বিগ বস বাংলা (Bigg Boss Bangla) ঘিরে প্রতিযোগীদের খেলা, ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা নিয়ে দর্শকদের পাশাপাশি টলিউডের পরিচিত মুখদের মধ্যেও চলছে নানা আলোচনা। এবার শোয়ের দুই প্রতিযোগী সৌরভ দাস (Saurav Das) ও রাজবীর দেকে (Rajveer Dey) নিয়ে বিশেষ মন্তব্য করলেন প্রযোজক রানা সরকার। তাঁর মতে, বর্তমানের রাজবীরের সঙ্গে প্রায় ১০ বছর আগের সৌরভের বেশ কিছু মিল রয়েছে। রাজবীরের খেলা ও আচরণ দেখে তাঁর পুরনো দিনের সৌরভের কথা মনে পড়ছে বলেও জানিয়েছেন প্রযোজক। শুধু দুই প্রতিযোগীর তুলনা করাই নয়, বিগ বস বাংলার এই মরশুমের সেরা খেলোয়াড় কে এবং শেষ পর্যন্ত কারা ফাইনালে মুখোমুখি হতে পারেন, তা নিয়েও নিজের মতামত প্রকাশ করেছেন তিনি। রানা সরকারের এই পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। পাশাপাশি তাঁর মন্তব্য নজর কেড়েছে সৌরভ দাসের স্ত্রী তথা অভিনেত্রী দর্শনা বণিকেরও।
সোশ্যাল মিডিয়ায় রাজবীরকে নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে রানা সরকার লেখেন, দর্শকরা বর্তমানে রাজবীরকে যে কারণে এত পছন্দ করছেন, প্রায় একই কারণে ১০ বছর আগে সৌরভ দাসও দর্শকদের মন জয় করেছিলেন। রাজবীরের মধ্যে তিনি নিজের পরিচিত সেই পুরনো সৌরভকে খুঁজে পাচ্ছেন। দুই প্রতিযোগীর ব্যক্তিত্ব ও খেলার ধরন নিয়ে তুলনা করতে গিয়ে প্রযোজক সৌরভের প্রশংসাও করেন। তাঁর মতে, সৌরভ এখনও খুব ভালো মনের মানুষ, বহুমুখী প্রতিভার অধিকারী এবং অসাধারণ অভিনেতা। পাশাপাশি তিনি সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারেন। সৌরভের ব্যক্তিত্বের এই দিকগুলির উল্লেখ করে রানা জানান, রাজবীরের মধ্যে বর্তমানে যে গুণগুলি দেখা যাচ্ছে, তার সঙ্গে যদি অভিজ্ঞতা, পরিপক্বতা, বুদ্ধি ও ভদ্রতা যোগ করা যায়, তাহলে সেই মানুষটি সৌরভ দাসের মতো হয়ে উঠবেন।
দুই প্রতিযোগীর তুলনা টানার পাশাপাশি বিগ বস বাংলার এই মরশুমে কে সবচেয়ে ভালো খেলছেন, সেই প্রশ্নেও নিজের মতামত স্পষ্ট করেছেন রানা সরকার। সামগ্রিকভাবে প্রতিযোগীদের খেলা বিচার করলে তাঁর চোখে সৌরভ দাসই এই মরশুমের সেরা পারফর্মার। শোয়ের বিভিন্ন পরিস্থিতিতে সৌরভের ভূমিকা, অন্য প্রতিযোগীদের সঙ্গে তাঁর সম্পর্ক এবং খেলার প্রতি তাঁর মনোভাব মিলিয়ে তাঁকেই এগিয়ে রাখছেন প্রযোজক। শুধু তাই নয়, শেষ পর্যন্ত যদি বিগ বস বাংলার ফাইনালে সৌরভ দাস ও রাজবীর দে মুখোমুখি হন, তাহলেও তিনি অবাক হবেন না বলে জানিয়েছেন। অর্থাৎ তাঁর মতে, এই দুই প্রতিযোগীর মধ্যে একজন শেষ পর্যন্ত বিজয়ী হলেও সেটা অস্বাভাবিক কিছু হবে না। রানার এই মন্তব্যের ফলে সৌরভ ও রাজবীরকে ঘিরে ফাইনালের সম্ভাবনা নিয়ে দর্শকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রানা সরকারের এই পোস্ট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন অভিনেত্রী দর্শনা বণিক। স্বামীর প্রশংসায় প্রযোজকের এমন মন্তব্য দেখে ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সৌরভের ব্যক্তিত্ব ও প্রতিভা নিয়ে রানার বক্তব্য যে দর্শনার ভালো লেগেছে, তাঁর প্রতিক্রিয়াতেই তা স্পষ্ট। অন্যদিকে, বিগ বসের ঘরে সৌরভ ও রাজবীর দুজনেই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেছেন। ফলে তাঁদের ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে নানা মত রয়েছে দর্শকদের মধ্যে। রিয়্যালিটি শোয়ের ইতিহাসে ওয়াইল্ড কার্ড প্রতিযোগীদের ট্রফি জেতার ঘটনা খুব একটা দেখা যায় না। তবে বিগ বস ওটিটি-র দ্বিতীয় মরশুমে ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করে এলভিশ যাদব বিজয়ী হয়েছিলেন। সেই উদাহরণ সামনে রেখে কেউ কেউ মনে করছেন, বিগ বস বাংলাতেও ওয়াইল্ড কার্ড প্রতিযোগীদের মধ্যে থেকে বিজয়ী উঠে আসা অসম্ভব নয়।
আরও পড়ুনঃ “বড় বাবার ছেলে বা মেয়ে হওয়াটাই একটা ভয়ংকর অভিশাপ!” বাবার খ্যাতি যত বেশি, সন্তানদের জীবন যাপন ততই কঠিন? মেয়ের লড়াই, অজানা য’ন্ত্রণা ও অসহায়তা নিয়ে মুখ খুলে আবেগঘন স্বীকারোক্তি কুমার শানুর! জানেন, কিংবদন্তি সঙ্গীতশিল্পীর কন্যা শ্যানন বিদেশের মাটিতে কীভাবে গড়েছেন নিজের পরিচয়?
সব মিলিয়ে বিগ বস বাংলার ফাইনাল যত এগিয়ে আসছে, ততই প্রতিযোগীদের নিয়ে জল্পনা বাড়ছে। রানার বক্তব্যে সৌরভ দাস ও রাজবীর দে দুজনেই বিশেষ গুরুত্ব পেয়েছেন। একদিকে রাজবীরের বর্তমান জনপ্রিয়তা ও খেলার ধরন, অন্যদিকে সৌরভের অভিজ্ঞতা, পরিপক্বতা এবং ব্যক্তিত্ব, এই দুই দিক মিলিয়েই তাঁদের সম্ভাবনা দেখছেন প্রযোজক। সৌরভকে এই মরশুমের সেরা পারফর্মার বলেও নিজের মত জানিয়েছেন তিনি। পাশাপাশি ফাইনালে সৌরভ বনাম রাজবীরের লড়াই হতে পারে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন। রানার এই পোস্টে দর্শনার প্রতিক্রিয়ার পর বিষয়টি আরও আলোচনায় এসেছে। শেষ পর্যন্ত বিগ বস বাংলার ট্রফি কার হাতে উঠবে, তা জানতে এখন অপেক্ষা করতে হবে চূড়ান্ত পর্বের।






