দুই বোনের গল্প নিয়েই ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। সন্ধ্যা ও তারা দুই বোন। একে অপরকে খুব ভালবাসে দুজন। প্রেম বা প্রাণ, বোনের জন্য সব ত্যাগ করতে পারে দুই বোন। ইতিপূর্বে আমরা দেখেছি, বোন তারা যাকে ভালোবাসত, সেই আকাশনীলের সম্বন্ধ হয় দিদি সন্ধ্যার সঙ্গে।
সন্ধ্যাও তারার মনের খবর না জানায়, আকাশনীলের ছবি দেখে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। তবে তারা জেনে যায় তাঁরই প্রেমিকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সন্ধ্যার। আর মনে প্রাণে সন্ধ্যা পছন্দ করতে শুরু করেছে আকাশনীলকে। তারা প্রেম ভেঙে দেয় দিদির কথা ভেবে। যদিও এসবের কিছুই সে জানায় না সে আকাশনীলকে। জটিলতা তৈরি হয় তাঁদের মধ্যে। কিন্তু ধারাবাহিকের গল্প এগোতে থাকে ঢিমেতালে।
সন্ধ্যাতারা ধারাবাহিকের নতুন প্রোমোতে আমরা দেখব, সন্ধ্যা তাঁর হুলো বাবুর বিয়ে দিয়েই ছাড়বে। সেই অনুযায়ী বিয়ের মণ্ডপও সেজে উঠেছে। এদিকে সন্ধ্যা মিমিকে নিজের হাতে সাজিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে এসেছে। এরপর হুলোবাবু এক প্রকার জোর করেই বিয়ের যাবতীয় নিয়ম পালন করাতে থাকে সে।
একে একে হয়ে যায় শুভ দৃষ্টি, সাত পাঁক, মালা বদল। কিন্তু সিঁদুরদানের সময় থমকে যায় সে। অন্যদিকে, বিজয়া মা’ঠান ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন, যেভাবেই হোক যেন সন্ধ্যাকে সিঁদুর পড়ায় আকাশনীল। তখন এক প্রকার বাধ্য হয়েই সন্ধ্যার সিঁথিতে সিঁদুর দেন আকাশনীল। তখন খুশি হয়ে সন্ধ্যা বলে, আমি জানি হুলোবাবু আপনি আমাকে ছাড়া আর কাউকে সিঁদুর পরিয়ে দিতে পারেননা।
এই মুহূর্তে, ধারাবাহিকে প্রতি পর্বেই থাকছে নতুন নতুন চমক। আর টান টান উত্তেজনা। গত সপ্তাহেই টিআরপি-তে বেশ ভালোই ফল করেছিল সন্ধ্যাতারা। তবে এই সপ্তাহে প্রথম পাঁচে জায়গা করতে পারেনি এই ধারাবাহিক। স্লট নিয়ে সমস্যা না থাকলেও, সেরা দশে জায়াগা করে নিয়েছে এই ধারাবাহিক।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!