ফিনালে যত এগিয়ে আসছে, ততই যেন উত্তেজনা বাড়ছে বিগ বস বাংলার (Bigg Boss Bangla) বাড়িতে। টাস্ক জিতে ফিনালে পৌঁছে গিয়েছেন জিতু কমল, অন্যদিকে স্টার অফ দ্য উইক হয়ে ফিনালের টিকিট পেয়েছেন সৌরভও। এর মাঝেই বাড়ির সদস্যদের সম্পর্কের সমীকরণ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে জিতু কমল ও সৃজলা গুহের কথোপকথনে উঠে আসা সম্পর্ক, মানিয়ে নেওয়া, স্বাধীনভাবে চলা এবং আবেগের প্রসঙ্গ দর্শকদের নজর কাড়ছে। সম্প্রতি জিতু ও সৃজলার কথোপকথনে সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী হওয়া এবং নিজের মতো করে জীবন কাটানোর প্রসঙ্গ উঠে আসে।
সৃজলার ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে গিয়ে জিতুকে বলতে শোনা যায়, তিনি স্বাধীনচেতা একজন মানুষ এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। কথোপকথনের মাঝে সৃজলার মানিয়ে নেওয়ার ক্ষমতা নিয়েও আলোচনা হয়। জিতুর বক্তব্য, সৃজলার স্বভাব এমন যে তিনি নিজের মতো করে চলতে পছন্দ করেন, প্রয়োজনে অন্যদের ছেড়েও দিতে পারেন। অন্যদিকে সৃজলা চান্স নেওয়া বা সম্পর্কের ক্ষেত্রে কোনও সিদ্ধান্তকে ভুল বলা যায় কি না, সেই প্রশ্নও তোলেন। দুজনের কথার মধ্যে সম্পর্কের টানাপোড়েন, আবেগ এবং বাস্তবতার দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে ওঠে।
এরই মধ্যে সাম্প্রতিক পর্বে সৃজলাকে কাঁদতে দেখা গিয়েছে। নিরঞ্জনের সামনে আবেগপ্রবণ হয়ে তাঁকে বলতে শোনা যায়, তিনি দুজনের জীবন নষ্ট করে দিয়েছেন। সেই কথার প্রেক্ষাপটে শন এবং জিতুকে ঘিরে তাঁর মানসিক টানাপোড়েনের বিষয়টিও উঠে আসে। সৃজলার এই কান্নার মুহূর্তে ঘরে প্রবেশ করেন জিতু। তাঁকে নিরঞ্জনের সামনে কাঁদতে দেখে জিতু প্রশ্ন করেন, তাঁর কাছে চোখের জল দেখানো আর নিরুর কাছে চোখের জল দেখানোর মধ্যে পার্থক্য কী? জিতুর এই প্রতিক্রিয়ায় তাঁর অভিমানও স্পষ্ট হয়ে ওঠে। পরে পুলের ধারে সৃজলার সঙ্গে কথা বলার সময় জিতুকে আরও নানা মন্তব্য করতে শোনা যায়। নিরঞ্জন দীর্ঘদিন ধরে সৃজলাকে মানসিকভাবে সমস্যায় ফেলেছেন, তাঁকে ডিস্টার্ব করেছেন বলেই নিজের বক্তব্যে জানান জিতু।
পাশাপাশি, সৃজলা অন্যদের কথায় প্রভাবিত হন, সবকিছু নিয়ে প্যানিক করেন বলেও মন্তব্য করেন তিনি। বারবার অন্যদের সঙ্গে সৃজলার সম্পর্ক ও কথাবার্তা নিয়ে জিতুর এমন বক্তব্যের পর দর্শকদের একাংশের মনে প্রশ্ন উঠছে, সৃজলাকে কি ক্রমাগত নিজের চিন্তাধারার মধ্যেই আটকে রাখার চেষ্টা করছেন জিতু? তাঁর এই আচরণকে কেউ কেউ টক্সিক বলেও সমালোচনা করছেন। তাঁদের মতে, সৃজলা যা করবেন, যেভাবে ভাববেন, সবকিছুই যেন জিতুর দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলিয়ে নেওয়ার চাপ তৈরি হচ্ছে। মঙ্গলবারের নমিনেশন পর্বে সৃজলা নিরঞ্জনকে নমিনেট করেন।
আরও পড়ুনঃ “মেয়েরা সহজে পা ছুঁয়ে প্রণাম করতে চায় না, ছেলেরা কিন্তু বড়দের বেশি সম্মান করে!” “সিনিয়রদের সামনে ধূ*মপান করলেও ছেলেরা লুকিয়ে ফেলে, মেয়েরা তেমন কাউকেই পাত্তা দেয় না!” নতুন প্রজন্মের আচরণ নিয়ে বি*স্ফোরক মন্তব্য শুভাশিষ মুখোপাধ্যায়ের! আজকালকার ছেলে-মেয়েদের শিক্ষা ও সম্মান প্রদর্শনের তুলনা টেনে কী বললেন অভিনেতা? চর্চা শুরু নেটপাড়ায়!
রাজবীরকে নিয়ে তাঁকে ঘিরে কুৎসিত গুজব ছড়ানোর ঘটনায় নিরঞ্জনের ভূমিকা ছিল বলেও অভিযোগ করেন তিনি। যদিও পর্ব শেষে নিরঞ্জন সৃজলাকে জড়িয়ে ধরে ক্ষমা চান। কিন্তু বাড়ির ভিতরে সম্পর্কের টানাপোড়েন এখনও কাটেনি। জিতু ও সৃজলার কথোপকথন, তাঁদের অভিমান এবং একে অপরকে বোঝানোর চেষ্টা এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে। কেউ জিতুর বক্তব্যকে সৃজলার পাশে থাকার চেষ্টা হিসেবে দেখছেন, আবার কেউ সেই আচরণকেই অত্যধিক প্রভাব বিস্তার এবং টক্সিক মানসিকতার প্রকাশ বলে মনে করছেন।






“তুমি ইন্ডিপেন্ডেন্ট, ছেড়ে দিতে পারবে…তোমাকে ছাড়া আমি থাকতেই পারব না!” “দু’বছরও টিকবে না তোমাদের সম্পর্ক, রোজ মনোমালিন্য হবে…আটটা লোকের কথা মনে রাখতে পারো না, প্রত্যেকদিন প্যা*নিক করো!” সৃজলাকে শনের থেকে দূরে সরাতেই তাঁর মনে বারবার সন্দেহ ঢোকাচ্ছেন জিতু? সবাইকে প্রতিপক্ষ বানিয়ে বোঝাচ্ছেন, একমাত্র তিনিই সৃজলার ভালো চান! ‘এমন বি*ষাক্ত লোকের সঙ্গে সর্ম্পকে গেলে জীবন নষ্ট’ সৃজলাকে সতর্কবাণী অনুরাগীদের!