সোশ্যাল মিডিয়ায় বরাবর হাসির শীর্ষে থাকে স্যান্ডি সাহা। স্যান্ডির নানা মজার কীর্তি ভাইরাল হতে বেশি সময় লাগে না। আর তাতে আবার মানুষের মজার কমেন্ট দেখতেও বেশ মজা লাগে। এবার আবার এক মজার কাজ করে বসলো স্যান্ডি।
বিমানবন্দরে ঢোকার মুখেই বাধা পেল সে। কারণ আর কিছুই নয় তার বেশভূষা। পরনে ছিল একটি নাইটি। আর তাতেই তাকে ঢুকতেই দেওয়া হলো না ভেতরে।
হাতকাটা নাইটি পরে নাচতে নাচতে গাড়ি থেকে নেমে ঢোকে সে। হাতেও কোনো ব্যাগ ছিল না তার। অঙ্গভঙ্গি বেশ মজার ছিল তার। আর এই ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল।
এমন নাচ তাও আবার বিমানবন্দরে সত্যিই অবাক করার মতো ব্যাপার। খাবারের দোকানের সামনেও নাচ করতে থাকে সে। আর সেইসব কীর্তি ভিডিও করা হয়। পরে সেটাই আপলোড করা হয় ফেসবুকে। আর তাতে আসতে থাকে নানা মজার কমেন্ট।
কেউ লেখে স্যান্ডি কোনোদিন বদলাবে না। কেউ আবার লেখে কমেডি কুইন। কেউ লিখেছে মন খারাপ থাকলে স্যান্ডির ভিডিও দেখে মন ভালো হয়ে যায়। আবার তার নিন্দুকদের অভাবও হয় না।






‘অন্যায় দেখলে রুখে দাঁড়ায়, দরকারে গলা তোলে!’ ‘সকলে গিরগিটির মতো রং বদলে ফেলল…তোমরা কি ওঁকে ভয় পাচ্ছো?’ সামাজিক মাধ্যমে লাগাতার সমালোচনা ও কটাক্ষের মাঝেই, স্বামী ভরতের ‘বিগ বস’-এর ক্যাপ্টেন্সির প্রশংসা করেই কাদের বিঁধলেন গর্বিত স্ত্রী জয়শ্রী?