“বাংলা বিনোদন জগতে যতই ‘সৌরভ’ থাক, নামটা বললে সবার আগে আমার মুখটাই আসে!” সৌরভ দাসের মন্তব্য ভাইরাল! একই ইন্ডাস্ট্রিতে এত সৌরভের ভিড়ে নিজের নামকে আলাদা উচ্চতা দিতে কোন কঠিন লড়াই লড়তে হয়েছে অভিনেতাকে? ১৫ বছরের অভিনয় জীবনে কীভাবে অবশেষে পূরণ হল সেই স্বপ্ন?

বিনোদন জগতে পা রাখাই একজন শিল্পীর কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করার পরেও সেই পরিচয় ধরে রাখা এবং দর্শকের মনে স্বতন্ত্রভাবে জায়গা করে নেওয়া আরও কঠিন। বিশেষ করে একই নামের একাধিক অভিনেতা যখন একই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তখন নিজের পরিচিতি তৈরি করাটাও হয়ে ওঠে আলাদা লড়াই। অভিনয় জীবনের প্রায় দেড় দশক পার করে এবার সেই অভিজ্ঞতা এবং নিজের পরিচয় তৈরির লড়াই নিয়েই খোলামেলা কথা বললেন অভিনেতা সৌরভ দাস (Saurav Das)।

বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ সৌরভ দাস। ‘মন্টু পাইলট’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। এই চরিত্রের জনপ্রিয়তা এতটাই বেড়েছিল যে তাঁর অভিনীত চরিত্রের নামেই দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি হয়। এছাড়াও বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন অভিনেতা। বর্তমানে বিগ বসের ঘরেও রয়েছেন সৌরভ। সম্প্রতি একটি পডকাস্টে নিজের দীর্ঘ অভিনয় জীবন, কেরিয়ারের নানা অভিজ্ঞতা এবং ব্যক্তিগত ভাবনাচিন্তা নিয়ে কথা বলতে গিয়েই উঠে আসে তাঁর নামের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ লড়াইয়ের কথা।

সৌরভের কথায়, তাঁর নামটি এতটাই সাধারণ যে চারদিকে অসংখ্য সৌরভ রয়েছেন। এমনকী বাংলা বিনোদন জগতেও একাধিক অভিনেতার নাম সৌরভ। একটি শুটিং ফ্লোরে গেলেও চার-পাঁচজন সৌরভের দেখা মেলে বলে জানিয়েছেন তিনি। আর সেই জায়গা থেকেই নিজের কাছে প্রথম চ্যালেঞ্জ ছিল, কীভাবে এই অসংখ্য সৌরভের ভিড়ে নিজের নামটিকে আলাদা করে তোলা যায়। অভিনেতার কথায়, তিনি প্রথম থেকেই জানতেন, বাঙালির কাছে ‘সৌরভ’ নামটি শুনলেই যেন প্রথমে তাঁর কথাই মনে পড়ে, এমন পরিচিতি তৈরি করা সহজ হবে না। তাই নিজের কাজের মাধ্যমে এমন একটা স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে চেয়েছিলেন, যাতে নাম শুনলেই দর্শক তাঁকে চিনতে পারেন।

এই প্রসঙ্গে নিজের সাফল্যের দিকটিও তুলে ধরেছেন অভিনেতা। তাঁর কথায়, এখন যদি কাউকে সৌরভ দাসের কথা বলা হয়, অনেকের মনেই প্রথমে তাঁর মুখটাই ভেসে ওঠে। সেই দিক থেকে নিজের লড়াইয়ে অনেকটাই এগিয়েছেন বলে মনে করেন তিনি। তবে এখানেই থেমে যেতে চান না সৌরভ। তাঁর কাছে কোনও নির্দিষ্ট গন্তব্যের চেয়ে যাত্রাপথটাই বেশি গুরুত্বপূর্ণ। কখনও মনে হয় অনেকটা পথ পেরিয়ে এসেছেন, আবার কখনও মনে হয় এখনও শুরুই করেননি। প্রতিদিনের কাজ এবং নতুন অভিজ্ঞতার মধ্যেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি।

আরও পড়ুনঃ “শ্রেয়া ঘোষালের থেকে এটা আশা করিনি…প্রাণ দিতে চাই, মন দিতে চাই পর্যন্ত ঠিক ছিল, ‘ধ্যান’ কেন দেব, ওটা কী দেওয়ার জিনিস?” “বিচক্ষণ শিল্পী তবুও শব্দের ভুল ব্যবহারকে সমর্থন করলেন, অর্থ না বুঝেই কেন এমন লেখা হল?” বাংলা গান থেকে ধারাবাহিকের সংলাপ, যত্রতত্র হিন্দি শব্দের প্রয়োগ নিয়ে ক্ষো’ভ সঙ্ঘমিত্রা ভট্টাচার্যের! হারিয়ে যাচ্ছে বাংলা ভাষার নিজস্বতা? কাজ হারানোর ভয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন শিল্পীরাও, কী বললেন অভিনেত্রী?

অভিনেতার এই বক্তব্যে স্পষ্ট, শুধুমাত্র কাজের সংখ্যা বাড়ানো নয়, নিজের নামের সঙ্গে একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করাও তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ। ‘মন্টু পাইলট’-এর মতো চরিত্র যে তাঁকে দর্শকের মনে জায়গা করে দিয়েছে, তা তাঁর কথাতেও স্পষ্ট। তবে জনপ্রিয়তার নিরিখে কোনও নির্দিষ্ট জায়গায় থেমে থাকার ইচ্ছা নেই তাঁর। বরং প্রতিনিয়ত নতুন কিছু করার ইচ্ছা নিয়েই এগিয়ে যেতে চান সৌরভ। একই নামের ভিড়ে নিজের মুখটাই দর্শকের মনে প্রথমে ভেসে ওঠার যে লড়াই একসময় শুরু করেছিলেন, সেই পরিচয়কে আরও সমৃদ্ধ করাই এখন তাঁর আগামী দিনের লক্ষ্য।

You cannot copy content of this page