চলতি সপ্তাহে গাঁটছড়া আবার নিজের জায়গা ফিরে পেয়েছে টিআরপি রেটিং তালিকায়। সেভেন পয়েন্ট সেভেন নম্বর নিয়ে এসে টিআরপি রেটিং তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে। আসলে গত সপ্তাহে খড়ির দোষ ব্যাপারটি ট্রেন্ডিং হয়ে গেছিল সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও রাহুলের কুকীর্তি দ্যুতিকে দেখিয়েছিল খড়ি। এছাড়াও দ্যুতির ফেক প্রেগনেন্সির কথা জেনে গেছিল খড়ি, তার প্রভাব টিআরপি রেটিংয়ে পড়েছে।
তবে যেভাবে সবকিছুতে সকলে খড়ির দোষ দেখছে তাতে বিরক্ত হয়ে যাচ্ছেন দর্শকরাই। কেউ কেন খড়ির সাপোর্টে কোন কথা বলছে না, এটাই কেউ বুঝতে পারছে না। খড়ি প্রাণপণে চেষ্টা করেছে নিজের দিদিকে সিংহ রায় বাড়িতে যোগ্য মর্যাদা দিতে কিন্তু নিজের মায়ের পেটের বোনের সঙ্গে শত্রুতা করতে দ্যুতি দুইবার ভাবেনি।
আর এবার দ্যুতির ফেক প্রেগনেন্সির কথাটা গোটা সিংহ রায় বাড়ি জেনে গেছে এবং এখানেও দোষ খড়ির। আগেই খড়িকে এর কারণে শাস্তি দেবে বলে ঋদ্ধিমান হম্বিতম্বি করেছিল। তবে এবারে যা প্রোমো দেখা গেল তা দেখে দর্শকরা ভীষণ উৎসাহিত।
নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, খড়ি সিংহ রায় পরিবারের সকলের সামনে দাঁড়িয়ে আছে এবং জোর গলায় সে বলল, নিজের মায়ের পেটের বোন ফেক প্রেগনেন্সি দেখিয়ে নিজের ভালোবাসা ফিরে পেতে বিয়ে করল রাহুলকে, যেটা আমিও জানতাম না। আমিও তো ঠকে গেছি কিন্তু না এ ব্যাপারে কার দোষ? সব দোষ খালি খড়ি খড়ি আর খড়ির। তার এই রকম রাগী মূর্তি দেখে ভয় পেয়ে যায় দ্যুতি এবং এক ধারে দাঁড়িয়ে কাঁদতেই থাকে।
অন্যদিকে ঋদ্ধিমান গোটা ব্যাপারটায় দ্যুতির উপর খুব রেগে যায়। শেষে বলে যে এবার তো আপনাকে শাস্তি পেতেই হবে দ্যুতি আর দ্যুতি ভীষণ চমকে যায়। কী হতে চলেছে গাঁটছড়ায়? তা জানার জন্য আপনাকে রোজ চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!