখন ওর পরিচয়েই সবাই আমায় চেনে, বিয়েবাড়িতে গেলে সেলফি তুলতে আসেন ও বলেন ‘ওই তো রাজবীরের মা’…” “আমার মনে হয় না রাজবীর বিগ বসের পলিটিক্সের শিকার!” “এটা তো কোনও তিন-চার ঘন্টার সিনেমা নয়, সারাজীবনের ব্যাপার, তাই…” নন্দিনীর সঙ্গে সম্পর্ক এগোনোর আগে কী ভাবছেন রাজবীরের মা? ছেলের জয় নিয়েও আত্মবিশ্বাসী রীতা দে আর আর কী বললেন?

তাই পরিস্থিতি যেমনই হোক, নিজের কাজ এবং মানসিক অবস্থার উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মনকে নিজের অধীনে রাখার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি। তাঁর বিশ্বাস, মন যদি মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তাহলে জীবনের উপর নিজের অধিকার হারিয়ে যায়। সব মিলিয়ে প্রেম, বিচ্ছেদ, আত্মপ্রেম এবং জীবনের ওঠাপড়া নিয়ে জিতু কমলের এই বক্তব্যে উঠে এসেছে এক অন্যরকম জীবনদর্শন। বিগ বসের ঘরে তাঁর উপস্থিতি এবং সৃজলা গুহর সঙ্গে সম্পর্কের চর্চার মাঝেই অভিনেতার এই ব্যক্তিগত ভাবনাগুলি অনুরাগীদের কাছে কতটা নতুন আলোচনার জন্ম দেয়, এখন সেটাই দেখার।

You cannot copy content of this page