“সুস্থ হয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে চাই!” প্রায় হারিয়ে ফেলেছেন হাঁটাচলার ক্ষমতাও, পারকিনসন্স সহ একাধিক জটিল রো*গে আক্রান্ত প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষাল! আর্থিক সাহায্যের পাশাপাশি চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! ‘আর কিছু চাই দাদা?’ প্রশ্ন করতেই রুদ্রনীল ঘোষের গলা জড়িয়ে একমাত্র কোন ইচ্ছের কথা প্রকাশ বর্ষীয়ান অভিনেতার?

একসময় বাংলা টেলিভিশন ও সিনেমার পর্দায় পরিচিত মুখ ছিলেন প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষাল (Shankar Ghoshal)। দীর্ঘ অভিনয় জীবনে একাধিক চরিত্রে দর্শকদের মন জয় করেছেন তিনি। কিন্তু বর্তমানে বয়সের ভারের পাশাপাশি একাধিক শারীরিক অসুস্থতায় কার্যত অসহায় হয়ে পড়েছেন অভিনেতা। পারকিনসন্স রোগে আক্রান্ত শঙ্কর ঘোষালের শরীরে অনবরত কাঁপুনি হয়। পাশাপাশি কার্ডিয়াক অ্যাজমা এবং প্রোস্টেটের সমস্যাতেও ভুগছেন তিনি। শারীরিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, স্বাভাবিকভাবে চলাফেরা করাও তাঁর পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। একসময় যিনি নিয়মিত ক্যামেরার সামনে কাজ করতেন, বর্তমানে সেই অভিনয় জগতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর। শারীরিক অসুস্থতার পাশাপাশি দীর্ঘদিন ধরে আর্থিক অনটনেও দিন কাটছে অভিনেতার। এমনকী প্রয়োজনীয় চিকিৎসার খরচ জোগাড় করতেও সমস্যায় পড়তে হচ্ছিল তাঁকে। সম্প্রতি তাঁর এই দুর্দশার কথা প্রকাশ্যে আসতেই সাহায্যের আবেদন জানিয়েছিলেন তিনি।

শঙ্কর ঘোষালের অসহায় পরিস্থিতির কথা সামনে আসার পর অভিনেতা তথা শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। অভিনেতার চিকিৎসা এবং আর্থিক সাহায্যের জন্য আবেদন জানান তিনি। সেই আবেদনে সাড়া দিয়েই এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তরফে শঙ্কর ঘোষালের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক সাহায্যও। শুধু সরকার নয়, শিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ দুর্গাপুজো সমন্বয় সমিতিও। সংগঠনের পক্ষ থেকেও প্রবীণ অভিনেতাকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বুধবার নিজেই শঙ্কর ঘোষালের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা এবং সরকারি সাহায্য পৌঁছে দেন রুদ্রনীল। তাঁর সঙ্গে দেখা করার কয়েকটি ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নেন অভিনেতা। দীর্ঘদিনের পরিচিত এক শিল্পীর এমন কঠিন সময়ে সাহায্য পৌঁছে দিতে পেরে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন তিনি।

সমাজমাধ্যমে শঙ্কর ঘোষালের সঙ্গে দেখা করার ছবি পোস্ট করে রুদ্রনীল লেখেন, “অসুস্থ শিল্পী শঙ্কর ঘোষালে বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা নিয়ে পৌঁছালাম। তাঁর চিকিৎসার ভার রাজ্য সরকার নিয়েছে, সাথে আর্থিক সেবা। সাথে ‘পশ্চিমবঙ্গ দুর্গাপুজো সমন্বয় সমিতি’র পক্ষ থেকেও অভিনেতার হাতে তুলে দেওয়া হল আরো কিছু আর্থিক সাহায্য। শিল্পীকে ভাল হয়ে উঠতে হবে যে!” অর্থাৎ শুধু এককালীন আর্থিক সাহায্য নয়, অভিনেতার চিকিৎসা যাতে নিয়মিতভাবে চালানো যায়, সেই দায়িত্বও নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি শিল্পীদের দুঃসময়ে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছে সংগঠনটি। রুদ্রনীল আরও জানিয়েছেন, শঙ্কর ঘোষালের পাশে দাঁড়িয়েছেন মানিকতলার বিধায়ক তথা তাঁর বাল্যবন্ধু ও মন্ত্রী তাপস রায়ও। প্রবীণ অভিনেতার বর্তমান পরিস্থিতিতে সহকর্মী, বন্ধু এবং জনপ্রতিনিধিদের এই উদ্যোগ নিঃসন্দেহে তাঁর পরিবারের কাছে বড় স্বস্তির খবর। এতদিন চিকিৎসার খরচ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সরকারি সাহায্যের আশ্বাসে তা অনেকটাই কাটবে বলে আশা করা হচ্ছে।

শঙ্কর ঘোষালের বাড়িতে গিয়ে রুদ্রনীল তাঁর প্রয়োজনের কথাও জানতে চান। অভিনেতার উদ্দেশে তিনি প্রশ্ন করেন, আর কিছু প্রয়োজন রয়েছে কি না। সেই মুহূর্তের কথাও নিজের পোস্টে তুলে ধরেছেন রুদ্রনীল। তিনি লেখেন, “‘আর কিছু চাই দাদা?’ জিজ্ঞাসা করতেই আনন্দে চোখের জল মুছে শঙ্করদা বললেন, ‘শুধু সুস্থ হয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে চাই রে রুদ্র!'” অসুস্থতা ও আর্থিক সমস্যার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও ক্যামেরার সামনে ফেরার ইচ্ছা আজও অটুট রয়েছে শঙ্কর ঘোষালের। তাঁর কাছে এখন সবচেয়ে বড় চাওয়া, শরীরটা একটু সুস্থ হোক এবং আবার কাজের জগতে ফিরতে পারেন তিনি। শুধু চিকিৎসা কিংবা আর্থিক সাহায্য নয়, অভিনয়ে ফেরার এই স্বপ্নই যেন তাঁকে নতুন করে লড়াই করার সাহস জোগাচ্ছে। রুদ্রনীলের সঙ্গে কথোপকথনে অভিনেতার সেই ইচ্ছার কথাই স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘদিনের অভিনয় জীবনের পরেও কাজের প্রতি তাঁর ভালোবাসা যে এতটুকু কমেনি, তাঁর এই কথাতেই তা বোঝা যায়।

আরও পড়ুনঃ “তুমি ইন্ডিপেন্ডেন্ট, ছেড়ে দিতে পারবে…তোমাকে ছাড়া আমি থাকতেই পারব না!” “দু’বছরও টিকবে না তোমাদের সম্পর্ক, রোজ মনোমালিন্য হবে…আটটা লোকের কথা মনে রাখতে পারো না, প্রত্যেকদিন প্যা*নিক করো!” সৃজলাকে শনের থেকে দূরে সরাতেই তাঁর মনে বারবার সন্দেহ ঢোকাচ্ছেন জিতু? সবাইকে প্রতিপক্ষ বানিয়ে বোঝাচ্ছেন, একমাত্র তিনিই সৃজলার ভালো চান! ‘এমন বি*ষাক্ত লোকের সঙ্গে সর্ম্পকে গেলে জীবন নষ্ট’ সৃজলাকে সতর্কবাণী অনুরাগীদের!

রুদ্রনীল নিজের পোস্টে আরও একটি বিশেষ দিনের প্রসঙ্গ উল্লেখ করেছেন। ২৫ নভেম্বর ছিল প্রখ্যাত পরিচালক দেবকী কুমার বসুর জন্মদিন। সেই বিশেষ দিনেই আরেক প্রবীণ শিল্পীর সঙ্গে এভাবে দেখা হওয়াকে আশার বার্তা হিসেবে দেখছেন তিনি। তাঁর কথায়, “ওনার পাশে দাঁড়িয়েছেন মানিকতলার বিধায়ক, বাল্যবন্ধু মন্ত্রী তাপস রায় মহাশয়ও। আজ প্রখ্যাত পরিচালক দেবকী কুমার বসুর জন্মদিনে আরেক শিল্পীর সাথে এই ভাবে দেখা এক অন্য আশার জন্ম দিল। ভুলে গেলে ছোট হয়ে যায় পৃথিবী, মনে রাখলে বাড়ে।” পোস্টের শেষে শঙ্কর ঘোষালের দ্রুত আরোগ্য কামনা করে রুদ্রনীল লেখেন, “ভাল হয়ে উঠুন প্রবীণ অভিনেতা শংকর ঘোষাল।” একসময় যাঁর অভিনয় দর্শকদের আনন্দ দিয়েছে, আজ তাঁর কঠিন সময়ে পাশে দাঁড়ানোর এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন অনেকে। এখন চিকিৎসায় কতটা দ্রুত সাড়া দেন অভিনেতা, সেটাই দেখার। তবে শঙ্কর ঘোষালের নিজের ইচ্ছা খুব স্পষ্ট, তিনি আবার সুস্থ হয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে চান।

You cannot copy content of this page