একসময় বাংলা বাণিজ্যিক ছবির ছিল রমরমা । দেব-জিতের মতো তারকাদের পাশাপাশি একাধিক অভিনেতা নিজেদের অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে বাংলা বিনোদন জগতের সমীকরণ। কমেছে বাণিজ্যিক ছবির সংখ্যা, বন্ধ হয়েছে একাধিক প্রযোজনা সংস্থা, আর নতুন করে সুপারস্টার তৈরি হওয়ার পথও যেন ক্রমশ কঠিন হয়ে উঠেছে। দেব-জিতের পর বাংলা সিনেমায় আর সেই অর্থে নতুন সুপারস্টার তৈরি হল না কেন? অঙ্কুশ, বনি কৌশানির মতো অভিনেতারা কেন সেই জায়গায় পৌঁছতে পারলেন না? বাংলা সিনেমার এই পরিস্থিতি নিয়েই এবার মুখ খুললেন অভিনেতা দেবরঞ্জন নাগ(Debranjan Nag)। দীর্ঘ অভিনয়জীবনে কমেডি থেকে শুরু করে ভিলেন, পজিটিভ-নেগেটিভ সব ধরনের চরিত্রেই অভিনয় করেছেন দেবরঞ্জন।
‘চ্যালেঞ্জ’, ‘দুই পৃথিবী’-সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। একটা সময় বড় পর্দায় নিয়মিত দেখা গেলেও সাম্প্রতিক বছরগুলিতে তাঁকে তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। কিন্তু কেন? নিজের অভিনয়জীবনের পাশাপাশি বাংলা সিনেমার পরিবর্তিত পরিস্থিতি, তারকা তৈরি হওয়ার সমস্যা এবং ইন্ডাস্ট্রির অন্দরের নানা সমীকরণ নিয়ে এক সাক্ষাৎকারে অকপট অভিনেতা। কমেডি অভিনয়কে সবচেয়ে কঠিন বলে মনে করেন দেবরঞ্জন। তাঁর কথায়, একজন দক্ষ কমেডিয়ান অন্য ধরনের চরিত্রও করতে পারেন, কিন্তু অন্য চরিত্রে অভিনয় করা শিল্পীদের পক্ষে কমেডি করা সহজ নয়।
অন্যদিকে, বড় পর্দায় তাঁকে কম দেখা যাওয়ার কারণ ব্যাখ্যা করে জানান, ২০২০ সালের পর থেকে তাঁর অভিনীত বেশ কয়েকটি ছবি এখনও মুক্তি পায়নি। গত বছর মুক্তি পেয়েছে ‘প্রত্যাবর্তন’, যা গোয়ায় বেস্ট ফিল্ম বিভাগে মনোনয়নও পেয়েছে। আগামী বছর আরও কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে শুধু ছবি মুক্তি না পাওয়াই নয়, বাংলা বাণিজ্যিক সিনেমার সামগ্রিক পরিবেশ বদলে যাওয়াকেও এর অন্যতম কারণ বলে মনে করেন তিনি। তাঁর মতে, আগে যে পরিকাঠামোয় কাজ হত, এখন তার অনেকটাই ভেঙে পড়েছে। দক্ষ প্রোডাকশন কন্ট্রোলারদের অভাব, প্রযোজনা সংস্থার সংখ্যা কমে যাওয়া এবং সিনেমা দেখার খরচ বেড়ে যাওয়ার প্রভাব পড়ছে গোটা ইন্ডাস্ট্রিতে।
বাংলা সিনেমায় দেব-জিতের পর আর সেই মাপের সুপারস্টার তৈরি না হওয়ার প্রসঙ্গেও নিজের মতামত জানিয়েছেন দেবরঞ্জন। তাঁর মতে, এর পিছনে কোনও একজন অভিনেতার ব্যর্থতা নয়, বরং দুর্বল হয়ে যাওয়া গোটা চলচ্চিত্রের পরিকাঠামো দায়ী। দর্শক প্রেক্ষাগৃহে না গেলে নতুন তারকা তৈরি হওয়ার সুযোগও কমে যায়। দেব, জিৎ, শিবপ্রসাদ এবং ভেঙ্কটেশের মতো প্রযোজনা সংস্থাগুলি নিজেদের মতো করে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। তবে শুধু কয়েকটি সংস্থার উপর নির্ভর করলে চলবে না, আরও বেশি প্রযোজনা সংস্থা, পরিচালক ও প্রযোজকের প্রয়োজন। অঙ্কুশ বা বনির মতো তারকাদের সঠিকভাবে ব্যবহার করা এবং তাঁদের জন্য উপযুক্ত সুযোগ তৈরি করা জরুরি বলেও জানিয়েছেন তিনি।
নিজের প্রসঙ্গে দেবরঞ্জন জানান, দেব ও জিতের সঙ্গে তাঁর সম্পর্ক যথেষ্ট ভালো। তাঁদের ছবির ওয়ার্কশপও করিয়েছেন তিনি। কিন্তু পরবর্তীকালে তাঁদের প্রযোজনার ছবিতে তাঁকে দেখা যায়নি। হয়তো তাঁদের ভাবনার মধ্যে তাঁর জন্য উপযুক্ত চরিত্র ছিল না, অথবা তিনি সেই ঘনিষ্ঠ বৃত্তের অংশ হতে পারেননি। তবে এ নিয়ে কোনও অভিযোগ নেই তাঁর। স্পষ্ট ভাষায় অভিনেতার মন্তব্য, “পাবলিক রিলেশন দিয়ে কোনওদিন কোনও আর্টিস্ট তৈরি হয় না।” নিজের মতো করে কাজ করতেই পছন্দ করেন তিনি। বর্তমানে ঋত্বিক ঘটককে নিয়ে তৈরি ‘মুখোমুখি ঋত্বিক’ নাটকে অভিনয় করছেন দেবরঞ্জন। আগামী ২৯ নভেম্বর তপন থিয়েটারে নাটকটির তৃতীয় প্রদর্শনী রয়েছে।
আরও পড়ুনঃ “হোয়াটসঅ্যাপে হয় না, গলিতে আড়ালে লুকিয়ে করার আনন্দই আলাদা!” “মানসিক শান্তির দায়িত্ব নিজেরই, আমি নিজেকে ভীষণ ভালোবাসি…অতীতের তিক্ততা টেনে জীবন বি*ষিয়ে তুলতে চাই না!” বিগ বস বাংলায় সৃজলার সঙ্গে সম্পর্কের চর্চার মাঝেই ভাইরাল, প্রেম ও আত্মপ্রেম নিয়ে জিতু কমলের স্বীকারোক্তি! প্রাক্তন সম্পর্কের অভিজ্ঞতা কীভাবে বদলে দিয়েছে তাঁর দৃষ্টিভঙ্গি?
পাশাপাশি নতুন প্রজন্মের অভিনেতা আরিয়ানকে সঠিকভাবে ব্যবহার করা হলে তিনি অনেক বড় জায়গায় পৌঁছতে পারবেন বলেও মনে করেন অভিনেতা। বাংলা বাণিজ্যিক সিনেমা বন্ধ হয়ে গেলে গোটা ইন্ডাস্ট্রির অস্তিত্বই সংকটে পড়বে বলে তাঁর মত। তবে নিজের অভিনয়জীবনের স্বপ্নের প্রসঙ্গে উঠে এসেছে কিছুটা আক্ষেপও। একটা সময় হয়তো অনেক স্বপ্ন ছিল, কিন্তু এখন সেই স্বপ্ন আর আগের মতো নেই। নতুন প্রজন্মের উদ্দেশে তাঁর প্রশ্ন, “স্বপ্ন কি এখন বেঁচে আছে?” অভিনেতার কথায়, সেই স্বপ্নকে আবার দেখতে হবে এবং নতুন করে তৈরি করতে হবে আগামী প্রজন্মকেই।






“তুমি ইন্ডিপেন্ডেন্ট, ছেড়ে দিতে পারবে…তোমাকে ছাড়া আমি থাকতেই পারব না!” “দু’বছরও টিকবে না তোমাদের সম্পর্ক, রোজ মনোমালিন্য হবে…আটটা লোকের কথা মনে রাখতে পারো না, প্রত্যেকদিন প্যা*নিক করো!” সৃজলাকে শনের থেকে দূরে সরাতেই তাঁর মনে বারবার সন্দেহ ঢোকাচ্ছেন জিতু? সবাইকে প্রতিপক্ষ বানিয়ে বোঝাচ্ছেন, একমাত্র তিনিই সৃজলার ভালো চান! ‘এমন বি*ষাক্ত লোকের সঙ্গে সর্ম্পকে গেলে জীবন নষ্ট’ সৃজলাকে সতর্কবাণী অনুরাগীদের!