ঠিক যেন একই ছাঁচে তৈরি! ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’র দুর্গাবতী নাকি ‘সন্ধ্যাতারা’র বিজয়ার ছায়া! সাজ থেকে স্বভাব সবই একরকম, স্টার জলসাকে কি ফের কপি করল জি বাংলা? দুই ধারাবাহিকের মাতৃ চরিত্র নিয়ে দর্শকদের দ্বন্দ্ব, আপনাদের মতে সেরা কে?

জি বাংলার পর্দায় সম্প্রতি শুরু হয়েছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ (Arnapurnar Lokkhira)। এই ধারাবাহিকে দেখানো পারিবারিক সম্পর্ক ও চরিত্রকে ঘিরে দর্শকদের আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’-তে (Sandhyatara) যেমন দুই বোনের গল্পের পাশাপাশি পারিবারিক শক্ত ভিত ও শাশুড়ির চরিত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, তেমনই জি বাংলার ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকেও একই ধরনের একটি শক্তিশালী মাতৃ চরিত্র দর্শকদের নজর কেড়েছে। অনেক দর্শকের মতে, দুই ধারাবাহিকেই গল্পের আবেগকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শাশুড়ি বা মাতৃ চরিত্রগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

এই চরিত্রগুলো শুধু পরিবারের নিয়ন্ত্রণই নয়, গল্পের মোড় ঘোরানোর ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। ফলে দর্শকমহলে তুলনার প্রবণতাও ক্রমশ বাড়ছে। প্রসঙ্গত, ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকে ঝুলন ভট্টাচার্য অভিনীত বিজয়া ওরফে মাঠান চরিত্রটি দর্শকদের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছিল। তিনি আকাশনীলের মায়ের ভূমিকায় ছিলেন এবং পরিবারের সিদ্ধান্ত, সম্পর্কের টানাপোড়েন ও দুই বোনের জীবনের জটিলতার মাঝে এক শক্ত ভিতের মতো দাঁড়িয়ে ছিলেন। অন্যদিকে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের দুর্গাবতী (মধুরিমা গোস্বামী) চরিত্রটিও অনেকটা একই ধরনের ভূমিকা পালন করছে বলে দর্শকদের একাংশ মনে করছেন।

দুই চরিত্রই পরিবারের নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি আবেগ ও কঠোরতার মিশ্রণে গল্পকে এগিয়ে নিয়ে যায়। এই মিলই এখন দুই ধারাবাহিকের তুলনার মূল কারণ হয়ে উঠেছে। দর্শকদের আলোচনায় আরও একটি বিষয় উঠে আসছে, তা হল দুই চরিত্রের সাজপোশাক ও উপস্থাপনার সাদৃশ্য। অনেকেই বলছেন, বিজয়া চরিত্রের পর্দায় যে ধরনের শাড়ি, গয়না ও শারীরিক ভাষা দেখা গিয়েছিল, দুর্গাবতীর চরিত্রেও তার অনেকটাই প্রতিফলন লক্ষ্য করা যায়। বিশেষ করে গম্ভীর মুখভাব, দৃষ্টির দৃঢ়তা এবং পারিবারিক কর্তৃত্ব প্রকাশের ধরন, সব মিলিয়ে দুই চরিত্রের মধ্যে অনেক মিল খুঁজে পাচ্ছেন দর্শকরা।

যদিও নির্মাতারা তেমন কিছুই যুক্তি দেননি, তবুও দর্শকদের মধ্যে এই তুলনা ক্রমেই জোরালো হচ্ছে। এই দুই চরিত্রকে ঘিরে আরও একটি বড় প্রশ্নও উঠে আসছে দর্শকমহলে। অনেকেই আলোচনা করছেন, ‘সন্ধ্যাতারা’তে বিজয়া চরিত্র যেমন গল্পের ভারসাম্য ধরে রেখেছিল, তেমনই কি :অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের দুর্গাবতী চরিত্রও একই প্রভাব ফেলতে পারছে? কারও মতে, দুর্গা চরিত্রটি আরও বেশি কঠোর এবং স্পষ্ট, আবার কেউ মনে করছেন বিজয়া চরিত্রের আবেগঘন উপস্থাপন দর্শকদের বেশি ছুঁয়ে গিয়েছিল। এই মতভেদই দুই ধারাবাহিকের জনপ্রিয়তা ও চরিত্রের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।

আরও পড়ুনঃ এবার আইনি জটিলতায় গায়ক শিলাজিৎ মজুমদার! হঠাৎ কেন তাঁর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ? সামনে এলো কোন সেই ঘটনা?

সব মিলিয়ে দুই ধারাবাহিকের এই মাতৃ চরিত্রগুলোর তুলনা এখন টেলিভিশন দর্শকদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। কেউ বলছেন ‘সন্ধ্যাতারা’র বিজয়া চরিত্র বেশি বাস্তবধর্মী ও সংযত, আবার কেউ মনে করছেন ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’র দুর্গা চরিত্র বেশি শক্তিশালী ও নাটকীয়। তবে শেষ পর্যন্ত কোন চরিত্র দর্শকের মনে বেশি জায়গা করে নেবে, তা সময়ই বলবে। বর্তমানে দুই ধারাবাহিকই নিজেদের গল্প ও চরিত্রের জোরেই দর্শকদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

You cannot copy content of this page