একসঙ্গে তিন নতুন চমক! সুস্মিতার পর জলসা ফিরছেন আরও দুই ঘরের মেয়ে! প্রথমজন ‘রানী ভবানী’ খ্যাত রাজনন্দিনী পাল, অন্যজন কে? বিপরীতে নায়ক হচ্ছেন জনপ্রিয় অভিনেতা! কবে আসছে এই নতুন ধারাবাহিকের প্রোমো?

স্টার জলসায় একের পর এক নতুন ধারাবাহিকের পরিকল্পনা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। সম্প্রতি চ্যানেলের তরফে ঘোষণা করা হয়েছে নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’র। এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও স্টার জলসার পর্দায় মুখ্য ভূমিকায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে। শুধু তাই নয়, এই ধারাবাহিকে তাঁকে একেবারে ভিন্ন স্বাদের দ্বৈত চরিত্রে দেখা যাবে। শুরুতেই গল্পের নতুন ভাবনা এবং চরিত্রের বৈচিত্র্য দর্শকদের মধ্যে বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে।

‘তিলোত্তমা’ ধারাবাহিকে সুস্মিতা দে-র একটি চরিত্র অন্যায়ের বিরুদ্ধে সবসময় লড়াই করে, অন্যদিকে আরেকটি চরিত্র একজন শান্ত, লাজুক কিন্তু সাহসী চিকিৎসক। গল্প অনুযায়ী, দুর্নী’তির পর্দা ফাঁস করতে গিয়ে সেই চিকিৎসক প্রাণ হারান। এরপর প্রশ্ন উঠছে, তাঁর মৃ’ত্যুর প্রতি’শোধ কে নেবে? এই রহস্যই এখন ধারাবাহিকটির অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই এই গল্পের ঝলক দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। শুরু হয়েছে শুটিং, খুব শীঘ্রই ধারাবাহিকটির সম্প্রচার শুরু হতে পারে বলেও শোনা যাচ্ছে।

এরই মধ্যে স্টার জলসাকে ঘিরে আরও একটি বড় খবর সামনে এসেছে। জানা যাচ্ছে, এসভিএফ প্রযোজনা সংস্থার হাত ধরে চ্যানেলে আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক। এই সিরিয়ালের মুখ্য নায়িকা হিসেবে পছন্দ করা হয়েছে ‘রানী ভবানী’ খ্যাত অভিনেত্রী রাজনন্দিনী পালকে। তাঁর বিপরীতে নায়কের চরিত্রে দেখা যেতে পারে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা সুস্মিত মুখার্জীকে। এই নতুন জুটিকে ঘিরেও ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

শুধু মুখ্য জুটিই নয়, এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রেও থাকছে চেনা মুখ। ‘রোশনাই’ ধারাবাহিকে গরিমা চরিত্রে অভিনয় করে প্রশংসা পাওয়া লেখা চ্যাটার্জীকেও এই নতুন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে খবর। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহেই এই ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ্যে আসতে পারে। যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও এই খবর ঘিরে দর্শকদের উৎসাহ বাড়ছে।

আরও পড়ুনঃ সময়ের চাকা ঘুরতেই বদলে গেল সব! ছেলেকে জনসমক্ষে আনার জন্য কী পরিকল্পনা করেছিলেন অদিতি মুন্সি? সেদিন কী করবেন বলে ঠিক করেছিলেন, স্বামী দেবরাজের গ্রেফ’তারির পর ফাঁস সেই তথ্য?

অন্যদিকে, নতুন ধারাবাহিকগুলির আগমনের জল্পনার মাঝেই পুরনো কয়েকটি ধারাবাহিক শেষ হওয়ার সম্ভাবনাও সামনে এসেছে। শোনা যাচ্ছে, ‘বিগ বস’ শুরু হওয়ার সময়সূচিকে মাথায় রেখে স্টার জলসার একাধিক ধারাবাহিকের সম্প্রচার শেষ হতে পারে। গুঞ্জন অনুযায়ী, ‘লক্ষ্মী ঝাঁপি’, ‘ঘূর্ণি’ এবং ‘ও মোর দরদিয়া’র মধ্যে এক বা একাধিক ধারাবাহিক বিদায় নিতে পারে। এখন দর্শকদের সবচেয়ে বড় কৌতূহল, এই নতুন ধারাবাহিকটি শেষ পর্যন্ত কোন সিরিয়ালের জায়গায় সম্প্রচারিত হবে।

You cannot copy content of this page