বিগ বস বাংলার (Bigg Boss Bangla) একেবারে অন্তিম পর্যায় এসে উত্তেজনা এখন তুঙ্গে। ফাইনালের আগে প্রতিযোগীদের মধ্যে যেমন বাড়ছে টানাপোড়েন, তেমনই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক এবং আচরণ নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে জিতু এবং সৃজলাকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কখনও তাঁদের ঘনিষ্ঠতা, কখনও মনোমালিন্য, আবার কখনও সৃজলার চোখের জল, সব মিলিয়ে এই দুই প্রতিযোগীকে নিয়ে সরগরম সমাজমাধ্যম। সম্প্রতি সৃজলার মানসিক অবস্থা এবং জিতুর সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে একাধিক মন্তব্য সামনে এসেছে। সমাজ মাধ্যমে একাংশের দাবি, গত কয়েক দিন ধরে সৃজলাকে আগের মতো হাসিখুশি দেখাচ্ছে না।
বরং তাঁকে বেশ চুপচাপ এবং মানসিক চাপে রয়েছেন বলেই মনে হচ্ছে। এমনকী, তাঁর কান্না দেখেও সহানুভূতি প্রকাশ করেছেন অনেকে। তবে একই সঙ্গে সৃজলার আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ। তাঁদের বক্তব্য, সৃজলা জানতেন যে জিতুর প্রতি তাঁর আলাদা আকর্ষণ তৈরি হতে পারে। তা সত্ত্বেও বন্ধুত্বের নামে হাত টিপে দেওয়া, মাথায় মালিশ করে দেওয়া কিংবা অতিরিক্ত ঘনিষ্ঠতা বজায় রাখার মতো আচরণ কেন করেছিলেন তিনি? বিশেষ করে সৃজলার জীবনে বাইরে একটি সম্পর্ক রয়েছে বলে জানা থাকায়, জিতুর সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রাখাই উচিত ছিল বলে মনে করছেন অনেকে।
অন্যদিকে, জিতুর আচরণ নিয়েও উঠছে নানা অভিযোগ। সমাজমাধ্যমে একাংশের দাবি, সৃজলা যখন তাঁর প্রতি দূরত্ব তৈরি করতে চাইছেন, তখনও জিতু বারবার নিরঞ্জনের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেওয়া কিংবা একই বিষয় নিয়ে আলোচনা করার মাধ্যমে সৃজলার উপর মানসিক চাপ তৈরি করছেন। দর্শকদের একাংশের মতে, জিতু যদি বুঝেই থাকেন যে সৃজলার বাইরে একটি সম্পর্ক রয়েছে, তাহলে তাঁরও সীমারেখা বজায় রাখা উচিত ছিল। যদিও এই সমস্ত মন্তব্য দর্শকদের ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং প্রতিক্রিয়া, প্রতিযোগীদের প্রকৃত মানসিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
এই প্রসঙ্গেই উঠে এসেছে দিতিপ্রিয়ার কথাও। দর্শকদের একাংশের দাবি, জিতুর আচরণে অস্বস্তি বোধ করার পর দিতিপ্রিয়া নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সৃজলার ক্ষেত্রেও তেমনটা করা উচিত ছিল বলে মনে করছেন তাঁরা। এমনকী, আগে নন্দিনীকে রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে বারণ করার সময় সৃজলা বলেছিলেন, শেষ পর্যন্ত বদনামটা মেয়েদেরই হয়। অথচ বর্তমানে নিজের জীবনেই যেন সেই একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী। ফলে তাঁর পুরনো মন্তব্যের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে কটাক্ষও করছেন অনেকে।
আরও পড়ুনঃ “চেষ্টা করলে বিএমডব্লিউ কেনাও সম্ভব, কিন্তু সুর তৈরি করা অসম্ভব!” “আমি সঙ্গীতশিল্পী অথচ নাস্তিক, এটা কখনও হতে পারে না…ঈশ্বরের সঙ্গে মিউজিশিয়ানদের সরাসরি যোগ থাকে!” গান কি শুধুই প্রতিভা আর সাধনার ফসল? সংগীতশিল্পী হতে গেলে কি শুধুই রেওয়াজ যথেষ্ট নয়? কোন জিনিসটিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন ইমন চক্রবর্তী? প্রচলিত ধারণায় নতুন আলো ফেললেন গায়িকা!
তবে এই বিতর্কের মধ্যেও সবচেয়ে বেশি নজর কেড়েছে সৃজলার হাসি নিয়ে দর্শকদের পর্যবেক্ষণ। একাংশের দাবি, দুর্নিবারের সঙ্গে যখন সৃজলাকে একসঙ্গে দেখা যেত, তখন তাঁর মুখে হাসি লেগে থাকত। কিন্তু জিতুর সঙ্গে সময় কাটানোর পর থেকে সেই হাসি যেন অনেকটাই উধাও। যদিও এই তুলনা নিয়েও রয়েছে নানা মত। সব মিলিয়ে বিগ বস বাংলার শেষ পর্বে জিতু-সৃজলার সমীকরণ এখন অন্যতম চর্চার বিষয়। শেষ পর্যন্ত এই সম্পর্কের টানাপোড়েন কোন দিকে মোড় নেয়, আর প্রতিযোগিতায় এর কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার।






